আন্তর্জাতিক ডেস্ক- মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সোমবার টেলিভিশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন। তিনি বলেন, তার সরকার মিয়ানমারের চলমান বিদেশনীতিতে কোনো পরিবর্তন আনবে না। খবর বিবিসির।
মিন অং হ্লাইং বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি বাস্তবায়ন করা হবে। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে যে চুক্তি আছে, তাতেও কোনো প্রভাব পড়বে না। যদিও ‘রোহিঙ্গা’ শব্দটি তিনি তার ভাষণে উল্লেখ করেননি।
‘রোহিঙ্গা না বলে তিনি বলেছেন, দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী যেভাবে গৃহহীন লোকজনকে বাংলাদেশ থেকে ফেরত আনার কথা ছিল, সেটি চলতে থাকবে।
এই ভাষণের পুরো কপি ছাপা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে। ভাষণের বেশিরভাগজুড়েই অবশ্য নির্বাচিত সরকারকে উৎখাত করার পক্ষে সাফাই দিয়েছেন জেনারেল মিন অং হ্লাইং।
বাংলাদেশের সঙ্গে চুক্তি আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তবে তিনি বলেছেন, যদি তা দেশের স্বার্থের কোনো ক্ষতি না করে। বাস্তুচ্যুত ব্যক্তিদের মধ্যে যারা গ্রহণযোগ্য, ১৯৮২ সালের নাগরিকত্ব অনুযায়ী তাদের ফেরার অনুমোদন দেওয়া হবে।
এমন সময় এই ভাষণ দেন মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রধান এই ব্যক্তি, যখন দেশটিতে অভ্যুত্থানের বিপক্ষে ব্যাপক জনবিক্ষোভ হচ্ছে। কিন্তু ভাষণের বেশিরভাগ অংশজুড়েই জেনারেল মিন অং হ্লাইং ব্যাখ্যা দেন কেন কোন পরিস্থিতিতে তাকে এই অভ্যুত্থান করতে হয়েছে।
মিয়ানমারের নির্বাচনে কারচুপির প্রমাণবিহীন দাবি করে সামরিক বাহিনী গত সপ্তাহে ক্ষমতা দখল করে এবং দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। সু চি-সহ বেসামরিক রাজনৈতিক নেতাদের বন্দী করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা,গাউছিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়া মধ্যম- দক্ষিণের গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মাস্টার জমির উদ্দীন। শুক্রবার বিকালে চট্টগ্রাম উত্তর জেলার মাসিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা গাউছিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরির সভাপতিত্বে,সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় সভা উপস্থিত ছিলেন জেলার সম্পাদক মন্ডলী ও সদস্যবৃন্দ।
প্রসঙ্গে, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল শুক্কুর ইন্তেকাল করায় তারঁ পদে সর্ব সম্মতিক্রমে মাষ্টার জমির হোসেন কে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়।
তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি, বৃহত্তর চট্টগ্রামের সাবেক পাবলিক প্রসিকিউটর, এ্যাডভোকেট নুুরুচ্ছফা তালুকদারের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহির আহম্মদ চৌধুরীর পরিবারের আয়োজনে মঙ্গলবার (২ফেব্রুয়ারি) বিকালে পোমরার প্রাচীন মসজিদ খাঁ মসজিদের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা ওসমান গনি চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবদুল খালেক সাব্বু ,মোঃ আবদুল মান্নান বাবুল,মোঃ মুছা মাস্টার, মো হারুন,মোঃ শাখাওয়াত হোসাইন,মাষ্টার নরুল আবছার, আবুল ফয়েজ মেম্বার,মোঃ ছাবের মেম্বার, মোঃ কাজী রিপন, মোঃ মাহফুজুর রহমান,মোঃ নাজিম উদ্দীন, মোঃজহির উদ্দীন বাবর, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ নুরুল আবছার মাস্টার, মোঃ মাহমুদুর রহমান মোঃ এম.জাবেদ খানঁ,মোঃ নুরুল আমিন,মোঃ মফিজুর রহমান খাঁন,মোঃ ইমাম উদ্দীন অপু,মোঃ জামাল উদ্দীন সহ পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠন আশেপাশে অসংখ্য মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাতের মাধ্যমে এডভোকেট নূরুচ্ছাফা তালুকদারের জন্য দোয়া করা হয় এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মান্নান হারুনী।
রাঙ্গুনিয়া ইসলামপুর মঘাছড়ি বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের আনুষ্ঠানিক যাত্রা এবং বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় স্কুলের হল রুমে বিজয় নগর পুলিশ ক্যাম্প এলাকার সর্দার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মুহাম্মদ হাসান মাহমুদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষার সাবেক কেন্দ্রীয় পরিচালক এইচ এম শহীদুল্লাহ্ । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাপুর ইউপি সদস্য সেকান্দর হোসেন চৌধুরী, তাহেরিয়া সাবেরিয়া আবুল হাশেম সুন্নিয়া মাদরাসার সুপার এইচ এম তারেক হুসাইন, গাউসিয়া কলন্দরিয়া নঈমিয়া মাদরাসার সুপার আব্দুর রহমান,শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষার রাঙ্গুনিয়া উত্তরের সাবেক পরিচালক মুহাম্মদ আবু তাহের তালুকদার। উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাছের উদ্দীন চৌধুরী, ডা.মুহাম্মদ আলী, মানজাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এইচ এম তারেক হুসাইন, মিজানুর রহমান মাসুদ,মুহাম্মদ আজিজুল হক, মুহাম্মদ সুজন,মুহাম্মদ হাসান মাহমুদ প্রমুখ।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা ইছাখালী নূর জাহান কমিউনিটি সেন্টার মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার।
রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবদুল মাবুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, কিং সালমান রিলিফ সেন্টারের কর্মকর্তা আব্দুল্লাহ, আতেফ আলী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব,হালিম আবদুল্লাহ, পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম,শফিউল আলম,প্রমুখ।
৩দিন ধরে নিখোঁজ জইতুন নুরের সন্ধান চাই পরিবার, সন্ধ্যান দাতাকে পুরষ্কার ঘোষণা
রাঙ্গুনিয়া উপজেলা পোমরা ইউনিয়ন মহতিপাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী জইতুন নুর(২৫) গত ১০জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টার দিকে শ্বাশুর বাড়ি থেকে নিখোঁজ হয়। জইতুন নুর আক্তারের ভাই মোহাম্মদ ওমর ফারুক বলেন, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে আমার ছোট বোন শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়। কেউ যদি সন্ধ্যান দেয় তাকে নগত ৫০ হাজার টাকা পুরষ্কৃত করা হবে। যোগাযোগঃ- 01828863742
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ নুরুল আবছার বলেন করোনা ভাইরাসের কারণে এই বছর ভর্তি কার্যক্রম ব্যতিক্রম ধরনের হয়েছে। প্রতি বছর লিখিত পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে থাকি। কিন্তু সরকারের নির্দেশনায় এ বছর লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম ও ভর্তি উত্তীর্ণদের ফলাফল তালিকা প্রকাশ করছি।
সোমবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক- শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতির মাধ্যমে লটারিতে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়।
এদিকে সকালে লটারি ভর্তি প্রক্রিয়া পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহির আহম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ১১,১২ জানুয়ারি মধ্যে বিদ্যালয়ে এসে লটারিতে বিজয়ী ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। সাথে প্রয়োজনীয় কাগজ পত্রসহ বিদ্যালয় অফিসে এসে যোগাযোগ করার জন্য বলা হয়।
নিউজ ডেস্ক চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাম্প্রদায়িক ইস্যুতে বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরণাংকর থের’কে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে ফের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া গ্রামে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এই বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সা¤প্রদায়িক উষ্কানি, ধর্মের নামে সরকারি বনভূমি উজাড়, জোরপূর্বক নিরহ মানুষের জায়গা-জমি দখল, ঘরবাড়ি উচ্ছেদ, ফলজচারা কর্তন, হিন্দু স¤প্রদায়ের শশ্মান দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন মুসিলম উম্মাহ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হাকিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন পদুয়া ইউনিয়ন মানবাধিকার কমিশন সভাপতি মুহাম্মদ বদিউজ্জামান বদি। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজারহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্কাস মিয়া, পাঠান আউলিয়া (রহ:) সুন্নিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, পদুয়া ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম কাদেরী, মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহ সভাপতি মাওলানা নাছির উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, সদস্য মো. রফিক, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রিছ, হযরত আরবান আলী শাহ নূরীয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুর আজিম কাদেরী, হিন্দু স¤প্রদায়ের পক্ষে প্রিয়তোষ কান্তি দে, হযরত পাঠান আউলিয়া (রহ:) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, মহির উদ্দিন রানা প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু নাছের কাদেরী। সমাবেশ থেকে বৌদ্ধ ভিক্ষু শরণাংকর থেরকে রাঙ্গুনিয়ায় অবাঞ্চিত ঘোষণা করা হয় এবং তাকে দ্রæত গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী লাগাতার আন্দোলনের হুশিয়ারি প্রদান করা হয়। উল্লেখ্য, পদুয়া জ্ঞানশরণ মহা অরণ্য বৌদ্ধ বিহারের ভিক্ষু শরণাংকর থেরকে গ্রেপ্তার দাবীতে কয়েক মাস ধরে রাঙ্গুনিয়াসহ সারাদেশে নানা আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে থানায় ১৫ টি মামলা রয়েছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন আওয়ামী লীগের সুদিনে এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চাই অন্য দলের পরিচয় দিতে চাইনা আমাদের এমন আওয়ামী লীগের দরকার নাই।যারা দেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায় যারা দেশকে আবার মধ্যযুগে নিয়ে যেতে চায়, তারা হচ্ছে বিএনপি এবং তাঁদের দোসর। বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সকলের সমান অধিকার আছে। বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে কেউ কটূক্তিও বিতরণ করার চেষ্টা করলে সেটা মেনে নেওয়া হবে না, মেনে নিতে পারি না। সুতরাং তাদের ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে।
শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে কালে এসব কথা বলেন। পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে পোমরা ইউনিয়ন আ.লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, সাবেক উপজেলা আ.লীগের সভাপতি ও বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জহির আহমদ চৌধুরী, রাঙ্গুনিয়া পৌর মেয়র শাহজাহান সিকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
পোমরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ও জসিম উদ্দিন মুন্সির যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আ.লীগ নেতা ফজলুল কবির গিয়াসু, আকতার হোসেন খাঁন, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, এমরুল করিম রাশেদ, আবু তাহের, মাওলানা আইয়ুব নূরী, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, পোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. নাছের, যুবলীগ সভাপতি মোহাম্মদ আলী, কৃষকলীগ সভাপতি মমতাজ মিয়া, মহিলা আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস আক্তার, ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান আজাদ প্রমুখ।
ভার্চুয়াল বক্তব্যে তথ্যমন্ত্রী আরো বলেন– রাঙ্গুনিয়া প্রবেশের প্রথম দিকে পোমরা ইউনিয়ন। যারা দেশকে জ্বালাপোড়া দেশে যখন আওয়ামী লীগ প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছিল, মানুষকে পুড়িয়ে মারা হচ্ছিল, তখন পোমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।