জাহেদ হাছান তালুকদার,রাঙ্গুনিয়া।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে মাক্স,ডেটল সাবান, স্যাভলন সাবান, জীবাণুনাশক স্প্রেসহ পোমরা ইউনিয়নের,গরিব মানুষ,গাড়ির ড্রাইভার,গাড়ির যাত্রী, দোকানদার, রিক্সা চালক,ভ্যান চালক,সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের যে বিপর্যয় সৃষ্টি হয়েছে সেই বিষয়টিকে মাথায় রেখে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান খানের নিজ উদ্যোগে এই প্রচারণা কার্যক্রম চালায়।
জনাব মফিজুর রহমান খান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের“মাননীয় তথ্যমন্ত্রী অামাদের প্রিয়নেতা জননেতা ড.হাছান মাহমুদ এমপি মহোদয়ের সার্বিক নির্দেশে তাঁর পক্ষ থেকে সাধারণ জনগণকে সচেতন করার জন্য প্রচারণা চালানো হয়েছে।
এই সচেতনতামূলক প্রচারণায় আরো যারা সহযোগিতা করেছে পোমরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, পোমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ সোহেল, জয়, মো. রানা, মানিক, মো. রিমন , এফ এইচ জয়, মো. জাহেদ, মো. হাবিব, মো. জাহাঙ্গীর, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগ নেতা মো. জিহান, পোমরা ইউনিয়ন ছাত্রলীগ ৪নং ওয়ার্ডে সভাপতি তন্ময় বড়ুয়া, ৬নং ওয়ার্ডের সভাপতি সাজু দাশ, সাধারণ সম্পাদক মো. ইমন, ৭নং ওয়ার্ডে সভাপতি উৎস দাশসহ প্রমুখ।