রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের ভবন এখন নবরূপে সজ্জিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরে অবস্থিত রাঙ্গুনিয়া প্রেসক্লাবের জরাজীর্ণ ভবনটি এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সহযোগিতায় নতুন রূপে সজ্জিত হয়েছে।

দীর্ঘদিন ধরে ভগ্নদশায় থাকা ভবনটি সংস্কারে এর আগে বিভিন্ন সময়ে প্রতিশ্রুতির কথা শোনা গেলেও, এবার ইউএনও-এর সুদৃষ্টি এবং নবগঠিত কমিটির আন্তরিক প্রচেষ্টায় তা বাস্তবে রূপ পেয়েছে।

ভবনটির সংস্কার কাজ এখনো চলমান রয়েছে। এর মধ্যে পুরনো কক্ষের সাথে নতুন একটি কক্ষ সংযুক্ত করা হয়েছে। দেয়ালের পলেস্তারা খসে যাওয়া অংশে নতুন করে প্রলেপ দেওয়া হয়েছে এবং দেওয়ালে বাহারি রঙে রাঙিয়ে তোলা হয়েছে। এছাড়াও, প্রেস ক্লাবের সৌন্দর্য বৃদ্ধির জন্য নতুন চেয়ার-টেবিলও প্রদান করা হয়েছে।

প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সাংবাদিক ইলিয়াস তালুকদার জানান, “উপজেলা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই প্রেসক্লাবটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি এবং এলাকার সকলের সহযোগিতায়, বিশেষ করে প্রেসক্লাবের প্রতিটি সদস্যের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে আজ প্রেসক্লাবটি নান্দনিক রূপ পেতে যাচ্ছে।” তিনি আরও বলেন, “কিছু অপূর্ণতা এখনো রয়েছে, তবে আশা করছি সেগুলোও দ্রুত সমাধান করা হবে।”

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেন, “সকল সাংবাদিক ভাইদের পক্ষ থেকে প্রশাসনের মাধ্যমে আমরা একটি নান্দনিক প্রেসক্লাব উপহার পেয়েছি। এজন্য সাংবাদিক ভাইদের এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।” তিনি ভবিষ্যতে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের আরও আমূল পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন।

এ ব্যাপারে রাঙ্গুনিয়ার ইউএনও মাহমুদুল হাসান জানান, ভবনটির জরাজীর্ণ অবস্থার কথা তিনি অবগত ছিলেন। তিনি বলেন, “পেশাদার সাংবাদিকরা যাতে একটি ভালো পরিবেশে কাজ করতে পারেন, সেজন্য আমাদের সীমিত সুযোগের মধ্যেই সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।

নিপিড়ন ও ধর্ষণের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপিড়ন, ধর্ষণ ও অনলাইনে নারীদের হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার ( ১০ মার্চ) সকলে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ-সময় বক্তব্য দেন পদুয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সাব্বির, সাইফুল হাসান, সাজিদুল ইসলাম,  আমিনুল ইসলাম সাব্বির, সাইফুল হাসান, মোঃ সাজিদ, আশরাফুল, নিরব দাশ, রাকিব ও পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয় চক্রবর্তী সিঃ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা হান্নান, সম্রাট, সায়েম,শরীফ,তাহিন জিসাফ সভাপতি রাহাত, যুবদল নেতা রানা চৌধুরী প্রমুখ।

রাঙ্গুনিয়ায় প্রশাসনের অভিযানে দুই দোকানীকে অর্থদন্ড

নিউজ রাঙ্গুনিয়া ডেস্ক-

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে দুই দোকানীকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ধামাইরহাট বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।এসময় ফুটপাতের বেশ কিছু দোকান উচ্ছেদ করা হয়।

ইউএনও মাহমুদুল হাসান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার পরিস্থিতি মনিটরিং এবং সংশ্লিষ্টদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে।অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনাও প্রদান করা হয়। রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

 

গাবতল বাজারে প্রবাসী নুর নবী’র দেওয়া টিউবওয়েল উদ্বোধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা’র ইসলামপুর গাবতল বাজারের পশ্চিম পাশে ট্রাকের ড্রাইভার, শ্রমিক ও পথচারীদের চলাচল থাকলেও গ্রীষ্মের কড়া রোদে তৃষ্ণা নিবারণের জন্য নেই কোন উপায়। প্রবাসী আরফান মিশু এ বিষয়টি উপলব্ধি করে রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের স্ট্যান্ডিং কমিটি’র সদস্য সাহেবনগর প্রবাসী মুহাম্মদ নুর নবীকে জানালে তিনি তাৎক্ষণিক সে নিজে ও সিরিয়ার বাসিন্দা আহমদ হাতামলেহ-সহ যৌথ অর্থায়নে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর গাবতল বাজারে ১২তম টিউবওয়েল উপহার প্রদান করেছেন।

রোববার ( ৯ মার্চ) বিকালে গাবতল বাজারে স্থাপন করা টিউবওয়েলটি’র শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, গাবতল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার নুরুল ইসলাম, সমাজসেবক মুহাম্মদ মনজুরুল ইসলাম, ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিক আকবর, শাহেদ কোম্পানি, এইচ এম তারেক হোসাইন, ইয়াছিন আরাফাত, রাজানগর ইসলামপুর প্রবাসী জনকল্যাণ পরিষদের উদ্যোক্তা সাধারণ সম্পাদক প্রবাসী আরফান মিশু, প্রবাসী বেলাল, জয়নাল চৌধুরী, মুহাম্মদ ইব্রাহিম, তাজুল ইসলাম মাওলানা হাফেজ ফোরাম, আতাহার আলী প্রমুখ।

সাহেবনগর প্রবাসী মুহাম্মদ নুর নবী ও সিরিয়ার বাসিন্দা আহমদ হাতামলেহ যৌথ অর্থায়নে চট্টগ্রামের একটি বেওয়ারিশ হাসপাতালে ওয়াটার কুলার প্রদান, রাজানগর ও ইসলামপুরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ১২টি টিউবওয়েল স্থাপন, ১০টি ঠান্ডা গরম পানির ওয়াটার কুলার উপহার প্রদান করেছেন।

চট্টগ্রাম মহানগর জিসাস’র নেতৃত্বে রাঙ্গুনিয়া’র ইকবাল হোসেন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

চট্টগ্রাম মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন( জিসাস) এর নেতৃত্ব দিচ্ছেন রাঙ্গুনিয়ার কৃতি সন্তান শহীদ জিয়ার আদর্শের সৈনিক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ ইকবাল হোসেন।

গত ৫ই ফেব্রুয়ারি ২৫ জিসাস চট্টগ্রাম মহানগর শাখার ১১ বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলবার ইভা ও সাধারণ সম্পাদক খ.ম জাহাঙ্গীর আলম। উক্ত কমিটিতে রাঙ্গুনিয়ার মুহাম্মদ ইকবাল হোসেন’কে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন কেন্দ্রীয় কমিটি। এ-কমিটি’র সভাপতি শিল্পী আবুল হাসেম আজাদ।

এছাড়াও জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ ১১ জন বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে বলা হয় আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেন।

কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুর নবী, সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ আবুল কাশেম, এইচ এম ইলিয়াছ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ভুটু, যুগ্ম সম্পাদক চিত্রগ্রাহক ও পরিচালক মোহাম্মদ ইফতি হোসেন, সিনিয়র সম্মানিত সদস্য শিল্পী রুবেল, সদস্য মোহাম্মদ রবিউল হোসেন, সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য শিল্পী কাজল।

রাঙ্গুনিয়া’র ইকবাল হোসেন বিএনপি’র একজন ত্যাগী ও নিবেদন নেতা। তিনি বিএনপি’র রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক, মানবিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত রয়েছে। এছাড়াও তিনি এলাকায় সমাজসংস্কার ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
০১৮৭১১৬০১৯০

বগাবিলী প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের ইফতার সামগ্রী বিতরণ 

নিউজ রাঙ্গুনিয়া ডেস্ক-

রাঙ্গুনিয়া উপজেলা ১নং রাজানগর ইউনিয়নের বৃহত্তর বগাবিলী প্রবাসীদের মানবিক সংগঠন বগাবিলী প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।  

শনিবার (৮ মার্চ) বিকালে ইউনিয়নের বগাবিলী উচ্চ-বিদ্যালয় মাঠে ১, ২ ও ৩নং ওয়ার্ডের গবির দুঃখী মেহনতী মানুষের মাঝে প্রায় আড়াই শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।  

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপদেষ্টা ইব্রাহিম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন রাজানগর ইউনিয়ন পরিষদের সদস্য ও পরিষদের উপদেষ্টা মুহাম্মদ হোসেন মেম্বার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম.এ সালাম, সিনিয়র সদস্য মুহাম্মদ হাসান, উপদেষ্টা মুহাম্মদ ইসহাক, মাহাবুবুল আলম, মুহাম্মদ আলম, লোকমান হোসেন, মুহাম্মদ মতিন, মুহাম্মদ নুরু, সংগঠনের প্রচার সম্পাদক মুহাম্মদ সোহেল সিকদার, দপ্তর সম্পাদক মুহাম্মদ রাসেল, সদস্য মুহাম্মদ শাকিল বিন সৈয়দ প্রমুখ।  

দুই শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহনে সম্পন্ন হলো সরগম সংগীত একাডেমির পরীক্ষা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাংস্কৃতিক চর্চার অন্যতম প্রতিষ্ঠান সরগম সংগীত একাডেমিতে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহনে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৮ মার্চ) উপজেলার শান্তিনিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষায় রবীন্দ্র কন্ঠ, নজরুল কন্ঠ, তবলা, নৃত্য, উচ্চাঙ্গ সংগীত, চিত্রাংকন সহ বিভিন্ন বিষয়ের ওপর ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহন করেছে। লিখিত পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও কাপ্তাই, রাউজান উপজেলা থেকে বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।

এতে প্রধান পরীক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট সংগীত শিল্পি সরণ সাহা ও প্রদীপ মল্লিক। এসময় রাঙ্গুনিয়া উপজেলার সরগম সংগীত একাডেমির পরিচালক ও বিশিষ্ট সংগীত প্রশিক্ষক রাতুল বৈদ্য উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।

প্রসঙ্গত, সরগম সংগীত একাডেমি সংগীত প্রচার ও প্রসারে রাঙ্গুনিয়া উপজেলায় ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। অত্র প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার, টেলিভিশন সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগীত পরিবেশন করে সুনাম অর্জন করে আসছে।

চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি’র দায়িত্ব পেলেন নুর মোহাম্মদ তালুকদার 

জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলা’র সহ-সভাপতি পদে দায়িত্ব পেলের রাঙ্গুনিয়া ইসলামপুরের নুর মোহাম্মদ তালুকদার।  বুধবার(৩০ অক্টোবর)কেন্দ্রীয় জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো জামাল হোসেন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. জয়েজ উল্যাহ একবাল। 

দায়িত্বপ্রাপ্ত নুর মোহাম্মদ তালুকদার রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এর আগে কাতার জিয়া মঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের সভাপতি পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী।  

গত ২০ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

একই সাথে ডা. ওয়াকিল আহমদ’কে বিদ্যোৎসাহী সদস্য ও পদাধিকারবলে অধ্যক্ষকে  সদস্য সচিব নির্বাচিত করে এই প্রজ্ঞাপন জারি করা হয়। পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করার কথাও বলা হয়েছে।

 

পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী বৃহত্তর রাজানগরের সাবেক চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য কে.কে. রফিক বিন চৌধুরী’র বড়ছেলে। 

গাবতল কাতালশাহ পাড়া ফুটন্ত ফুল একতা সংঘের আয়োজনে মিলাদ মাহফিল 

রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়নের গাবতল কাতালশাহ পাড়া ফুটন্ত ফুল একতা সংঘ, গাবতল এলাকাবাসী, ব্যবসায়ী ও ড্রাইভারদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার(২৮ অক্টোবর) সন্ধ্যায় গাবতল কাতালশাহ পাড়া মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন গাবতল কাতালশাহ জামে মসজিদে পেশ ইমাম মাওলানা হাফেজ ফোরকান। 

উদ্বোধক ছিলেন নাইল্যাছড়ি মুসলিমপাড়া শাহ আমানত(রহঃ)জামে মসজিদের খতিব মাওলানা আবু তৈয়্যব। প্রধান বক্তা ছিলেন মাওলানা মিজবাহুর রহমান আলকাদেরী, বিশেষ বক্তা ছিলেন উত্তর নাইল্যাছড়ি হযরত ইমাম গজ্জালী(রহঃ) সুন্নিয়া মাদ্রাসা’র সুপার মাওলানা আরিফুল ইসলাম রেজভী। 

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেছারুল হক পেয়ারু। মাহফিলে গাবতল কাতালশাহ পাড়া ফুটন্ত ফুল একতা সংঘের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

Design a site like this with WordPress.com
Get started