যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন যুবদলের উদ্যোগে র্যালি, বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে পোমরা ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা’র নেতৃত্বে র্যালি বের করা হয়, র্যালিটি পোমরা শান্তিরহাট হতে রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র গিয়ে শেষ হয়। পরে চট্টগ্রাম উত্তর জেলা,রাঙ্গুনিয়া উপজেলা, উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সকল নেতা কর্মীরা একসাথে মিছিল সহকারে জিয়াউর রহমানের কবরে গিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেয়ারতের মাধ্যমে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে পোমরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো.মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো.সেকান্দর সওদাগর, সমাবেশে আরো উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আবছার, মো.মুফিজ,মো. নাজিম উদ্দীন নাজু,মো.জানি আলম, মো. সালাউদ্দীন,মো.সিনিয়র সহ-সভাপতি আলম, সদস্য মো.মনছুর, মো.আবু সৈয়দ,মো.আলমগীর, মো.রাজু, মো.লোকমান, মো.হারুন, মো.জালাল, মুরাদ,আরমান,শাহ্ আলম,ছরমত,ইউচুফ,টিপু, ওসমান, মো.আলম, মুনির,মো.মাসুদ,মো.রিদয় প্রমুখ।



