গ্রামেই ঈদুল আযহা’র নামাজ পড়লেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

বাংলাদেশ আ.লীগের যুগ্ম সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র নিজ গ্রামের বাড়িতেই মুসলমানদের আত্মত্যাগের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা’র নামাজ আদায় করেছেন। রোববার(১০জুলাই) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস গ্রামে তথ্যমন্ত্রীর পারিবারিক জামে মসজিদে পরিবারের সদস্য, পুলিশ কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে নিয়ে সকাল ৮টা ৪০মিনিটে পবিত্র ঈদুল আযহা’র নামাজ আদায় করেন তিনি। নামাজের পর মন্ত্রী নিজ পিতামাতার কবর যিয়ারত শেষে তিনি তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানান। পরে তিনি নিজ বাড়ির উঠানে পশু কোরবানি দিয়েছেন।

তিনি প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা’র নামাজ নিজ গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাসে এলাকাবাসীদের নিয়ে আদায় করে থাকেন এবং ঈদের খুশি সকলের মাঝে ভাগাভাগি করে নেন। মুলত তিনি তার গ্রামের বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাই তিনি ঈদের আগের রাতে ঢাকা থেকে ছুটে যান গ্রামেই।

রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা  ছমিউদ্দিন শার্হ ঈদগাঁতে কার্ফেট দিয়েছে সামাজিক সংগঠন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা হযরত ছমিউদ্দিন শাহ ঈদগাঁতে তিনশত ফুট কার্পেট প্রদান করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চন্দ্রঘোনা সিকদার পাড়া সমাজ কল্যান পরিষদ।
শনিবার (৯ জুলাই) সন্ধ্যার সময় ছমিউদ্দিন শার্হ ঈদগাঁ কমিটির সাধারন সম্পাদক ডাঃ এস এম কামরুল হক’কে  কার্পেটগুলো হস্তান্তর করা হয়। এসময় উপস্হিত ছিলেল সিকদার পাড়া সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি নাছের উদ্দিন সিকদার, সহ-সভাপতি ইয়াকুব, সাধারন সম্পাদক হারুল মাস্টার, সহ-সাধারন সম্পাদক গাজী নাজিম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক গোলাম মোরশেদ, সাংগটনিক সম্পাদক সাইদুল সিকদার, আবদুল্লা কিরন, লাবলু,আরাফাত, সাজিদ, সাজ্জাদ, ফরহাদ, সেতু, সহ প্রমুখ।

পারুয়া ইউপি চেয়ারম্যানের পিতার ইন্তেকালে শোক

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-
পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি একতেহার হোসেনের পিতা আহমদ হোসেন মেম্বার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ……রাজেউন)।
তিনি আজ বিকাল পৌনে চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে রাঙ্গুনিয়ার বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
আজবাদে এশা সৈয়দ নগর গোলাম আলী জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

রাঙ্গুনিয়া ইসলামপুরের সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী রাবেয়া বেগম

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

আগামী ২৮নভেম্বর ইউপি নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলা ইসলামপুর ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী হয়েছে রাবেয়া বেগম। তিনি ৬নং ওয়ার্ড মৌজা বাপের বাড়ির আবুল কালামের স্ত্রী।

রাবেয়া বেগমের পরিবার সবাই বাংলাদেশ আ.লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনিও আ.লীগ সমর্থিত। তিনি বলেন-আমি বিশেষ করে মহিলাদের নিয়ে কাজ করব এবং নারী নির্যাতনসহ বিভিন্ন ধরণের নারীদের সমস্যা নিয়ে আমি কাজ করতে চাই। বিগত আমরা যাকে ভোট দিয়ে মহিলা মেম্বার বানিয়েছি কোন কারণে অকারণে আমাদের এলাকায় আসতে দেখিনি। আমাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে প্রতিটি ডাকে আমি সাড়া দেব এবং নারী উন্নয়নের জন্য কাজ করব। তাই আমি আশা করি আমার ৪,৫, ও ৬ ওয়ার্ড এর সর্বস্তরের জনসাধারণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
তাই আমি সকলের প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এবার বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ইউনিয়নটির বগাবিলি মৌলভী টিলা এলাকায় এক জনসভার মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। এতে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় আবারও নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার৷ তিনি গত নির্বাচনেও একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন। সভায় এই দুই প্রার্থী পরষ্পরের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর চেয়ারম্যান, এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উত্তরজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি খালেদ মাহমুদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

রাঙ্গুনিয়া লালানগর ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হচ্ছেন নজরুল ইসলাম

@মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

আগামী ২৮শে নভেম্বর ইউপি নির্বাচনকে ঘিরে রাঙ্গুনিয়ায় তৈরি হয়েছে এক নতুন আমেজ। এবার দেখা যাচ্ছে নতুন কিছু মুখ যারা বেশির ভাগ আওয়ামী লীগের নেতাকর্মী।

উপজেলার লালানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে এবার মেম্বার প্রার্থী হচ্ছেন মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি একি ওয়ার্ডের ডালাইকুল এলাকার মরহুম আব্দুল ছমদ এর ছেলে।
তিনি লালানগর ইউনিয়ন আ.লীগের সদস্য ও ৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

নজরুল ইসলাম বলেন- আমি ২০০৮ সালে বাংলাদেশ আ.লীগের একজন কর্মী হিসেবে রাজনীতি শুরু করে এখনো পর্যন্ত দলের বিভিন্ন কাজে নিজেকে আত্মনিয়োগ করে কাজ করে আসছি। আমার এলাকার মানুষের সুখ দুঃখে সমসময় আমি পাশে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমি চাই আমার ৪নং ওয়ার্ড এর সাধারণ মানুষের সেবাই করতে তাই এলাকার জনগনের উৎসাহ-উদ্দীপনায় এবার মেম্বার প্রার্থী হতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমার এলাকার জনসাধারণ আমাকে জয়যুক্ত করবে। আমি আমার এলাকায় সর্বস্তরের জনগণের কাছে   দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এবার হোসনাবাদ ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী হচ্ছেন ফিরোজা বেগম

@মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

আগামী ২৮শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হোসনাবাদ ইউনিয়ন পরিষদের ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার পদ প্রার্থী হচ্ছেন ফিরোজা বেগম।

তিনি হোনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ নিশ্চিন্তাপুরের সাবেক ইউপি সদস্য মরহুম ইসহাক সওদারের মেয়ে।

তিনি ছাত্রী জীবন থেকে আ.লীগের একজন মহিলা কর্মী ছিলেন। বর্তমানে হোসনাবাদ মহিলা আ.লীগের ১ম সারির সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা মহিলা আ.লীগের প্রভাবশালী সদস্য।

মহিলা মেম্বার পদ প্রার্থী ফিরোজা বেগম বলেন-আমি ছাত্রী জীবন থেকেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অন্তরে লালন পালন করে আসছি এবং ১৯৮৫সালে আমি বাংলাদেশ আ.লীগের একজন কর্মী হিসেবে নিজেকে মনোনিবেশ করি। আমার বাবা ইসহাক সওদাগর সারা জীবন আ.লীগের একজন পরিক্ষিত নেতা ছিলেন এবং সারা জীবন মানুষের সেবা করেছিলেন তিনি। আমার বাবা যেই সাধারণ মানুষের পাশে থেকে সারাজীবন সেবা করেছিলেন তারই প্রেক্ষিতে এবং তারাই ওয়ারিশ হিসাবে আমিও চাই আমার বাবার মতো সারা জীবন সাধারণ মানুষের সেবা করতে এবং জনগণের কাঙ্ক্ষিত সেবা তাদের দূর করায় পৌঁছে দিতে। আমার এলাকার সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা ও উৎসাহ উদ্দীপনায় আমি হোসনাবাদ ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী হতে যাচ্ছি ইনশাআল্লাহ।
তাই আমি আমার অভিভাবক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি মহোদয় ও আ.লীগের সিনিয়র নেতাকর্মী ও সমার্থকসহ আমার ৪,৫,৬নং ওয়ার্ড়ের জনসাধারণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

রাঙ্গুনিয়া অটোরিকশা চালক সমিতির সভাপতি আব্দুল মোনাফ, সম্পাদক সেকান্দর বাদশা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর গাবতল পারুয়া স্বনির্ভর রাঙ্গুনিয়া অটোরিকশা চালক সমবায় সমিতির নির্বাচন আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

সোমবার(১১অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সমিতির সদস্যরা।

রাঙ্গুনিয়া অটোরিকশা চালক সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবদুল মোনাফ এবং সাধারণ সম্পাদক পদে মো. সেকান্দর বাদশা নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীরা হলেন সহ সভাপতি পদে মো. সালাউদ্দিন, কোষাধ্যক্ষ পদে মো. শাহ আলম মিটু এবং সদস্য পদে ইকবাল হোসেন, এরশাদ হোসেন, মো. পেয়ারু, মঞ্জুরুল আলম, হেলাল উদ্দিন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, নির্বাচনে ৯টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী অংশ নিয়েছেন। যেখানে ৬১২টি ভোটের মধ্যে ৫১৭টি ভোট সংগৃহীত হয়েছে।

রাঙ্গুনিয়ায় তথ্য মন্ত্রীর পক্ষে পূজার উপহার দিল সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গুনিয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে বস্ত্র উপহার দিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের পক্ষে দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের আগামী সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী আলমগীর কবির রোকনের অর্থায়নে পূজার উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ রাজানগর শীলপাড়া সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক ও আলোচনা সভায় এ-উপহার প্রদান করেন।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইফতেখার ইউনুস, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, ডাক্তার সুকুমার সুশীল, ডা.নিপন কান্তি পাল,ডাক্তার দীপক শীল, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ ফুরকান, ১৫ নং লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সহ-সভাপতি কাজী সাইফুদ্দিন, ১৪ নং দক্ষিন রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রণব শীল জিকু,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ-সভাপতি এমদাদুল ইসলাম নয়ন, ১৫নং লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আকরাম, ১৪নং দক্ষিণ রাজানগর বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি তসলিমুল ইসলাম রিদয় সহ নেতৃবৃন্দ।

আ.লীগ নেতা আলমগীর কবির রোকন বলেন-সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে এই মহা উৎসবকে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকলের ধর্মীয় চর্চার অধিকার রয়েছে। আমাদের প্রিয় নেতার নির্দেশে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি এই মহা উৎসবে। ভবিষ্যতে প্রিয় নেতার নির্দেশে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন সাংস্কৃতি উপকমিটির জরুরী সভা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

আগামী ১৬অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত বিষয়ক সাংস্কৃতিক উপ-কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১১অক্টোবর) উপজেলা আওয়ামিলীগের দলিয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক মুবিন চৌধুরী সভাপতিত্বে ও সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সচিব সম্রাট সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ছিলেন উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বদিউল খায়ের চৌধুরী লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট নুরুল আলম, সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত-সহ নেতৃবৃন্দরা।

সভায় প্রধান অতিথি বলেন-ছাত্রলীগের এই সম্মেলনে বাঙালির আবহাওয়া মান যেন ঐতিহ্য ফুটে উঠে সেদিকে নজর রাখার জন্য বলেন সম্মেলন প্রস্তুত বিষয়ক সাংস্কৃতিক উপ-কমিটির নেতৃবৃন্দদের।

Design a site like this with WordPress.com
Get started