রাষ্ট্রীয় মর্যাদায় ঈদ এ-মিলাদুন্নবী(দ.) উদযাপন সুন্নি জনতার প্রাণের দাবীর প্রতিফলন-আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মা.জি.আ.)

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া

গাউছিয়া সমিতি ও যুব সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখা ও পােমরা শাখার যৌথ আয়োজনে নবম তম পবিত্র জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে র‍্যালী শেষে সমাবেশে আলহাজ্ব সৈয়দ মছিহুদ্দৌলার (মা.জি. আ.) প্রধান অতিথির বক্তব্যে বলেন-বাংলাদেশ স্বাধীনতার পর দেরিতে হলেও বর্তমান সরকার বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব  রাষ্ট্রীয় ভাবে পালনের ঘোষণা দিয়ে বাংলাদেশের সুন্নি জনতাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। এ-দেশের সুন্নি জনতার প্রাণের দাবীর প্রতিফলন এটি। তিনি আরো বলেন এ-সরকার কতৃক ঘোষিত এই প্রজ্ঞাপন কোন ষড়যন্ত্রকারী বা কোন নবী বিদ্বেষীদের কালো থাবায় নস্যাৎ যেন করতে না পারে সকল নবী প্রেমিক আলেম-ওলামা পীর-মাশায়েখ হাক্কানী দরবারের সাজ্জাদানশীন ও সর্বোচ্চ রাষ্ট্রের দায়িত্বশীলদের প্রতি সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশে তিনি আরো সরকারের এই সদিচ্ছা ও মহতি কাজের ভূয়াসী প্রশংসা করেন।

সোমবার(১১অক্টোবর) সকাল ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট বুড়ির দোকান থেকে সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন, আহলে সুন্নত ওয়াল জামায়াত কেন্দ্রিয় পরিষদের মহাসচিব ও গাউছিয়া সমিতি বাংলাদেশের কেন্দ্রিয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মা.জি.আ.) নেতৃত্বে পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী(দঃ)র র‍্যালী চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাট, গোচরা, জুটমিল, ভবানী মিল, ও গোডাউন স্টেশন প্রদক্ষিণ শেষে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় গেইটের সামনে শেষ হয়। কালেমা কুচিত ব্যানার ও পতাকা হাতে মুখে নবীর শানে দরূদ ও নারায়ে তাকবির-আল্লাহু আকবার, নারায়ে রিসালাত-ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্লোগানে মুখরিত হয়ে উঠে কাপ্তাই সকড় সহ আশেপাশের এলাকা। এ-র‍্যালীতে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল, পিকাপ ভ্যান, ট্রাক, সিএনসি ও অটোরিকশাসহ পায়ে হেঁটে হাজার হাজার ধর্মপ্রাণ সুন্নী মুসলমানরা অংশ নিয়েছে।

র‍্যালী শেষে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জহির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা ছিলেন গাউছিয়া যুব সমিতি কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ তৌছিফুল হুদা (মা.জি.আ.)।

গাউছিয়া সমিতির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী শাহ নেছারীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা গাউছিয়া সমিতির সভাপতি ও জুলুস প্রস্তুতি কমিটির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, মাওলানা জরিফ আলী আরমান, মাওলানা নাছির উদ্দিন আলকাদেরী, হাবিবুর রহমান আলকাদেরী, মাওলানা আবদুল মান্নান হারুনী, মাওলানা ফজলুল করিম নঈমী, মাওলানা ইয়াকুব আলী, অধ্যাপক সাইফুল করিম মাসুদ,উপজেকার সাবেক ভাইস-চেয়ারম্যান আকতার হোসেন, যুবনেতা এইচ এম শহিদুল্লাহ, মাস্টার মুহাম্মদ ইসমাইল, দিদারুল ইসলাম, দিদারুল আলম, মনিরুল ইসলাম, এম এ খালেক শাবু, মাওলানা শওকত আলী, ফারুক শাহ, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, নুরুল আমিন কেরানী, আবুল ফয়েজ মেম্বার, আলমগীর তালুকদার রনি, আবু আহমেদ, আবদুল হামিদ প্রমুখ।

সমাবেশে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে এবং বাংলাদেশের জনগণের ও রাষ্ট্রের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মা.জি.আ.)।

রাঙ্গুনিয়ায় টানা বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা, ফায়ার সার্ভিসের মাইকিং

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ের ঢালুতে বসবাসরত সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের মাইকিং

বৃহস্পতিবার(২৯জুলাই)সকালে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম বাগাবিল সফিক টিলায় পাহাড় ধ্বস থেকে সাধারণ জনগণকে সতর্কতার জন্য  ও নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেন উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে তাই আমরা সাধারণ মানুষকে সতর্কতার জন্য ও নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছি।

পরিবর্তন নায়ক এরশাদ মাহমুদের সাথে রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির মতবিনিময়

 
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র ছোটভাই জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত মৎস্য খামারী ও উপজেলা আওয়ামিলীগের সদস্য পরিবর্তন নায়ক এরশাদ মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ  ও মতবিনিময় করেছেন রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা।
বুধবার(২৮জুলাই)বিকালে পদুয়া মুক্তিযোদ্ধা বাজার তাঁর অফিসে উপজেলা শীল কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শীল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও আমাদের গ্রাম কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক দ্বীপায়ন সুশীল, যুগ্ম-সম্পাদক সুভাষ শীল, সাবেক যুগ্ম সম্পাদক সুধীর শীল, দপ্তর সম্পাদক দীলিপ কুমার শীল, ব্যবসা ও বাণিজ্য সম্পাদক সমীর শীল, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক মাস্টার স্বপন শীল প্রমুখ। 

রাঙ্গুনিয়া পদুয়া ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে করোনা ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম 

 
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া


বাংলাদেশ আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদের পক্ষে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ৯নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে করোনার ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য খামারী পরিবর্তন নায়ক এরশাদ মাহমুদ। 
বুধবার(২৮জুলাই)বিকালে পদুয়া ৯নং ওয়ার্ড দুধপুকুরিয়ার গ্রামের এ নিবন্ধন কার্যক্রম৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন পদুয়া ৯নং ওয়ার্ড মহিলা আ.লীগের সভাপতি ডেজি আক্তার, সাধারণ সম্পাদক শামীমা আক্তার, ইউনিয়নের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ তারেক উদ্দিন রানা, সহ-সভাপতি প্রিয়তোষ কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক মো.সালাউদ্দিন, এনামুল হক এনাম, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদ তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.সাকিব, সাজ্জাদ হোসেন জুয়েল, জাহেদ, পাঠাগার সম্পাদক মো.শাহেদ হোসেন চৌধুরী, সদস্য আরফাত রেজা, মো.মোজাহিদ, ছোটন বড়ুয়া, রিয়াজ তালুকদার, রাহুল তালুকদার প্রমুখ। 

রাঙ্গুনিয়া স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্টাবার্ষিকী ও সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন পালন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা পরে বাদে আসর ইছাখালী জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে ইছাখালী দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী ও শুভ জন্মদিন পালন করা হয়।
সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য কামাল উদ্দিন, মোঃ হোসেন, উপজেলা সহ-সভাপতি দেলোয়ার হোসেন, মোঃ আজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন মুন্না,  সাংগঠনিক সম্পাদক যথাক্রমে কান্ছন মিয়া মেম্বার,  আলমগীর হোসেন, টিপলু নাথ  ইন্জিনিয়ার সাইফুল করিম রুবেল,আতিক সুজন নিজাম উদ্দিন,উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আজাদ, জনসংখ্যা বিষয়ক সম্পাদক জুয়েল বড়ুয়া,চট্রগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও উপজেলা সদস্য আবদুল কাইয়ুম, মোঃ জামাল উদ্দিন, মিজানুর রহমান,  পোমরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,রাজানগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মুছা তালুকদার, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুপন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জমির,মরিয়মনগর ইউনিয়নের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, ইসলামপুর ইউনিয়নের সভাপতি শওকত চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ দিদার,পারুয়া ইউনিয়নের যুগ্ম আহবায়ক আবু তৈয়ব, মোঃ বাচা,মোঃ আবু হানিফ উপজেলা সদস্য  জাহাংগীর মোঃ জাহেদ,মোঃ অলি-সহ নেতৃবৃন্দরা।

মহিলাদের উদ্বুদ্ধ করতে মহিলা মেম্বারের করোনা টিকা গ্রহণ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনদিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে, এদিকে জন স্বাস্থ্যসচেতনতার বেলায় দেখা যাচ্ছেনা সাধারণ জনগণকে। যার কারনে করোনা আক্রান্ত হচ্ছে প্রতিদিন কেউনা কেউ, করোনা সংক্রমণ রোধে অনেকে আবার করোনার ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছে তাই
করোনার ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে ও রাঙ্গুনিয়া নিশ্চিন্তাপুর এলাকার মহিলাদের উদ্বুদ্ধ  করতে নিশ্চিন্তাপুর থেকে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৭,৮ও ৯নং ওয়ার্ড ইউপি মহিলা সদস্য ও হোসনাবাদ মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক পারভীন আকতার। তিনি মঙ্গলবার(২৭জুলাই)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

পারভীন আক্তার বলেন, রাঙ্গুনিয়াতে জন স্বাস্থ্য সচেতনতার অভাবেই দিনদিন করোনা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি নিশ্চিন্তাপুর থেকে প্রথম মহিলাদের মধ্যে করোনা ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে মহিলাদেরকে উদ্বুদ্ধ করতে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছি। যাতে সাধারণ মহিলারা নির্বিঘ্নে ভ্যাকসিন গ্রহণ করতে পারে।

রাঙ্গুনিয়ার নবাগত ইউএনও ইফতেখার ইউনুসকে ফুল দিয়ে বরণ করেছে পূজা উদযাপন পরিষদ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ইউএনও ইফতেখার ইউনুসকে রাঙ্গুনিয়াতে যোগদান করায় ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

সোমবার(২৬জুলাই)দুপুরে উপজেলায় নবাগত ইউএনও ইফতেখার ইউনুসকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুপায়ন সুশীল, সহ সভাপতি ডাঃ রুপন শীল যুগ্ন- সাধারণ সম্পাদক সমীরণ দও, শুভ শীল, সাংগঠনিক সম্পাদক সুবেল দেব মিল্টন চএবক্তী, অর্থ সম্পাদক টিপুন নাথ, প্রচার সম্পাদক জীৎ শর্মা, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক সম্পাদক মাষ্টার রাজিব দও, কোদালা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার কাজল ধর, সহ সভাপতি রুপন বনিক, পারুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সিঃ সহ সভাপতি তুষার পাল, পুরোহিত রুপন চএবক্তী, পোমরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক মানিক দাশ দীপক দাশ পরিমল বাবু ও চন্দ্রঘোন রক্ষাকালী মন্দিরে অধ্যাক্ষ কৃপানন্দ পুরিমহারাজ সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

রাঙ্গুনিয়ার ইউএনও মাসুদুর রহমানের বিদায় ও ইফতেখার ইউনুসকে বরণ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া।

রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও ইফতেখার ইউনুসকে বরণ করা হয়েছে।

সোমবার(২৬জুলাই)সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলার অডিটোরিয়ামে বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাজীব চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার  শামসুল আলম তালুকদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি  মাস্টার আসলাম খান, রাঙ্গুনিয়া থানার ওসি তদন্ত খান নুরুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আজগর প্রমুখ।

রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পক্ষে বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহত 


মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-


বাংলাদেশ আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগে সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ মুবিন চৌধুরী’র সার্বিক সহযোগিতায় ২য়  দফায় করোনা ভ্যাক্সিন গ্রহণে উদ্বুদ্ধকরণ এবং ভ্যাক্সিন  রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়। 
রবিবার(২৫ জুলাই ) রাজানগর ইউনিয়নের রাজঘাটাকুল এলাকায় মাইকিং এর মাধ্যমে করোনা  ভ্যাক্সিন গ্রহণের রেজিস্ট্রেশন  পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়। যাদের বয়স ৩০ ঊর্ধ্ব তাঁদেরকে করোনা ভ্যাকসিনের জন্য সারাদিন বিনামূল্যে  রেজিস্ট্রেশন করা হয়৷ এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এম আবু জাফর তালুকদার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম স্বপন, শানু তালুকদার , রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী রাব্বি  ছাত্রলীগ নেতা জোবাইরুল ইসলাম চৌধুরী, সোহেল,তারজেন,জুয়েল,শিফাত,আমির সোহেল,রাশেদ,তুহিন,ফাহিম সহ অন্যনারা।

রাঙ্গুনিয়া রাজানগরে তিন প্রকল্পের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া।

রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আ.লীগের সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদের সার্বিক সহযোগিতায় রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদাররের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি(টিআর)’র আওতায় শিয়ালবুক্কা হাজী মিয়াজান জামে মসজিদের পুকুরের গার্ডওয়াল, শিয়ালবুক্কা উত্তরপাড়া মহাজন বাড়ী সড়ক উন্নয়ন ও শিয়ালবুক্কা নার্থপাড়া শ্রী শ্রী কালী মন্দির সংস্কার এবং উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

রবিবার(২৫জুলাই)সকালে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ তালুকদার, সাধারণ সম্পাদক এম আবু জাফর তালুকদার, ইউপি সদস্য ও রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল বারেক,ইউপি সদস্য ও রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এরশাদুর রহমান, ইউপি সদস্য জরিফ আলী,ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বাবুল বড়ুয়া, মোঃ রমজান,শাবলু সাহা,কাঞ্চন দাস,ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহেদ, মোঃ খোরশেদ প্রমুখ৷

Design a site like this with WordPress.com
Get started