রাঙ্গুনিয়া রাজানগরে প্রধানমন্ত্রীর উপহার পেল ৫শ জন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

রাঙ্গুনিয়ায় করােনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার

উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম ইতিমধ্যে রাঙ্গুনিয়ায় শুরু হয়েছে। সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭৮০০ জন মানুষের মাঝে ৩৯ লাখ টাকার নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। 

বৃহস্পতিবার (৬মে) ১নং রাজানগর ইউনিয়ন পরিষদে ৫০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৫০০ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রধানমন্ত্রী উপহার তুলে দেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

এইসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সহকারি কর্মকর্তা মীর মুহাম্মদ আলমগীর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ তালুকদার, সাধারণ সম্পাদক এম আবু জাফর তালুকদার,ইউপি সদস্য আব্দুল বারেক,এরশাদুর রহমান,আবু তৈয়র,আমিন তালুকদার,শেলী দাস, ইউনিয়ন আ.লীগ নেতা,বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম,আবুল মোস্তফা,হাবিবুর রহমান,স্বপ্নন তুরী, সুভাষ বোস, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান,আশরাফ খান,মোঃখোরশেদ প্রমুখ। 

রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পক্ষে তরুণ আ.লীগ নেতা বাবলা চৌধুরী’র খাদ্য সামগ্রী উপহার



মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া।

রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী বাবলা এর ব্যক্তিগত খরচে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাচান মাহমুদ এমপি’র পক্ষে কর্মহীন গরীব দুস্থদের মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়৷৷

বুধবার(৫ মে) করোনা মহামারির কারণে সরকার নির্দেশিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া সাধারণ দিন মজুর ও গরীব দুস্থদের মাঝে বাবলা চৌধুরীর নেতৃত্বে চাল,ডাল,চনাসহ নানা প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা করেন স্থানীয় যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ৷৷

এইসময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বাবলা,যুবলীগ নেতা রাশেদ চৌধুরীসহ অনেকে৷৷

বাবলা চৌধুরী তার ব্যক্তিগত বিবৃতিতে বলেন আমার রাজনৈতিক অভিবাবক আমাদের রাঙ্গুনিয়ার গন মানুষের নেতা তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপির নির্দেশনায় সাধারণ গরীব দুস্থদের মাঝে সামর্থ অনুযায়ী কিছু খাদ্য সামগ্রী বিতরন করেছি৷
এই সংকটময় মূহর্তে সামন্য সাধারণ মানুষের পাশে থাকতে পেরে খুবই আনন্দ লাগছে,আগামীতেও তা অব্যহত থাকবে৷

রাঙ্গুনিয়ায় ফোন পেলেই অক্সিজেন ও নেবুলাইজার নিয়ে হাজির হয় ইদ্রিস

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রক্ষোভ সারা দেশে আবারো বৃদ্ধি হওয়ায় বেড়েছে করোনা রোগীর সংখ্যা তার মধ্যে পিছিয়ে নেয় রাঙ্গুনিয়া। প্রতিদিন কেউনা কেউ করোনায় আক্রান্ত হচ্ছে আবার একটু বয়স্ক রোগীদের ভুগতে হয় শ্বাসকষ্টে। অনেক অসহায় মানুষ আছে যাদের
শ্বাসকষ্ট হলেও টাকার অভাবে অক্সিজেন,নেবুলাইজার সেবা পায়না। একজন রোগীর ঠিক সেই কঠিন মুহুর্তে এলাকার কেউ যদি তরুণ ব্যবসায়ী ইদ্রিসকে ফোন দিলেউ ফ্রি পালস-অক্সিমিটারসহ অক্সিজেন ও নেবুলাইজার নিয়ে উপস্থিত হন রোগীর বাড়িতে। সে গত বছর থেকে বিনা পয়সায় এই মানবতার সেবা দিয়ে যাচ্ছে।ব্যবসায়ী ইদ্রিস রাঙ্গুনিয়া উপজেলা লালানগর ইউনিয়নের বন্দারাজাপাড়ার নূর সৈয়দের ছেলে। সে তাঁর এলাকায় এই মানবতার সেবা দিয়ে যাচ্ছেন। জানা যায় সে রাঙ্গুনিয়া আই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের একটি লভ্যাংশ এই মানবতার সেবাই ব্যয় করে থাকেন।
তরুণ সংগঠক ও ব্যবসায়ী মুহাম্মদ ইদ্রিস বলেন, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটি লভ্যাংশ থেকে গত বছর পালস-অক্সিমিটারসহ অক্সিজেন ও নেবুলাইজার কিনে অসহায় গরিব শ্বাসকষ্ট রোগীদের মাঝে বিনা পয়সায় সেবা দিয়ে যাচ্ছি, আমি গত বছর ১৭জনকে এইসেবা দিয়েছি এবং এইবছর ৫জনকে এইসেবা দিতে সক্ষম হয়েছি, এবং কোন রোগীর জরুরী প্রয়োজনে আমার নাম্বারে ফোন দিলেই আমি সেবা নিয়ে তাঁদের কাছে উপস্থিত হয়। এবং এইবছর তাঁর পাশাপাশি এলাকার গ্রাম ডাক্তারদের মাঝে পিপিই, মাক্স সহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম উপহার হিসেবে দিয়েছি। ভবিষ্যতে এইসেবা অব্যাহত থাকবে।

রাঙ্গুনিয়া লালানগরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেল ৩শ পরিবার

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া প্রতিনিধি।

রাঙ্গুনিয়া উপজেলা লালানগর ইউনিয়নে বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র ব্যক্তিগত ও পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দুস্ত ৩শ পরিবার পেল খাদ্য সামগ্রী।
বুধবার (৫মে)সকালে লালানগর একটি প্রাথমিক বিদ্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এনএনকে ফাউন্ডেশনের পক্ষে খাদ্য সামগ্রী গুলো বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের, ধর্মবিষয়ক সম্পাদক জসিমউদ্দীন তালুকদার, লালানগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ শাহ্ আলম, সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, এনএনকে ফাউন্ডেশন লালানগর প্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক,কাজী মঈন উদ্দীন, ইউপি সদস্য দিদারুল আলম,আবু তালেব,লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ্ আল মামুন,যুবলীগ নেতা মোহাম্মদ পারভেজ-সহ নেতৃবৃন্দরা।

রাঙ্গুনিয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী’র পক্ষে ২১তম রমজানে সাবেক ছাত্রলীগ নেতার ইফতার বিতরণ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-
রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র পক্ষে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগে সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী’র ব্যক্তিগত তহবিল থেকে মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করে আসছে।

তারই অংশ হিসাবে সোমবার(৪মে)বিকেলে  রাজানগর ঠান্ডাছড়ি শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের এতিম ছাত্রদের মাঝে ২১তম রমজানে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগে সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী,  রাজানগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এম আবু জাফর তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুবিন চৌধুরী,রাজানগর ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি রাব্বি চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা জোবাইরুল ইসলাম চৌধুরীসহ নেতৃবৃন্দরা।

স্বাস্থ্যবিধি মান্যকারীদেরকে ফুলেল শুভেচ্ছা জানালেন এএসপি!

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উৎসাহ প্রদানের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি), রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল, মো. আনোয়ার হোসেন শামীম। স্বাস্থ্যবিধি অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যেসকল পথচারী ও ব্যবসায়ী যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করছেন, তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আজ (৪ মে, মঙ্গলবার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার রাউজান উপজেলাধীন নোয়াপাড়া পথের হাট এলাকায় এএসপির নেতৃত্বে পুলিশের একটি টিম এ কার্যক্রমে অংশ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাউজান উপজেলার প্রধানতম বাণিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথের হাট বাজারে দুপুর ১টা থেকেই শুরু হয় এএসপির নেতৃত্বে অভিযান। অভিযানকালে সার্কেল এএসপি ব্যবসায়ীদেরকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের ব্যাপারে সতর্ক করেন। তিনি বলেন, যে বা যায়াই স্বাস্থ্যবিধি অমান্যের চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও রাত ৮ টার মধ্যে মার্কেট বন্ধ করার বাধ্যবাধকতার বিষয়টিও ব্যবসায়ীদেরকে স্মরণ করিয়ে দেন তিনি।

শুধু ব্যবসায়ীই নয়, যেসব ক্রেতা মাস্ক না পড়ে মার্কেটে এসেছেন, তাদেরকেও মাস্ক পড়তে বাধ্য করেন তিনি। এ সময় অনেককেই পুলিশের তরফ থেকে মাস্ক উপহারও দেওয়া হয়। এ প্রসঙ্গে এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে রাউজান পুলিশ সক্রিয় ভূমিকায় রয়েছে। ভবিষ্যতেও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে আমাদের এমন তৎপরতা অব্যাহত থাকবে।

রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতা ইকবাল হোসেন চৌধুরী মিল্টনের জন্মদিনে নেতাকর্মীদের শুভেচ্ছা বার্তা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৩নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন এর জন্মদিন উপলক্ষে দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে সহ বিভিন্ন ভাবে শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁর জন্মদিন উপলক্ষে(০৩মে) সন্ধ্যায় নিজ বাড়িতে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন। জন্মদিনে তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা

এইসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

রাঙ্গুনিয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী’র পক্ষে ২০তম রমজানে সাবেক ছাত্রলীগ নেতার ইফতার বিতরণ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-
রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র পক্ষে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগে সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী’র ব্যক্তিগত তহবিল থেকে মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করে আসছে।

তারই অংশ হিসাবে সোমবার(৩মে)বিকেলে রোয়াজারহাট বাজারে ২০তম রমজানে রোজাদার শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া উপজেলা স্বেসচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াছ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুবিন চৌধুরী,রাজানগর ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি রাব্বি চৌধুরী,ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক খসরু চৌধুরী,
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা জোবাইরুল ইসলাম চৌধুরী,ছাত্রনেতা মোহাম্মদ সুজন,এস,এম তারজেন,জুয়েল,শফি,লালানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদ,দক্ষিণ রাজানগর ইউনিয়ন শিশু ও কিশোর মেলার সভাপতি হিরো,সাধারণ সম্পাদক ফাহিম,রাজানগর ইউনিয়ন শিশু ও কিশোর মেলার সভাপতি তুহিন,সাধারন সম্পাদক মহসিন, ইসলামপুর ইউনিয়ন শিশু ও কিশোর মেলার সভাপতি রিজয় চৌধুরী,
যুগ্ম সাধারণ সম্পাদক সাগর,সাংগঠনিক সম্পাদক বাবু।

এতিম শিক্ষার্থীদের মাঝে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র উপহার

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-
সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র উপহার দেওয়া হয়েছে।
সোমবার(৩ মে) উপজেলার ইসলামপুর ইউনিয়নস্থ হযরত মাওলানা সাদেক শাহ (রাঃ) হেফজখানা ও এতিমখানায় এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার তুলে দেয়   সংগঠনের নেতৃবৃন্দরা।
এইসময় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙ্গুনিয়া শাখার আহ্বায়ক মোহাম্মদ মনির এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন মোঃ কামাল হোসেন চৌধুরী, এতিমখানা পরিচালনা পর্যদের  সভাপতি আহমদ জরিপ, পরিচালক মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মাহমুদ, রাঙামাটি শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আহমেদ ইসতিয়াক আজাদ, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শাফায়াত রায়হান শিহাব, রাউজান শাখার আহ্বায়ক রবিউল আলম রবি, রাঙ্গুনিয়া শাখার সমন্বয়ক ওয়াকিল মুন্না, সদস্য আহাদ রায়হান, আবদুর রহমান প্রমুখ। স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার ও সেহেরি বিতরণের পাশাপাশি বিভিন্ন এতিমখানায় ঈদ উপহার প্রদান কর্মসূচী রাঙ্গুনিয়ার হযরত মাওলানা সাদেক শাহ (রঃ) এতিমখানা ও হেফজখানা থেকে শুরু হয়।

রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের ইফতার সামগ্রী পেল অসহায় ৫৬০পরিবার

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া প্রতিনিধি।

রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার অসহায় দরিদ্র ৫৬০ পরিবারের মাঝে উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(৩মে) সকালে উপজেলা ইসলামী ফ্রন্টের দলিয় কার্যালয়ে এইসব ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন উপজেলা ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দরা।

পরে ইফতার সামগ্রী সহায়তায়কারীদের জন্য সংক্ষিপ্ত পরিসরে দোয়া অনুষ্ঠান উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ নেছারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি মাওলানা হাফেজ রুহুল আমিন আল-কাদেরী, অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আলকাদেরী, ইসলামী ফ্রন্টের নেতা মো. আক্তার হোসেন, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা করিম উদ্দিন হাসান, মাস্টার মোহাম্মদ শাহ শাওন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা সালাউদ্দিন মাওলানা কোরবান আলী নূরী,রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর স্ট্যান্ডিং কমিটির সদস্য আলহাজ্ব সাইদুল হক সহ অর্থ সচিব নূর মোহাম্মদ বাবুল, পরিকল্পনা সচিব মোহাম্মদ বেলাল, উপজেলা ইসলামী ছাত্রসেনা মধ্যম দক্ষিণের সভাপতি এইচ এম ফরিদ, পোমরা ইউনিয়ন যুবসেনা’র সাধারণ সম্পাদক বেলাল প্রমুখ।
মাওলানা আলী শাহ নেছারী বলেন, বাংলাদেশের একমাত্র আদর্শিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে প্রতিবছর পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের দলের দেশ প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের আর্থিক সহায়তার মাধ্যমে খাদ্য ও ইফতার সামগ্রী উপজেলার অসহায় দরিদ্রের মাঝে দিয়ে আসছি, আজকেও আমাদের এই দলের পক্ষ থেকে লকডাউনে কর্মহীন ও অসহায় অসচ্ছল ৫৬০পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। দলের পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে।

Design a site like this with WordPress.com
Get started