মামুনুল সমর্থকদের হামলায় আ.লীগ নেতা নিহতের ঘটনার প্রধান আসামি গ্রেফতার

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. ইউনুছ মনি ওরফে মইন্যা (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৩ মে ২০২১ সোমবার সকাল ১১ ঘটিকায় চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাঙ্গুনিয়া উপজেলাধীন শিলক ইউনিয়নের নটুয়ার টিলা এলাকায় অভিযান চালিয়ে দুর্গম পাহাড়ের দিকে পলায়নরত অবস্থায় তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইউনুছ মনি রাঙ্গুনিয়া উপজেলার কোদালা সেনবাড়ি এলাকার মৃত নূর হোসেনের পুত্র।  তিনি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার বিরুদ্ধে ২০০৭ সাল থেকে শুরু করে চাঁদাবাজি, সরকারি কাজে বাঁধাদান, হত্যাসহ  বিভিন্ন অভিযোগে রাঙ্গুনিয়া থানায় মোট ৫ টি মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  মামলা হওয়ার পর থেকেই ইউনুছ শিলকের দুর্গম পাহাড়ি অঞ্চলে আত্মগোপন করেন। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য তিনি দ্রুত স্থান বদলাতেও থাকেন। কয়েকবার কাছাকাছি গিয়েও তাকে গ্রেফতার করা যায়নি বলে অভিযানের সাথে সম্পৃক্ত একাধিক কর্মকর্তা জানিয়েছেন। অবশেষে ধারাবাহিক অভিযানে আজ সকালে ইউনুসের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারে পুলিশ। পরবর্তীতে অভিযান চালিয়ে রাঙ্গুনিয়ার শিলক নটুয়ার টিলা এলাকা হতে দুর্গম পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। অভিযানে সার্কেল এএসপি আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কিসহ একদল পুলিশ সদস্য অংশ নেন। আটক ইউনুছ যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দন্ড কার্যকরকৃত সাবেক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অন্যতম বিশ্বস্ত সহযোগী মর্মেও স্থানীয় সূত্রে জানা যায়।

উল্লেখ্য, নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে নারীসহ হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে হেফাজতের হামলার প্রথম বলি হয়েছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আ.লীগ নেতা মো. মহিবুল্লাহ। ৩ এপ্রিল রাত ৮ টার দিকে মামুনুলকে আটকের খবর ছড়িয়ে পড়লে  রাঙ্গুনিয়ার কোদালায় একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত ইসলামসহ স্থানীয় বিএনপি- জামায়াতের নেতা-কর্মীরা। একপর্যায়ে ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে বিক্ষোভরত হেফাজত কর্মীরা লাটিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মহিবুল্লাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বার ও সাবেক সাধারণ সম্পাদক দিলদার আজম লিটন আহত হন। গুরুতর আহত মহিবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য নগরীর পার্কভিউ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ঘটনার পরিপ্রেক্ষিতে  রাঙ্গুনিয়া থানায় দাঙ্গা সৃষ্টি ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতেই বিএনপি-জামায়াতের একাধিক নেতা-কর্মী ও হেফাজত সমর্থকসহ ৬৪ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১৫০ জনসহ মোট ২১৪ জনকে আসামি করা হয়। দুই মামলাতেই প্রধান আসামি করা হয় উপজেলা বিএনপি নেতা মো. ইউনুছ মনিকে।

এ প্রসঙ্গে সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘অনেকদিন ধরে নজরদারি চালানোর পর আজ দুপুরে আমরা ইউনুছ মনিকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তদন্ত করে এই মামলার ঘটনায় যুক্ত অন্যান্য সকল আসামিকেও অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

রাঙ্গুনিয়ায় প্রবাসী শাহাবুদ্দিনের ইফতার সামগ্রী বিতরণ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

সৌদি আরব প্রবাসী গ্লাফ স্টার হাই প্রজেক্টের সিও এবং আল-বদর কন্ট্রাক্টিং কোম্পানি সৌদি আরব ও ডিপ কোয়ালিটি কোম্পানি’র পরিচালক এবং উপজেলা ইসলামী ফ্রন্টের উপদেষ্টা মুহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে অসহায় দুস্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(৩মে) সকালে উপজেলা ইসলামী ফ্রন্টের দলিয় কার্যালয়ে তাঁর পক্ষ থেকে উপজেলা ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দরা এইসব ইফতার সামগ্রী বিতরণ করেন।

এইসময় উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ নেছারী’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর স্ট্যান্ডিং কমিটির সদস্য আলহাজ্ব সাইদুল হক সহ অর্থ সচিব নূর মোহাম্মদ বাবুল পরিকল্পনা সচিব মোহাম্মদ বেলাল ইসলামী ফ্রন্টের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন, আল্লামা অধ্যক্ষ আজিজুল হক, ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার হোসেন, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা করিম উদ্দিন হাসান, মাস্টার মোহাম্মদ শাহ শাওন, মাওলানা আব্দুল কুদ্দুস,, মাওলানা সালাউদ্দিন নেজাম, মাওলানা কোরবান আলী নূরী, উপজেলার মধ্যম দক্ষিণ ছাত্রসেনার সভাপতি এইচ এম ফরিদ, পোমরা ইউনিয়ন যুবসেনার সাধারণ সম্পাদক বেলাল প্রমুখ।

রাজস্হলী উপজেলাতে টোল আদায়কারীরা হামলার শিকার

অভি বড়ুয়া, রাংগামাটি প্রতিনিধিঃ-

স্হানীয় সূত্রে জানা গেছে,
রাংগামাটি জেলার রাজস্হলী উপজেলা অধীন ২নং গাইন্দ্যা ইউনিয়ন ইসলামপুর বাজার (গাইন্দ্যা বাজার) গত শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭ঃ৩০ মিনিটে ইসলামপুর বাজার সংলগ্ন মাদ্রাসার সম্মুখে টোল আদায়কারীদের উপর অর্তকিত হামলা চালাই তিনজন এলাকার অসৎ লোক।

টোল আদায়দের মধ্যে ছিলেন ফজল কাদের, ইব্রাহিম, নুরুলসহ মোট তিনজন অন্যদিকে হামলাকারীদের মধ্যে ছিলেন সাহেব আলী, বেলাল, মুক্তারসহ তারাও তিনজন। তাদের মধ্যে মারামারি, টানাটানি, ধাক্কাধাক্কি চলতে চলতে এক পর্যায়ে সংঘর্ষটি বড় হয়ে যাই, টোল আদায়কারী তিনজনকে গুরুতর আহত অবস্হাতে রাজস্হলী সদর হাসপাতাল নেওয়া হয়েছে।

ঘটনার খবরটি থানায় পৌঁছা মাত্রই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং আহতদের কাছ থেকে জিজ্ঞেসার সময়

আহতরা বলেন, “স্বাভাবিকভাবে তারা প্রতি শুক্রবার টোল আদায় করে থাকেন, এবং প্রতিনিয়ত হামলাকারীরা বার বার হুমকি দিতে থাকেন, গত ৩০ এপ্রিলও প্রতি শুক্রবারের ন্যায় তারা টোল আদায় করতে গেলে হামলাকারীরা অর্তকিতভাবে তাদের উপর হামলা করেন, অমানবিকভাবে মারলেনও তাদের “

ঘটনাটির উপর ভিত্তি করে রাজস্হলী থানার অফিসার ইনচার্জ মফজল আহমদ খান জানিয়েছেন, ” স্বাভাবিকভাবে শুক্রবার একটি হাটের দিন থাকে, সেদিনও ৩০ এপ্রিল শুক্রবার হাটের দিন ছিল আর নিয়মিত টোল আদায়কারীরা টোল আদায় করতে গেলে কতগুলো অসৎ ব্যক্তি তাদের সাথে বিবাদের সৃষ্টি করে আর অর্তকিতভাবে হামলা করে মারধর করতে থাকে, এ নিউজটি শুনে আমি সাথে সাথে পুলিশের একটি টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গতকাল আহতদের মধ্যে ফজল কাদের বাদী হয়ে হামলাকারী বেলাল হোসেন(৪০), মুক্তার হোসেন(৫৩), সাহেব আলী (৪৫), রসিদ তালুকদার(৭৮), ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম(৫০) কে আসামী করে মামলা দায়ের করেন।

বিষয়টি বিবেচনায় নিয়ে আসামীদের অতিশীঘ্র গ্রেপ্তার করার চেষ্টা চলচ্ছে।”

কাপ্তাইয়ের রাইখালীতে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

অর্ণব মল্লিক, কাপ্তাই:- কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নাধীন কারিগর পাড়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। শুরু হয়ে গেছে ধান কাটা উৎসব। ধানের বাম্পার ফলন হওয়ায় লক্ষমাত্রার ছেয়ে অধিক ধান ঘোলায় তুলতে পারবে বলে স্থানীয় কৃষকরা জানান।

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া ব্লকের বড়খোলা মারমা পাড়ায় রোববার
(২ মে) উপ- সহকারি কৃষি অফিসার বাপ্পা মল্লিক ও অরুপম বড়ুয়ার সহযোগীতায় উক্ত পাড়ায় নমুনাশস্য কর্তন করতে গিয়ে জানা গেছে, এই এলাকায় বোরো মৌসুমে হাইব্রিড জাত “আগমনী” ধানের বাম্পার ফলন হয়েছে। তারা বলেন, এলাকার ২ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। এতে প্রায় ১৪ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। যা লক্ষমাত্রার ছেয়ে অধিক বলে স্থানীয় কৃষকরা জানান। বর্তমানে জমিতে ধান কর্তন কালীন পাকা ধানের সমারোহে মুখরিত চারপাশ। কৃষাণ-কৃষাণীরা ধান কাটার কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছে।

স্থানীয় বাসিন্দা থুইচিং মারমা ও আনু মারমা জানান, বড়খোলা পাড়া এলাকায় ডিপ টিউবওয়েলের অভাবে পর্যাপ্ত পরিমানে সেচের পানি না পাওয়ায় অনেক জমি বোরো মৌসুমেও পতিত অবস্থায় পড়ে রয়েছে। তাই ডিপ টিউবওয়েল স্থাপনের মাধ্যমে পানি সংকট দুর করা সম্ভব হলে পতিত জমি আবাদের আওতায় আনা যাবে। এতে ফসল উৎপাদন আরো বৃদ্ধি পাবে।

রাইখালীর কারিগর পাড়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক জানান, কারিগর পাড়া ব্লকে ৯৫ হেক্টর জমিতে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত ধানের যথাযথ পরিচর্যার কারনে ফসলের গুনগত মান বৃদ্ধি সহ উৎপাদন বেড়েছে। তিনি বলেন, সরকার কতৃক প্রণোদনার ধানবীজ ও সার পেয়ে প্রান্তিক কৃষকেরা এই সাফল্য পেয়েছে। আগামীতেও সরকারি প্রনোধনা পাওয়ার আশা করছে এসব কৃষক। এদিকে, পানির সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এমনটাই আশা করছেন কৃষকরা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিল পদুয়া ছাত্রলীগ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র আহব্বানে সাড়া দিয়ে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রবিবার (২ মার্চ)রাঙ্গুনীয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাপিত পুকুরিয়া স্থানীয় কৃষক আবু তাহেরের এক বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
রাঙ্গুনীয়া সরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন হাবিব, পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক উদ্দিন রানার যৌথ নেতেৃত্বে রাঙ্গুনীয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জাবেদ ওমর পদুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান, ছাত্রলীগ নেতা ওমর ফারুক নঈমী ছাত্রলীগ নেতা মো: ইউছুপ কামরুলজ্জান জনি, ছাত্রলীগ নেতা আব্দুল কায়ুম জাহেদ ছোটন বড়ুয়া শ্রিমান্ত বড়ুয়া সহ অর্ধশতাধিক ছাত্রলীগ নেতৃবৃন্দ এই ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছেন।
ইমন হোসেন হাবিব বলেন, আমরা সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ধান কেটে কৃষক আবু তাহেরের বাড়ি পৌঁছে দিয়েছি,একদিকে লকডাউনের কারণে ধান কাটা শ্রমিক সংকট অন্যদিকে কালবৈশাখী তান্ডবের সম্ভাবনায় বিপাকে পড়া কৃষকের পাশে দাড়াতে নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয় তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা ধান কাটা কার্যক্রম শুরু করেছি।

তথ্য মন্ত্রীর পক্ষে ১৪ নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের ইফতার বিতরণ

নিউজ রাঙ্গুনিয়া ডেস্কঃ-

বাংলাদেশ আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র পক্ষে ১৪ নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগ (২মে) রবিবার বিকেলে প্রতিদিনের ন্যায় ১৪ নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের সামনে এবং ধামাইরহাট-বাজারে এই ইফতার শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাইমান সাংগঠনিক সম্পাদক তানভীর সাহেদ ১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রণব শীল জিকো সহ-সভাপতি সৈয়দ সালমান, আর এস,নয়ন,সাধারণ সম্পাদক কাজী সাওযাল‌।১৫নং লালানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল বিন জব্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম তালুকদার,

১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রণব শীল জিকু বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র পক্ষে আমারা শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছি। এমন সামনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে

রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের সহায়তা তহবিলে প্রবাসী কল্যাণ পরিষদের অনুদান হস্তান্তর 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের ইফতার সহায়তা তহবিলে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর পক্ষ থেকে অার্থিক অনুদান হস্তান্তর করা হয়েছে।

রবিবার(২মে) বিকেলে উপজেলা ইফলামী ফ্রন্টের দলিয় কার্যালয়ে অার্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠান উপজেলা ইফলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ নেছারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি মাওলানা হাফেজ রুহুল আমিন আল-কাদেরী,  বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসাইন, রাঙ্গুনিয়া ওমান প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা  সৈয়দ আব্দুল আমিদ আল-হাদি, সহ-অর্থ সম্পাদক নুর মোহাম্মদ বাবুল,পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দিন, পৌরসভা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা জাহেদুল হক, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-অর্থ সম্পাদক মাওলানা সানাউল্লাহ প্রমুখ।
মাওলানা আলী শাহ নেছারী বলেন, প্রতি বছর রমজান মাস আসলে আমরা উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে অসহায় দুস্তদের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়ে থাকি সেই ইফতার সহায়তার মধ্যে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমার এর পক্ষ থেকে বড় অংকের সহায়তা প্রদান করে থাকেন এবং এই বছরো তাঁরা আমাদেরকে ৭০হাজার টাকা অনুদান প্রদান করেছেন। সেই জন্য আমি উপজেলা ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে পরিষদের সকলকে ধন্যবাদ জানাই।

রাঙ্গুনিয়া সরফভাটায় তথ্যমন্ত্রী পক্ষে সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী’র ইফতার বিতরন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া প্রতিনিধি।

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র পক্ষে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সাবেক উপ-তথ্য ও গবেষণা সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী’র ব্যক্তিগত তহবিল থেকে রোজাদারদের মাঝে মাস ব্যাপী ইফতার বিতরণ করে আসছে।
তারই অংশ হিসাবে সরফভাটা ক্ষেত্র বাজার চত্বরে বিকেলে ২শ জন রোজাদারদের মাঝে ইফতার হাতে তুলে দেওয়া হয়। এইসময় উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী,ইউনিয়ন যুবলীগের সভাপতি মহির,সাধারন সম্পাদক জামাল উদ্দিন,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুবিন চৌধুরী,রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাব্বি চৌধুরী,ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের  সাধারণ সম্পাদক খসরু চৌধুরী,
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা জোবাইরুল ইসলাম চৌধুরী,ছাত্রনেতা মোহাম্মদ তারজেন,জুয়েল,রাজানগর  ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিফাত,দক্ষিণ রাজানগর ইউনিয়ন শিশু ও কিশোর মেলার সভাপতি হিরো,সাধারণ সম্পাদক ফাহিম,১ নং ওয়ার্ড ছাত্রলীগছাত্রলীগ সভাপতি ওসমান, ইসলামপুর ইউনিয়ন শিশু ও কিশোর মেলার সভাপতি রিজয় চৌধুরী, লালানগর সভাপতি রুবেল প্রমুখ।

রাঙ্গুনিয়ায় মরহুম আহমদ ছৈয়দ মাষ্টার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চট্টগ্রামে রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আস্থা অবিচল”র আয়োজনে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক, ক্রীড়া ব্যক্তিত্ব, মরহুম আহমদ ছৈয়দ মাষ্টারের স্মরণে দ্বিতীয় মিনি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বস্হপতিবার (১১ফ্রেবুয়ারি) বিকালে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইডেন ইংলিশ স্কুলের চেয়ারম্যান খালেদ মাহমুদ, আহ্বায়ক আবুল কালাম চৌধুরী।

আস্থা অবিচল সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ হারুন সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আকতার কামাল চৌধুরী, নিজাম উদ্দীন বাদশা, মোবারক আলী,এনায়েতুর রহিম, মোহাম্মদ হারুন, প্রকৌশলী মো ওমর ফারুক, আবদুর ছবুর রাজু,মোঃ আবু তাহের,মোঃ আহসান হাবিব, মোহাম্মদ ইউনুচ, মোহাম্মদ শওকতুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম, আবু তাহের, খোরশেদ আলম সুজন, এমদাদ হোসেন।

আস্থা অবিচল পরিবারের আরও যারা উপস্থিত ছিলেন সন্তোষ কুমার নাথ,মোঃ সেলিম জাহাঙ্গীর,মোঃ নবীর হোসেন,মোঃ কামাল উদ্দিন,মোঃ খালেদ মোশাররফ মোঃ জাহাঙ্গীর গণি,মোঃ কামরুল হাছান, আব্দুল করিম চৌধুরী,এড. মোসলেহ উদ্দিন, শাহেদুর রহমান,সোঃ ইসমাইল, আব্দুল হান্নান, সোহেল রানা, নুরুল আবছার শাহ, ডাঃ মোহাম্মদ ইয়াকুব, মোঃ আবু নঈম,মোঃ হাছান,সাইসুম রউফ,আবু আহমদ তাহের, মোরশেদ তালুকদার, ইরফান আরিফ, প্রমুখ।

অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরফ ভাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বনাম ৭নং ওয়ার্ডের মধ্যেই ফাইনাল খেলায় ৭নং ওয়ার্ড় ১ গোলে জয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খালেদ মাহমুদ। পরে র‍্যাফেল ড্রতে প্রথম পুরস্কার বিজয়ীর হাতে এলইডি টিভি তুলে দেন অতিথিরা।

জাহেদ হাছান তালুকদার ————————

রাঙ্গুনিয়ায় সড়কের জায়গা কেটে মৎস্য প্রজেক্ট করার দায়ে একজনকে এক মাসের কারাদন্ড

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে সড়ক ও জনপথ বিভাগের জায়গা কেটে মৎস্য প্রজেক্ট করার দায়ে একজনকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আরিফ (২২)। তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায়।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, “ দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি কাটা হচ্ছিল। অবৈধভাবে সরকারি জায়গা দখল করে অনুমোদন ছাড়া মৎস্য প্রকল্প করার দায়ে এই অভিযান চালানো হয়।”

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব চৌধুরী বলেন, “ অভিযানের সময় মো. আরিফ নামে এক ব্যক্তি স্কেভেটর দিয়ে সড়কের মাটি কাটছিলেন। বালু মহাল  ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে স্কেভেটর। ” সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটলেও নির্বিকার ছিল সড়ক ও জনপথ বিভাগ।

জাহেদ হাছান তালুকদার ————-

Design a site like this with WordPress.com
Get started