রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় মরহুম হাজী নুরুল আমিন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সেগুনবাগান  তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(৩ডিসেম্বর) বিকাল ৩টায় চন্দ্রঘোনা বনগ্রাম সেগুনবাগান  শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মুহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জালাল উদ্দিন জলহ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সেচ্চাসেবকলীগ নেতা মুহাম্মদ ইয়াছিন, ওয়ার্ড আ.লীগ নেতা মুহাম্মদ হাবিব, মুহাম্মদ হাছান মুন্না, মুহাম্মদ মুহসিন সওদাগর, মুহাম্মদ বক্কর, চন্দ্রঘোনা ইউনিয়ন  ছাত্রলীগের সভাপতি  সাইফুল জলিল শাহিন, সাধারন সম্পাদক মুহাম্মদ সাইফুল উদ্দিন রনি, মুহাম্মদ ইলিয়াস, রাঙ্গুনিয়া উপজেলার সাবেক ফুটবলার মুহাম্মদ সোহেল চৌধুরী,খেলা আয়োজন কমিটির সভাপতি ইসমাইল হোসেন ইমু, সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা মুহাম্মদ রাসেল প্রমুখ।
খেলাটি সেমিফাইনালের ১ম রাউন্ড
রাঙ্গুনিয়া ব্রহ্মোত্তর ভয়েস ক্লাব ও চন্দ্রঘোনা অটোরিকশা চালক সমিতির সাথে অনুষ্ঠিত হয়, খেলায় ২-৩গোলে ব্রহ্মোত্তর ভয়েস ক্লাব বিজয় লাভ করেন।

রাঙ্গুনিয়া পোমরা সুইট ফ্রেন্ডশীপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে শীতকালীন দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। পোমরা সুইট ফেন্ডশীপের আয়োজনে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব,

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের মেম্বার। বিশেষ অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন আ.লীগের সাবেক  সাধারণ সম্পাদক ওসমাম হোসেন চৌধুরী,

পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান খান, সালাউদ্দীন নাজু, বেতাগী ইউনিয়ন পরিষদের সদস্য জানে আলম মেম্বার, এডভোকেট দিদার, মো আলম,মো রাশেদ, প্রমুখ।

কাপ্তাইয়ের কারিঘর পাড়ায় বাস- সিএনজি মুখোমুখি সংর্ঘষঃ আহত ২৫

রাজস্থলী সড়কের কারিঘর পাড়ার হাতিমারা নামক স্থানে যাত্রিবাহী বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ ২৫ জন যাত্রী আহত। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।

বাসের যাত্রী নুর মোহাম্মদ জানান, রাজস্থলী হতে ছেড়ে আসা রাঙ্গামাটি অভিমুখী চট্টমেট্রো জ ০৪-০১০২ নম্বরের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক হতে আসা চট্টগ্রাম থ-১৪ নম্বরের সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় সিএনজি’র সামনের দিকে ডেন্ডেট হয়ে দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি প্রধান সড়কের মাঝ বরাবর উল্টে যায়। এতে সিএনজি চালক মোঃ সোলেমান-৩৫ (পিতাঃ আব্দুল রাজ্জাক, গ্রামঃ ডাকবাংলা পাড়া, ডাকঃ বাঙ্গালহালিয়া) গুরুতর আহত হয় এবং বাসের ২৫ জন যাত্রী আহত হয় । গুরুতর আহত সিএনজি চালককে চিকিৎসার জন্য প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হলে পরে তাকে দুপুর ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি হাতিমারা নামক স্থানে আসলে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে কাপ্তাই জোনের বাঙালহালিয়া সেনাবাহিনী ও কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা স্থানীয়দের সহায়তায় দূর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে ।

পরে চন্দ্রঘোনা থানা পুলিশ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন। আহতরা স্থানীয় ফার্মেসী এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে চিকিৎসা নেন।

আগুনে পুড়ে ক্ষতবিক্ষত ইয়াসমিনকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে ঢাকায়।

যৌতুকের টাকা না দেয়ায় ‘স্বামীর দেয়া’ পেট্টোলের আগুনে দগ্ধ রাঙ্গুনিয়ার গৃহবধু ইয়াছমিন আকতার (৩০) কে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে তাকে সেখানে ভর্তি করেছেন স্বজনরা।

তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি ঘটায় শনিবার (২১ নভেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় বলে জানিয়েছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ। এঘটনায় আটক বর্বর স্বামী সলিমুল্লাহ রাফেলকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চেয়েছে মামলার তদন্ত কর্মকর্তা রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মাহাবুব হোসেন। স্থানীয়ভাবে ইয়াবা কারবারী হিসেবে পরিচিত নির্যাতনের শিকার গৃহবধুর স্বামী সলিমুল্লাহ রাফেল (৩৪) একসময় রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকের দায়িত্বে ছিল। তবে প্রায় চারবছর আগে মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করেন উপজেলা কমিটি।

বিশ্ব বিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা খাদিম হোসাইন রিজভী (রহঃ) ইন্তেকাল করেছেন।

মর্দে মুজাহিদের হুংকারে পাকিস্তান সরকার ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিস্কার করতে বাধ্য হয়, যার কারণে পাকিস্তানের পার্লামেন্ট নবী অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান পাশ করেন,মসলকে আ’লা হযরত এর তীব্রধার তলোয়ার, প্রসিদ্ধ ইলমের জাহাজ, অগণিত আলেমের উস্তাদ, খানদানে অন্যতম বুজুর্গ হুজুর মুহাদ্দিসে কাবীর, বিশ্ব বিখ্যাত ইসলামিক স্কলার হুজুর আল্লামা খাদিম হোসাইন রিজভী (রহঃ) কিছুক্ষণ আগে মাওলায়ে হাক্বিক্বির স্থায়ী সান্নিধ্যে মিলিত হয়ে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
শায়খের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত- এবং ওনার শোকাহত পরিবারের সকলের প্রতি নিউজ রাঙ্গুনিয়া পরিবারের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ সোবহানু তা’য়ালা নবী পাক সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামার উসিলায় হুজুরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক এবং শোকসন্তপ্ত পরিবারের সবাইকে সবরে জামিল দান করুক আমিন।

রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের বর্ধিত সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা ইসলামী ফ্রন্টের বর্ধিত সভা মঙ্গলবার বিকালে মির্জা হোসাইনীয়া দাখিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আজিজুল হক আলকাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক করিম উদ্দীন হাছানের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের মুখপাত্র এডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার, প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ইয়াছিন হায়দারী।


সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন আলকাদেরী,সিনিয়র সহ সভাপতি মাওলানা আলী শাহ নেছারী,মাওলানা আবদুল হামিদ আল- কাদেরী, মাওলানা আবদুল রহমান জামী, মাওলানা করিম উদ্দীন নূরী সহ উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।

ভালো কাজ করলে মানুষ প্রশংসাঃ আইজিপি

পুলিশিংয়ের প্রতিটি ক্ষেত্রে সুপারভিশন ও মনিটরিং বাড়িয়ে জনগণকে দ্রুততম সময়ে উন্নত সেবা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপিতে কর্মরত সদস্যদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় ও শেষ দিনে সহকারী পুলিশ কমিশনার এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ দেন আইজিপি।

আইজিপি তার ৫ নির্দেশনা পুনর্ব্যক্ত করে বলেন, ‘জনগণের প্রতি নিষ্ঠুর আচরণ ও শারীরিক নির্যাতন করা থেকে বেরিয়ে আসতে হবে। আইন প্রয়োগে আইনি সক্ষমতা ব্যবহার করতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। ভালো কাজ করলে মানুষ যে প্রশংসা করে তার প্রমাণ আমরা করোনাকালে দেখেছি।’

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে দেশকে মাদকমুক্ত করতে হবে। পুলিশি সেবা দেশের জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সারাদেশকে ৬ হাজার ৯১২টি বিটে ভাগ করে ‘বিট পুলিশিং’ কার্যক্রম চালু করা হয়েছে। পুলিশ সদস্যদেরকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। বর্তমানে প্রচলিত কল্যাণের ধারণা থেকে বেরিয়ে পুলিশ সদস্যদের চাক‌রিকালীন এবং বৃহত্তর কল্যাণের ব্যবস্থা করা হবে।’

বেনজীর আহমেদ বলেন, ‘একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে পুলিশ সদস্যদের শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। শৃঙ্খলার সঙ্গে ওয়েলফেয়ারকে গু‌লি‌য়ে ফেলা যাবে না।’

তিনি বলেন, ‘পুলিশের প্রশিক্ষণে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। প্রশিক্ষণকে আরও প্রায়োগিক এবং কাঠামোবদ্ধ করা হচ্ছে। এ লক্ষ্যে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডসহ আন্তর্জাতিক খ্যা‌তিসম্পন্ন পু‌লিশ প্র‌শিক্ষণ প্র‌তিষ্ঠানসমূ‌হের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়েছে। যাতে আমাদের পুলিশ সদস্যরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করে জনগণকে আরও উন্নত ও আধুনিক পুলিশি সেবা দিতে পারে। পেশাগত দক্ষতা ও উৎকর্ষ সাধনের জন্য তিনি পুলিশ কর্মকর্তাদেরকে নিয়মিত পড়াশোনা করার পরামর্শ দেন।’

রাঙ্গুনিয়ায় মরহুম ছালেহ আহমদের ইছালে সওয়াবের উদ্দেশ্যে মিলাদ মাহফিল

রাঙ্গুনিয়ায় মরহুম ছালেহ আহমদের ইছালে সওয়াবের উদ্দেশ্যে মিলাদ মাহফিল

চট্টগ্রামে রাঙ্গুনিয়ার সৌদি প্রবাসী গালফ স্টার হাই প্রজেক্টের সিইও মুহাম্মদ সাহাব উদ্দিনের নিজ আয়োজনে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে মির্জা হোসাইন তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গুনিয়ায় মরহুম ছালেহ আহমদের ইছালে সওয়াবের উদ্দেশ্যে মিলাদ মাহফিল

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ আজিজুল হক আলকাদেরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মুফতি গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি ছিলেন মাওলানা নাছির উদ্দীন আলকাদেরী, মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া, মাওলানা করিম উদ্দীন নূরী, মাওলানা আলী শাহ্ নেছারী প্রমুখ।

রাঙ্গুনিয়ায় মরহুম ছালেহ আহমদের ইছালে সওয়াবের উদ্দেশ্যে মিলাদ মাহফিল

অনুষ্ঠিত মাহফিলে সৌদি প্রবাসী গালফ স্টার হাই প্রজেক্টের সিইও মুহাম্মদ সাহাব উদ্দিন সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাহফিলে অংশগ্রহণ করে সকলের নিকট দোয়া কামনা করেন এবং যাতে করে আগামী বছর এর থেকে বড় আয়োজন করতে পারেন তার জন্য সকলকে আবারও দোয়া করতে বলেন।

রাঙ্গুনিয়ায় মরহুম ছালেহ আহমদের ইছালে সওয়াবের উদ্দেশ্যে মিলাদ মাহফিল

জাহেদ হাছান তালুকদার ———–

চোখের সামনেই চন্দ্রঘোনা চক্ষু হাসপাতাল

চোখের সামনেই, রোগীর সেবায় চন্দ্রঘোনা চক্ষু হাসপাতাল। চোখের নানাবিধ সমস্যার রোগীর সেবায় নিয়োজিত রয়েছেন হাসপাতালের ডাক্তাররা। চোখের সমস্যা দূর করতেই রাঙ্গুনিয়া-কাপ্তাইসহ নানা জনপদ থেকে চন্দ্রঘোনা চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। চমৎকার চিকিৎসা ব্যাবস্হা,জানালেন, চিকিৎসা সেবা পেতে আসা রোগীরা। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে চলছে চোখের রোগীর চিকিৎসা। রাঙ্গুনিয়ায় এ প্রথম একমাত্র চক্ষু হাসপাতালটি স্থাপিত লিচুবাগান আকবর শাহ মার্কেটের দ্বিতীয় তলায়। হাসপাতালের মার্কেটিং ম্যানেজার ওমর ফারুক জানান, চক্ষু হাসপাতালে রোগীর সেবায় নানাবিধ সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

ডাক্তার এ-র চিকিৎসা নিয়ে হাসপাতালের ফার্মেসী, চোখের চশমাও পাওয়ার ব্যাবস্হা রয়েছে। তিনি বলেন, গরীব দুস্থ’দের সহায়তায় ফ্রী চিকিৎসা সেবা পেতে সহায়তা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন ২০/২৫ জন রোগীর উপস্থিতি দেখা যায় চিকিৎসা সেবা পেতে চিকিৎসকদের জন্যে অপেক্ষা করতে। জানা যায়, চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররাও এ হাসপাতালে চিকিৎসা সেবা দিতে আসেন নিয়মিত। প্রতি শুক্রবার ও শনিবার রোগীর সুবিধার জন্যে হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার সার্জনরা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। হাসপাতালের ব্যাবস্হাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন আজাদ জানান, চন্দ্রঘোনা চক্ষু হাসপাতালে চোখের অভিজ্ঞ ডাক্তার, সার্জন দিয়ে চিকিৎসা সেবা পেয়ে যাচ্ছেন রোগীরা। হাসপাতালটি শীর্ঘ্রই অত্যাধুনিক প্রযুক্তির আদলে পূর্ণাঙ্গ হাসপাতালে গড়ে তোলা করা হবে। তিনি এ ব্যাপারে সবাইর সার্বিক সহযোগিতা চেয়েছেন। কর্মরত ডাক্তার মাসুদ পারভেজ জানান, রোগীর সেবায় অত্যাধুনিক চক্ষু পরীক্ষার ইউনিট,কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা,চট্রগ্রামে এ প্রথম কম্পিউটারের মাধ্যমে চোখের নির্ভুল পাওয়ার মাপার ব্যাবস্হা,বাচ্চাদের চোখের পাওয়ার মাপার কম্পিউটার যন্ত্র, চোখের প্রেসার মাপার আমেরিকান যন্ত্রসহ ডিজিটাল পদ্ধতিতে চলছে চন্দ্রঘোনা চক্ষু হাসপাতাল এ-র চোখের রোগীর চিকিৎসা সেবা। ওমর ফারুক জানান, রোগীর সেবায় ফি মাত্র ২০০ টাকা।গরীব রোগীর ফ্রী চিকিৎসা সেবা দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটির চেয়ারম্যানের দায়িত্বশীল ভূমিকা পালন করছেন খালেদ মাহমুদ।

এম এ কোরেশী শেলু,সাংবাদিক। ১৬ নভেম্বর ২০২০

রাঙ্গুনিয়া নারিশ্চা নবজাগরণ ক্লাব ও প্রবাসীদের মিলাদ মাহফিল অনুষ্ঠিত—

রাঙ্গুনিয়া নারিশ্চা নবজাগরণ ক্লাব ও প্রবাসীদের মিলাদ মাহফিল অনুষ্ঠিত–

রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের নারিশ্চা মোবারক আলী টিলা নবজাগরণ ক্লাব ও প্রবাসীদের আয়োজনে পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত।

সুন্নী কনফারেন্সের প্রথম অধিবেশনে রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবী সংগঠন রাহাতীয়া নঈমীয়া ব্লাড ডোনার্স এসোসিয়েশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে তিন শতাধিক মানুষ রক্তের গ্রুপ নির্ণয় করেন। দ্বিতীয় অধিবেশনে রাতে মিলাদ মাহফিলে নবজাগরণ ক্লাবের সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমানের বক্তব্য রাখেন আল্লামা আবুল কাসেম নূরী,উদ্বোধকের বক্তব্য রাখেন আল্লামা মুহাম্মদ আব্দুল হামিদ নঈমী।

রাঙ্গুনিয়া নারিশ্চা নবজাগরণ ক্লাব ও প্রবাসীদের মিলাদ মাহফিল অনুষ্ঠিত–

সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক নঈমী সঞ্চালনায়
প্রধান ওয়ায়েজ এর বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ আহমদুল হক মাইজভান্ডারি, প্রধান বক্তার বক্তব্য রাখেন আবু নওশাদ নঈমী,বিশেষ বক্তা ছিলেন হাকিম উদ্দীন আল কাদেরী,মাওলানা হাফিজুর রহমান,মাওলানা জয়নাল,মাওলানা জাহাঙ্গীর আলম, এলাকাবাসীও নবজাগরণ ক্লাবের সকল নেতৃত্ববৃন্দ।

রাঙ্গুনিয়া নারিশ্চা নবজাগরণ ক্লাব ও প্রবাসীদের মিলাদ মাহফিল অনুষ্ঠিত–

Design a site like this with WordPress.com
Get started