রাঙ্গুনিয়া প্রেসক্লাবে শাহাদাত তালুকদারের কম্পিউটার প্রদান

নিউজ ডেস্ক

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি ও শিলক শিশু বিদ্যা নিকেতনের চেয়ারম্যান শাহাদাত হোসেন তালুকদার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাব কার্যালয়ে নেতৃবৃন্দের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা , সংবাদকর্মী তৈয়্যবুল ইসলাম , ভুলন বড়ুয়া ও মো. সালাউদ্দিন প্রমুখ।

উদ্বোধনের অপেক্ষায় রাঙ্গুনিয়া আধুনিক পৌর অডিটোরিয়াম

উত্তর চট্টগ্রামের সবচেয়ে আধুনিক ও শীততাপ নিয়ন্ত্রিত পৌর অডিটোরিয়াম নির্মিত হয়েছে রাঙ্গুনিয়ায়। রাঙ্গুনিয়া পৌরসভার আধুনিক এই  অডিটোরিয়ামের নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের নামে।
এই অডিটোরিয়ামে রয়েছে ৫ শত আসনের হলরুম, ৩০ আসনের সেমিনার কক্ষ। রয়েছে ২টি আবাসিক ভিআইপি ও ১টি ভিভিআইপি কক্ষ। কাপ্তাই সড়ক সংলগ্ন পৌরসভা ভবনের পাশে নির্মিত এই অডিটোরিয়ামের সামনেই রয়েছে আধুনিক গেইট, গেইট পেরুতেই অডিটোরিয়ামের সামনে পানির ফোয়ারা, এর দুই পাশে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান। সন্ধ্যার পর নানা বাহারি আলোকসজ্জায়  ভিন্ন এক মাত্রা যোগ হয় এর সৌন্দর্যে। সবমিলিয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই অডিটোরিয়ামে যেকোন সভা-সেমিনার, বিয়েসহ সামাজিক অনুষ্ঠান করার সুযোগ রয়েছে বলে জানান পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার।
তিনি বলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত ধরে আধুনিক এই পৌর অডিটোরিয়াম নির্মাণ হয়েছে। গত ৩ বছর আগে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। সম্প্রতি এর সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ২৮ নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এম‌পি।

তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় চন্দ্রঘোনায় দোয়া মাহফিল

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ীর সামাজিক সংগঠন শিক্ষা উন্নয়ন পরিষদের উদ্যোগে ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় মালেক সওদাগর বাড়ী ফোরকানিয়া মাদ্রাসায় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক,মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাস্টার আব্দুল কাদের, মুহাম্মদ আবদুল কাইয়ুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহন করেন আওয়ামীলীগ নেতা ওয়াহিদুল আলম,অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম,প্রচার সম্পাদক জোবায়েদ হোসেন ফাহিম, সদস্য জয়নুল ও শিক্ষা উন্নয়ন পরিষদের ছাত্রছাত্রীবৃন্দ। মুনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম হেলালী।

তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় রাঙ্গুনিয়ায় দোয়া মাহফিল

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি

করোনা আক্রান্ত রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র আয়োজনে সংসদ কার্যালয়ে দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভার আ.লীগ সভাপতি আসলাম খাঁন, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মো. মুছা, দেবপ্রিয় বড়–য়া, আবদুল মালেক, সামসুল আলম, পৌরসভার কাউন্সিলর নুরজাহান বেগম, আ.লীগ নেত্রী নিলুফার ইয়াছমিন, আ.লীগ নেতা ওসমান গনি, মো. নুর কবির, প্রজন্মলীগ নেতা জসিম উদ্দিন, দিদারুল আলম। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম রহমত উল্লাহ। এদিকে সকালে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদ এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাস মসজিদে উপস্থিত থেকে দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজের ইসলামিক ষ্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মাবুদ। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রসংসদের ভিপি (সহসভাপতি) শহিদুল ইসলাম চৌধুরী , জিএস (সাধারণ সম্পাদক) মো. মহিউদ্দীন জয়, প্রো ভিপি আরিফ উদ্দীন বাপ্পা ক্রীড়া সম্পাদক ওমর ফারুক ,সদস্য মো. রিয়াজ. কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল হোসেন, সাধারন সম্পাদক আরমান সিকদার, সিনিয়র সহ-সভাপতি বাবলা তালুকদার, যুগ্ম সম্পাদক ওমর ফারুক সুজন, সাংগঠনিক সম্পাদক মো. মিনহাজ প্রমুখ।

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে চন্দ্রঘোনায় মানববন্ধন ও সমাবেশ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি


দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় স্থানীয় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে একাতœতা ঘোষনা করেন দোভাষী বাজার বহুমুখী ব্যবসায়ী কল্যান সমিতি,পাহাড়িকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, চন্দ্রঘোনা ইয়ুথ অফ জাস্টিস, বনগ্রাম যুব সংগঠন, চন্দ্রঘোনা থার্টি সেভেন ক্লাব ও চন্দ্রঘোনা পূর্ব পাড়া একতা সংঘ। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন সওদাগর। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সদস্য ইলিয়াছ কাঞ্চন চৌধুরী। বক্তব্য দেন চন্দ্রঘোনা লিচু বাগান অটোরিক্সা চালক সমিতির সভাপতি মো. ইয়াকুব, সাধারণ সম্পাদক মো. হানিফ, দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সহসম্পাদক মো. মুক্তার হোসেন, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. রনি প্রমুখ। সমাবেশে বক্তারা ধর্ষণকারীর সব্বোর্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রতিদিন রোগী দেখতেছেনআমাদের সকলের সুপরিচিত,আমাদের অহংকার

★★★ ডায়াবেটিস বিশেষজ্ঞ, শিশুরোগ, মেডিসিন, বাত-ব্যথা,চর্ম- যৌন রোগের চিকিৎসক।

ডাঃ ওমর ফারুক (রনি) ভাই

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
সিসিডি (ডায়াবেটলজি,বারডেম)
পিজিটি (মেডিসিন,শিশু স্বাস্থ্য)
ইএমও (এক্স)

পার্কভিউ হাসপাতাল,পাচঁলাইশ,চট্টগ্রাম।

মেডিকেল অফিসার
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরইছড়ি,কাপ্তাই।

** রোগী দেখার সময়ঃ(দুপুর ৩ টা-সন্ধ্যা ৭টা) শুক্রবার বন্ধ

** স্থান – মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, পুরাতন কৃষি ব্যাংক ভবন,গোচরা চৌমুহনী, রাংগুনিয়া, চট্টগ্রাম।

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কিংস্টার ক্লাবের উদ্দেগে মানববন্ধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি।

সারা দেশে নারী নির্যাতন ও নারী ধর্ষনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ বুধবার বিকাল ৪ঘটিকার সময়ে চট্রগ্রাম কাপ্তাই সড়ক চন্দ্রঘোনা লিচুবাগান বাস ষ্টেশন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন,অরাজনৈতিক সামাজিক সংগঠন চন্দ্রঘোনা কিং স্টার ক্লাব ,

মানববন্ধনে কিংস্টার ক্লাবের সাধারণ সম্পাদক মামুন চৌধুরীর সঞ্চালনায় ইমরান হোসেন নাহিদের সভাপতিত্বেই মানববন্ধন অনুষ্টিত হয়,

মানববন্ধনে উপস্হিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু তাহের, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল আবছার চৌধুরি, কিংস্টার ক্লাবের সদস্য মোহাম্মদ রমিজ, রহমত উল্লাহ শাহিন, আরিফ হোসেন ইউনুচ, মামুন, মিজান,পারভেজ,আকরাম,ইসতিয়াক সহ সকল সদস্যবৃন্দ, 

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন ধর্ষণকারীদের কোন পরিচয় নাই, তাদের শুধু মাত্র একটাই পরিচয় তারা ধর্ষক। ধর্ষণকারীদের এ দেশে সর্বোচ্চ সাজা দেওয়া হোক, মানববন্ধনে সরকারের কাছে তাদের এটাই দাবি।

মানববন্ধন শেষে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসষ্টেশন এলাকায় এসে শেষ করে।

রাঙ্গুনিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, হোটেলকে জরিমানা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। পঁচাবাসি খাবার বিক্রি করায় এক হোটেলকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে উপজেলার রোয়াজারহাট ও গোডাউন এলাকায় ভ্রাম্যমান আদালত এই অভিযান  চালান। অভিযানে সহায়তা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম বলেন, “অভিযানে কাপ্তাই সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে জন ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযান চালিয়ে এসব স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। তবে এই সময় জড়িত কাউকে পাওয়া যায়নি। গোডাউন এলাকায় জসিম উদ্দিন নামের এক ব্যক্তির মালিকানাধীন “বাগদাদ হোটেল ” নামে এক খাবার হোটেলকে ভোক্তা অধিকার আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

রাঙ্গুনিয়ায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুদান বিতরণ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুদান বিতরণ, সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা  সদর ইছাখালী কেন্দ্রীয় অশোকারাম বিহারের আয়োজনে বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু স্বজন কুমার তালুকদার। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক সুমঙ্গল মহাস্থবির। ধর্মীয় পর্বে আশির্বাদক ছিলেন সুগতশ্রী মহাস্থবির। ভিক্ষুদের মধ্যে আলোচক ছিলেন পরমানন্দ মহাথের, জ্ঞানবংশ মহাথের, সুনন্দ থের,শাসনপ্রিয় থের, করুণাশ্রী থের,দীপংকর থের, রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতি’র সাধারণ সম্পাদক শিক্ষক রঞ্জন বড়ুয়া, শিক্ষক অরুন কুমার বড়ুৃয়া,রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির প্রচার সম্পাদক সমীর বড়ুয়া শিমুল প্রমুখ। সঞ্চালক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তি সাধন বড়ুয়া।  আলোচনা শেষে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে  ৮৫ বৌদ্ধ বিহারকে ১৫ হাজার টাকা করে ১২ লাখ ৭৫ হাজার টাকা সরকারি অনুদান তুলে দেন অতিথিরা। 

রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ৪

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেইট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহত যাত্রী রহিমা বেগম (২২) ও অটোরিক্সা চালক মো.হারুন (৪০)সহ অজ্ঞাতনামা আরো দুইজন। আহত অটোরিক্সা চালক হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত রহিমা বেগমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা বলেন, চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা অভিমুখে একটি সিএনজি চালিত অটোরিক্সা রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেইট এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সময় একটি অটোরিক্সা সড়কের পাশে খাদে পড়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার তাহেরাতুল আশরাফী বলেন, অটোরিক্সাকে চালককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত নারীর মুখের এক পাশে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Design a site like this with WordPress.com
Get started