রাঙ্গুনিয়ায় তরুণের রহস্যজনক মৃত্যু

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক তরুণের লাশ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
তাঁর নাম মো. জাহেদ। বাড়ি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায়। ওই তরুন রাঙ্গুনিয়া উপজেলা পোমরা ইউনিয়ন ৪নং ওয়ার্ড আছুয়া পাড়া এলাকায় মামার বাডিতে থেকে স্থানীয় একটি কলেজে পড়াশোনা করতো।
বুধবার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।
পোমরা ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের বলেন, সন্ধ্যায় পোমরা ইউনিয়নের আছুয়াপাড়ার মামার বাড়ির একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তার নিতর দেহ দেখতে পায়। পরে  তাঁকে রশি থেকে নামিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ওই তরণের  লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামর রাঙ্গুনিয়া উপজলার হোছনাবাদ ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান মির্জা মোঃ সেকান্দর হোসেন এর বিরুদ্ধ হত্যা মামলা দায়েরর প্রতিবাদে মানববন্ধন করছেন ইউপি সদস্যসহ স্থানীয়রা। বুধবার (২৩ সপ্টম্বর) সকাল হোছনাবাদ ইউনিয়নর সর্বস্তরর জনসাধারণের ব্যানারে উপজেলার মরিয়মনগর চৌমুহনী-রানীরহাট সড়কর হোছনাবাদ ইউনিয়নর মোগলের হাট এলাকায় মানববন্ধন বৃষ্টি উপক্ষা করে সহস্রাধিক লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধ দায়ের করা মামলার প্রত্যাহার না করলে আরো কর্মসূচি দেয়া হবে জানান বক্তারা। মানববন্ধনটি উপজলা আ.লীগর উপদষ্ঠামন্ডলীর সদস্য মির্জা ওমরা মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত হয়ছ। সমাবেশে বক্তব্য রাখেন হোছনাবাদ ইউপি সদস্য সমীর কান্দন, আবদুল মানান, রাজা মিয়া রাজু, আলী আশরাফ মিলন, আবুল কালাম, মো. আলী, পুষ্পল সন, জসিম উদ্দিন, নারী ইউপি সদস্য রোকসানা আকতার, খাদিজা বেগম, মোগলের হাট ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, হোছনাবাদ ইউনিয়ন আ.লীগ সহসভাপতি মো. আলমগীর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, হোছনাবাদ ইউনিয়ন যুবলীগর আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মির্জা এমাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, জুয়ল খাঁন হৃদয়, ওমর ফারুক প্রমুখ।
মানববন্ধন বক্তারা বলন, “ ইউপি চেয়ারম্যানর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয় কতিপয় দুষ্টচক্র তাঁর বিরুদ্ধ উঠ পড়ে লেগেছে। এলাকার জনগণ এসব দুষ্টচক্রের বিরুদ্ধে প্রতিরাধ গড়ে তুলব।
ইউপি চেয়ারম্যানর বিরুদ্ধে মামলার দায়েরের প্রতিবাদ মোগলের হাট বাজার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল কয়কঘটা বন্ধ রেখে প্রতিবাদ জানানা হয়। 
উল্লখ্য , শুক্রবার (১৮ সপ্টম্বর) উপজেলার হোছনাবাদ ইউনিয়নর ৩ নম্বর ওয়ার্ড খামারী পাড়া এলাকায় জায়গা সংক্রান্ত  বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল নেয়ার পথে ইউনুস মিয়া নামে এক ব্যক্তি মারা যান। একই দিন হাছনাবাদ ইউপি চেয়ারম্যান মির্জা মো. সেকান্দর হোসেনসহ ১২ জনকে আসামী করে নিহত ব্যক্তির ছেলে মো. রাসেল বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

মুফতি আলাউদ্দিন জিহাদীর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের অন্যতম আলেমেদ্বীন মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীকে কওমী অপশক্তির দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে চট্টগ্রাম রাণীরহাট চত্ত্বরে বিকাল ৫ টায় রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ উদ্যোগে মাওলানা রমজান আলীর সভাপতিত্বে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামের মূলধারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামআত বাংলাদেশ। যেটি ইসলামের শ্বাশত আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়ে জাতীয় জীবনে একটি সুস্থ্য স্থিতিশীল ও মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ তথা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী যে কোন অপতৎপরতার বিরুদ্ধে এই সংগঠনের স্বোচ্চার ভূমিকা কোনভাবেই বিস্মৃত হওয়ার নয়। দুঃখজনক হলেও সত্য যে, যুগে যুগে এ আহলে সুন্নাত ওয়াল জমা’আতের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী চক্র এবং কওমী অপশক্তির বিরোধীতা অতীতেও অব্যাহত ছিল এখনও রয়েছে। যার ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের খ্যাতিমান আলেমেদ্বীন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে নারায়নগঞ্জ ফতুল্লা থানায় এ কওমী অপশক্তি একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে এবং এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বক্তারা এ মানববন্ধন থেকে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান। ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা সহ সভাপতি মুহাম্মদ আবদুল খালেকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য উপাধ্যক্ষ আল্লামা আ ত ম লিয়াকত আলী,উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি জননেতা অধ্যক্ষ মাওলানা আজিজুল হক কাদেরী, প্রধান বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় পরিকল্পনা বিষয়ক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ, বিশেষ বক্তা ছিলেন আহলে সুন্নাত রাঙ্গুনিয়া উপজেলা (উত্তর) সাংগঠনিক সম্পাদক মাহবুবে ইলাহী,বিশিষ্ট রাজনীতিবিদ খালেদ মঞ্জু, উপজেলা যুবসেনার মাহমুদুর রশীদ মাসুদ, প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউসুফ চৌধুরী,টিপু চৌধুরী, ছিদ্দিক আহমদ,কোরবান আলী, শাহেদ তালুকদার, , মাওলানা রেজাউল করিম, মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, মাওলানা মতিউর রহমান, বদিউল আলম প্রমুখ। সমাবেশের এক পর্যায়ে নেতা-কর্মীরা রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে। পরিশেষে দেশ ও জাতীর কল্যাণ কামনায় মহামারি থেকে পরিত্রাণ এবং জিহাদী সাহেবের মুক্তি কামনায় মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষ হয়।

রাঙ্গুনিয়া মোগলের হাট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উদ্বোধন

২৩সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় মোগলের হাট  ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক ঢাকা কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মুহাম্মদ আলী, এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল হক, পিএসটু চেয়ারম্যান মোঃআকিজ উদ্দিন, ইভিপি মোঃ কামাল উদ্দিন, রাণীর হাট শাখার ম্যানেজার এটিএম শাহেদ চৌধুরী, আলমশাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী,  আলহাজ্ব বদিউর আলম সওদাগর প্রমুখ।

রাঙ্গুনিয়ায় কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের মহাসচিব সংবর্ধিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

রাঙ্গামাটি ইসলামী ফ্রন্টের বর্ধিত সভায় যাওয়ার পথে রাঙ্গুনিয়া রানীরহাট বাজারে উপজেলা ও ইউনিয়ন ছাত্রসেনার উদ্যোগে ব্যাপক সংবর্ধনা দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দের।

(১৯ সেপ্টেম্বর) শনিবার সকাল ৯টায় রাণীরহাট বাজারে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব জননেতা আল্লামা এম এ মতিন,  কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা আলহাজ্ব স উ ম আবদুস সামাদ, জননেতা এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, যুবসেনার কেন্দ্রীয় অর্থ সম্পাদক যুবনেতা নুরুল্লাহ রায়হান খান, প্রকাশনা সম্পাদক যুবনেতা এম সাইফুল ইসলাম নেজামীকে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন  ছাত্রসেনা উদ্যোগে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রসেনার সাবেক সভাপতি যুবনেতা এইচ এম শহিদ উল্লাহ, বর্তমান কেন্দ্রীয় ছাত্রসেনার সহ-সভাপতি মুহাম্মদ ইদ্রিস, যুবনেতা হাফেজ মুহাম্মদ সিদ্দিক আকবর, হাফেজ তারেক হোসাইন, মাওলানা আব্দুর রহমান, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রসেনার সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেকসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রসেনা, যুবসেনার নেতৃবৃন্দ।

আল্লামা আহমদ শফী’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

দেশের কওমি মাদ্রাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলাইয়া লিল জামিয়াতিল কওমিয়া, বেফাকুল মাদারিস, বাংলাদেশ ও হেফাজত-ই-ইসলাম সংগঠনের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকালের সংবাদে ব্রাসেলস সফররত তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে আল্লামা শফীর বয়স হয়েছিল ১০৪ বছর।

ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াত আল্লামা শফীকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে-দ্বীন হিসেবে উল্লেখ করেন এবং চট্টগ্রামের একই উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে আন্তরিক শ্রদ্ধা জানান। মন্ত্রী বলেন, মাওলানা আল্লামা শফী দীর্ঘ তিন দশকেরও বেশি দেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে প্রাচীন ও বৃহত্তম চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হিসেবে কওমি মাদ্রাসাগুলোর নেতৃত্ব দিয়েছেন। দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও স্বীকৃতি অর্জনে তার ভূমিকা অনস্বীকার্য।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের পাখিয়ারটিলা গ্রামে ১৯১৬ সালে জন্মগ্রহণকারী শাহ আহমদ শফী মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

‌শিশুর উপর এ কেমন নিষ্ঠুরতা?


মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,


স্বামীর সাথে স্ত্রীর বাজার করা নিয়ে তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটির জের ধরে দুই বছরের সন্তান পিঠিয়েছে মা। সোমবার (১৪ সেপ্টেম্বর)
ঘটনাটি ঘটেছে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন মোহাম্মদ পুর এলাকায়।
জানা যায় ওই এলাকার আবুল কালাম মিন্টুর ছেলে মুহাম্মদ কামাল (৩৫)এর স্ত্রী সুমি আক্তার (২৬) এর সাথে প্রায় সময় ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে অবুঝ দুই বছরের শিশুকে মারধর করে জখম করে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ বদিউল আলম আজিজ বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়েছি। ঘটনা সত্য এবং শিশুটির পিঠে প্রচন্ড মারধরের চিহ্ন দেখা যায়। অবুঝ শিশুকে মা কোনোদিন এভাবে মারতে পারেনা। শিশুর মায়ের কোনো মানসিক সমস্যা আছে কিনা দেখতে হবে।

রাঙ্গুনিয়া গোচরা চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ডাস্টবিন স্থাপন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পোমরার ঐতিহ্যবাহী গোচরা চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে ডাস্টবিন স্থাপন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এমরুল করিম রাশেদ, এসময় উপস্থিতি ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমির হামজা,সাধারণ সম্পাদক নজুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ উদ্দীন,পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এ বাবুল, সাবেক সভাপতি জাহেদুল ইসলাম,সিনিয়র সহসভাপতি ইকবাল, সিনিয়র সহসভাপতি কাউছার, যুগ্ন সম্পাদক মুহাম্মাদ রাহাত, অর্থ সম্পাদক মুহাম্মাদ মাসুদ, সহ অর্থ সম্পাদক রাসু, হাফেজ নেজাম উদ্দীন, প্রচার সম্পাদক আসিফ,আওয়ামী লীগ নেতা মুহাম্মাদ শরিফ,দপ্তর সম্পাদক মুহাম্মদ মনিরুল ইসলাম মনি প্রমুখ।

এদিকে প্রথম পর্যায় গোচরা বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ১টি করে মোট ১৫টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বাজারের পরিবেশ পরিস্কার রাখার জন্য এই উদ্যোগে গ্রহণ করা হয় বলে জানান সভাপতি আমির হামজা।

জাহেদ হাছান তালুকদার ——————-

রাঙ্গুনিয়া মোগলের হাট সিটি ব্যাংক আউটলেট শাখার শুভ উদ্বোধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালর ১১ ঘটিকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ২নং হোসনাবাদ ইউনিয়নের মোগলের হাট মির্জা জাফর কোম্পানি মার্কেট ২য় তলায় সিটি ব্যাংক আউলেট শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ২নং হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি সিটি ব্যাংকের এসএভিপি ও রিজিওনাল ম্যানেজার মোঃ নাজমুল ইসলাম, ডিজিটাল ফিন্যান্সিয়াল এজেন্ট ব্যাংকিং সহকারী ব্যবস্থাপক আবু জোবায়ের মুহাম্মদ শাহরিয়ার, মোগলের হাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ভাষ্কর শাহা, ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম, সিটি এজেন্ট ব্যাংক্যের উদ্যোক্তা আহমদ ছাপা রুবেল, মুহাম্মদ জাহেদুল ইসলাম,  এজেন্ট ব্যাংকের ইনচার্জ মহিউদ্দিন ফাহিম, প্রমুখ।

বাঙ্গালহালিয়ায় সিটি ব্যাংক আউটলেটের শুভ উদ্বোধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

অদ্য ৯ সেপ্টেম্বর বুধবার সকালর ১১ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঙ্গালহালিয়া বাজার চত্বরে দি সিটি ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং “সিটি আউটলেট” শাখার শুভ উদ্বোধন ডাঃ বি কে বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান আলহাজ্ব এরশাদ মাহমুদ, উদ্বোধক ছিলেন দি সিটি ব্যাংকের এসএভিপি ও রিজিওনাল ম্যানেজার জনাব মোঃ নাজমুল ইসলাম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী, ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা,ডিজিটাল ফাইন্যাসিয়া সার্ভিসের এসোসিয়েট ম্যানেজার জেলিন চাকমা,বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজি আবু সৈয়দ তালুকদার, ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ সামশুল আলম,৬নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, পিপলস ইসলামিক একাডেমীর প্রতিষ্টাতা পরিচালক মুহাম্মদ ইদরিস, বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অরুন সেন,ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন,মো: সাহেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

Design a site like this with WordPress.com
Get started