ইসলামপুর সাহেবনগর নিবাসী সৌদিআরব প্রবাসী তরুন সমাজ সেবক ইকবাল হোসেন তালুকদারের নিজস্ব অর্থায়নে ৩টি টিউব ওয়েল, ৩বান ডেউটিন ও মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য ৬৭৫০০ টাকা অনুদান হস্তান্তর।
গত ৫ই সেপ্টেম্বর ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বেলাল মেম্বারের অনুরোধে গোদারপাড় কমিউনিটি ক্লিনিকের জন্য ১টি, পুরাবন এলাকার জনসাধারণের জন্য ১টি, ইসলামপুর সাহেব নগরের জনসাধারণের জন্য ১টি মোট ৩টি টিউবওয়েল স্হাপন স্থাপন করা হয়। অন্যদিকে রাংগুনিয়া পৌরসভার এক হত দরিদ্র মহিলাকে ৩ বান টিন প্রদান করা হয়।
সর্বশেষ পোমরা বড়ঘোনা জামে মসজিদের সৌন্দর্য বর্ধনে রংয়ের জন্য ৬৭৫০০ টাকা অনুদান হস্তান্তর করা হয়।
উল্লেখ্য প্রবাসী ইকবাল হোসেনের বদান্যতায় রাঙ্গুনিয়ার বিভিন্ন গরিব অসহায় পরিবারের কন্যা বিবাহ, ১০০টিরও বেশী টিউবওয়েল স্থাপন,গৃহ নির্মান, বিভিন্ন মসজিদে উন্নয়ন করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।




