রাঙ্গুনিয়ায় আল্লামা নরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুব সেনা, ছাত্রসেনা যৌথ উদ্যোগে আল্লামা নরুল ইসলাম ফারুকী (রহঃ) এর শাহাদাৎ বার্ষিকী ও বিচারের দাবিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বস্হপতিবার ( ২৭ আগষ্ট) দুপুরে মরিয়ম নগর চৌমুহনী দলীয় কার্যালয়ে রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক করিম উদ্দিন হাসানের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সভাপতি অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরী, রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহসভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা আলী শাহ্ নেছারী, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সফল সভাপতি এইচ এম শহিদুল্লাহ, প্রবাসী ওমান কল্যাণ পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান হাজী খলিলুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী, আরো উপস্থিত ছিলেন কোরবান আলী নুরী, মাওলানা ছানাউল্লাহ , মুহাম্মদ কাজী আইব, মুহাম্মদ সালাউদ্দীন নেজামী,মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ জাহাঙ্গীর আলম,মুহাম্মদ রাফি,রাঙ্গুনিয়া উপজেলার উত্তরের সভাপতি এম এ কাদের জাহেদ, উত্তরের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দক্ষিণের মুসলিম উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সহসভাপতি মুহাম্মদ আব্দুল খালেক,মুহাম্মদ সাহা শাওন সহ প্রমুখ।

আল্লামা নুরুল ইসলাম ফারুকীর স্মরণসভায় বক্তারা বলেন– সুন্নিয়াতের এমন একজন আলেম ছিলেন যিনি বাংলাদেশ ও সারাবিশ্বে ইসলাম প্রচারে সকল বিপদ এবং বাধা-বিপত্তি পেরিয়ে সুন্নিয়তের প্রচারে যিনি বিন্দুমাত্র ছাড় দেয়নি সে নুরুল ইসলাম ফারুকীর স্মরণসভায় আমরা আজকে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন সুন্নীয়তের এই অতন্ত্র প্রহরী যাদের হাতে ইসলাম সুরক্ষিত থাকতো তাদেরকে যারা নিঃসংশ ভাবে হত্যা করেছে সেই জালেমদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

রাঙ্গুনিয়ায় ইপ্সার উদ্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,
রাঙ্গুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপ্সার উদ্যোগে ফেয়ারার লেবার মাইগ্রেশন (এফএলএম)  ইন বাংলাদেশ কর্মস‚চী প্রকল্পের গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি (জিএমসি) ’র দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুর থানা সদর এলাকার নিরিবিলি কমিউনিটি সটার অনুষ্ঠিত হয়ছ। প্রশিক্ষণ শষ আলাচনা সভা ইপসা’র প্রাগ্রাম ম্যানজার (ম্যালরিয়া নিয়ন্ত্রণ) সাংবাদিক জিগারুল ইসলাম জিগারর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়ছ। “ফয়ারার লবার মাইগ্রশন”ইন বাংলাদশ কর্মসচী প্রকল্পর প্রাগ্রাম ম্যানজার আবদুস সবুর প্রশিক্ষক ছিলন। উপস্থিত ছিলন প্রকল্পর রিসার্চ এন্ড লার্নিং অফিসার সয়দ আশ্রাফ উল্লাহ, প্রজক্ট অফিসার মা. আবু তাহর , ফিল্ড অফিসার জয়নাল আবদীন প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষণ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নন। প্রশিক্ষণ নিরাপদ শ্রম অভিবাসন ও অনলাইন অভিযাগ ব্যবস্থাপনা, সামাজিক সালিশ, পারিবারিক সহিংসতা সম্পর্ক ধারণা ও কাভিড-১৯ সম্পর্ক ধারণা দয়া হয়। 

পোমরা ছাত্র পরিষদের পূর্নাঙ্গ কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা

বিস্তারিত জানতে সভাপতি ও সাধারণ সম্পাদক সাথে যোগাযোগ করেন।————

৩য়

৪থ

রাঙ্গুনিয়ায় ইয়ুথ’স ব্রাইট ফিউচারের বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অরাজনৈতিক ও সমাজ সেবামূলক সংগঠন “ইয়ুথ’স ব্রাইট ফিউচারের” উদ্যোগে ৩ দিনব্যাপী রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী চালানো হবে এবং প্রায় ৫’শতাধিক ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন ধরনের বৃক্ষরোপন করা হবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপণের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বৃক্ষরোপন কর্মসূচির প্রধান অতিথি রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মুহাম্মাদ সাইফুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ সভাপতি রফিকুল ইসলাম শিমুল, ফজলুল হক চৌধুরী, কৃষক লীগ নেতা মো. ফারুক, মো. মনছুর, আওয়ামী লীগ নেতা নূর কবির রাজু, ছাত্রলীগ নেতা সোহেল আরমান, সংগঠনের আহবায়ক মো. মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক ইমরান হোসাইন, সদস্য রাশেদ রেজা, মো. ফরহাদ, মো. রাসেল, মো. ইরফান, এইচ আর আমজাদ, মো. তৌহিদ, রবিউল ইসলাম জনি, মো. তাহসিন, মো. বখতিয়ার, , মো. পারভেজ, মনজুর মোরশেদ, বিধান চৌধুরী, মো. ফয়সাল, মো. ইরফাত, তাহসিল,মো. আরিফ,মো. রাসেল,মো.শাহেদ প্রমুখ।

ইউনিভার্সিটি স্টুডেন্ট ফোরামের অনুমোদন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ১নং রাজানগর ও ১৩নং ইসলামপুর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্ট ফোরাম যার একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
আজ রবিবার (২৩আগষ্ট)ইউনিয়ন পরিষদে সংগঠনের  উপদেষ্টা ১৩নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন চৌধুরী মিল্টন নতুন কমিটির অনুমোদন পত্রে  স্বাক্ষর করেন।
এইসব উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি স্টুডেন্ট ফোরামের সভাপতি ও সম্পাদক মন্ডলী।

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, (প্রচার সম্পাদক)

চট্রগ্রাম উত্তর জেলা সজিব ওয়াজেদ জয় পরিষদের উদ্যোগে রক্তদান কর্মসূচী, ফ্রি চক্ষু ক্যাম্প ও আলোচনা সভা

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শহীদদের স্বরনে চট্রগ্রাম উত্তর জেলা সজিব ওয়াজেদ জয় পরিষদের উদ্যোগে রক্তদান কর্মসূচী, ফ্রি চক্ষু ক্যাম্প ও আলোচনা সভা সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন রনি সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে রক্তদান ও ফ্রি চক্ষু ক্যাম্প উদ্ধোধন করেন চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাঙ্গুনিয়া পৌরসভার সফল মেয়র আলহাজ্ব মোঃ শাহজাহান সিকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চন্দ্রঘোনা চক্ষু হাসপাতাল ও হেলথ সেন্টার এর সন্মানিত চেয়ারম্যান চট্রগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি মাননীয় তথ্যমন্রীর স্নেহধন্য ছোটভাই বিশিষ্ট সমাজ সেবক মোঃখালেদ মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ ইদ্রিস আজগর,বিশেষ অতিথি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কায়সার নূর লিটন,রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মাদ নাছির উদ্দিন রিয়াজ, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বি কে চৌধুরী লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ দিদারুল আলম।

সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মাহিন উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বেতাগী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফি,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এ বাবুল, কোদালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বার সাধারন সম্পাদক মোঃ এরশাদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফজলুল হক চৌধুরী,মুহাম্মদ সিরাজ সহ নেতৃবৃন্দ।

শোক সভা

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে শান্তিরহাট বাজারে ওয়ান ব্যাংক এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন

বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেসার্স ফেরদৌস এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় এই আউটলেট শাখার ব্যাংকিং কার্যক্রম শান্তিরহাট হাছান আলী মার্কেটের দ্বিতীয় তলায় শুরু করা হয়েছে।

ওয়ান ব্যাংক এজেন্ট আউটলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ান ব্যাংক পাহাড়তলী শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬নং পোমরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ কুতুব উদ্দীন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ।

অনুষ্টানে আশরাফুল হক হারুন ও ইকবাল হোসেন সাদ্দামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পদ্মা অয়েল কোং লিমিটেডের সম্মানিত ডেপিটি ম্যানেজার এ কে এম ফজলুল করিম কাইমুম, শান্তিরহাট আউটলেট শাখার ম্যানেজার আশরাফুল হক হারুন, শান্তিরহাট বাজার সমিতির সভাপতি আবু তাহের মেম্বার, ফয়েজ মেম্বার, জামাল মেম্বার, ছাবের আহমদ মেম্বার,উপজেলা যুবলীগ নেতা এম এ বাবুল,উপজেলা যুবলীগ সদস্য রাশেদ চৌধুরী প্রমুখ।

ওয়ান ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের হিসাব খোলা, ক্ষুদ্র ও কৃষিঋণ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল,ওয়াসার বিল, দিতে পারবে, এবং কিস্তি সংগ্রহ, নগদ জমা ও উত্তোলন করতে পারবেন।

এ ছাড়া বিদেশ থেকে আসা রেমিট্যান্সের অর্থ প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ,ওয়ান ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে তহবিল স্থানাস্তর, ব্যাংকের অ্যাকাউন্টে তহবিল স্থানাস্তর, অ্যাকাউন্ট ব্যালান্স জানা, ইন্টারনেট ব্যাংকিংসহ যে কোনো ধরনের ব্যাংকিং সেবা নেওয়া যাবে। সর্বোপরি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোন গ্রাহকসেবা এই আউটলেট শাখার মাধ্যমে পাওয়া যাবে।

জাহেদ হাছান তালুকদার ——
NewsRangunia Channel

রাজানগর-ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের কাউন্সিল সম্পন্ন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ সমাজসেবা ও আক্বিদা ভিত্তিক সংগঠন রাজানগর-ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের নতুন কমিঠি গঠন ও কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন।

অদ্য বাদে জোহর রানিরহাট আল আমিন হামেদিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে আহবায়ক আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দীর্ঘ আটমাস আগে গঠিত আহবায়ক কমিটির নানা কর্মকান্ড নিয়ে বক্তারা আলোচনা করেন। উল্লেখ্য করোনাকালীন এ পরিষদ লক্ষাধিক টাকার চিকিৎসা সামগ্রী, মাস্ক,অক্সিজেন সিলিন্ডার ,ঔষধ,সুরক্ষা সামগ্রীসহ গরিব অসহায় ১২০ পরিবারের মধ্যে প্রায় ৮৪হাজার টাকার সহায়তা দান করা হয়।
১ম অধিবেশনে মাওলানা নুরুন্নবি আল কাদেরির নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটি গঠিত হয়।
বাদে আসর মাওলানা সিদ্দিক আকবরের সভাপতিত্বে পূর্নাঙ্গ কার্যকরী দ্বি-বার্ষিক প্যানেল গঠন করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, রাজনীতিবিদ খালেদ মন্জু চৌধুরী, মাওলানা আবুল কাসেম,মাওলানা মোজাম্মেল হক, সাদেকুন নুর টিপু,ইলিয়াস চৌধুরী,ইউপি সদস্য ফজলুুুুল করিম,প্রবাসী হাবিবুর রহমান,সালেহ আহমদ সওদাগর,মাওলানা ইউসুফ চৌধুরী, মাওলানা সাইফুল্লাহ জিহাদি,তানজিম উদ্দীন রবি,মাওলানা আনোয়ার হোসাইন, কলম সাহিত্য সংসদ লন্ডনের কো-অর্ডিনেটর রাহাত উল্লাহ,রোবেল উদ্দিন, মো: আইয়ুব, সাহেদুল আলম,মুহাম্মদ হোসাইন, আহমদ নুর সিদ্দিকী ও ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্টিত হয়।
পরিশেষে মোহাম্মদ আবু তাহেরকে সভাপতি ও মুহাম্মদ আজিজুল হক সাধারন সম্পদক ৫৮জন বিশিষ্ট ২০২০ -২০২২ দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়।

রাঙ্গুনিয়ায় আল্লামা ইমাম হাশেমী ও নঈমী (রহ.) স্মরণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (রহ.) ও শায়খুল হাদীস মুফতি আল্লামা ওবায়দুল হক নঈমী (রহ.) স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯আগষ্ট) বিকালে পোমরা জামেয়া নঈমীয়া তৈয়বীয়া ফাযিল মাদরাসাস্থ মসজিদ প্রাঙ্গণে আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গুনিয়া উত্তরের সভাপতি মাওলানা আবুল কালাম বয়ানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আজিজুল হক ও সহ সভাপতি মাওলানা আলী শাহ নেছারীর যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা কাজী মঈন উদ্দীন আশরাফী, প্রধান বক্তার বক্তব্যে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.আ)।
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গুনিয়া দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ রুহুল আমিন আলকাদেরী।
স্মরণ সভায় বক্তব্য রাখেন,ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা তৈয়্যব আলী, সাবেক সাধারণ সম্পাদক পীরজাদা গোলাফুর রহমান আশরাফশাহ,চট্টগ্রাম উত্তর জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী,উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হায়দারী,আহলে সুন্নাত ওয়াল জামাত পৌরসভার সভাপতি আবদুল রহমান জামী, দক্ষিণের সহ সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন,জমির উদ্দীন মাস্টার, করিম উদ্দীন হাছান,আকতার হোসাইন,আলতাফ হোসাইন,
আলী আকবর, নঈম উদ্দীন ভান্ডারী, ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক,মাওলানা সাইফুল ইসলাম, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, আহমদ আলী নঈমী,মাওলানা আবদুল মান্নান হারুনী, সানাউল্লাহ, এইচ,এম.ফরিদ, কাজী ইউসুফ,রবিউল মোস্তফা রাফি,আবদুল কাদের,দিদারুল আলম,মামুনুর রশীদ প্রমুখ নেতৃবৃন্দ।

রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর পক্ষে চাল বিতরণ করলেন পৌর মেয়র

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

রাঙ্গুনিয়ায় করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া ১০০ দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র পক্ষে রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার সরকারি এসব চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এনাম উদ্দিন আইয়ুব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, শিক্ষানুরাগী মো. ইসকান্দর প্রমুখ। 

Design a site like this with WordPress.com
Get started