কলমের চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও পুরস্কার বিতরন সম্পন্ন

ইউনাইটেড কিংডম এবং বাংলাদেশ থেকে রেজিস্ট্রার্ড “দুই দুনিয়ার সংগঠন”
‘সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন’- এর- সহযোগী সংস্থা, “অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী, আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’-তথা প্রফেসর নজরুল ইসলাম হাবিবী স্যারের সার্বিক তত্ববধানে চট্টগ্রাম বিভাগীয় নব কমিটির অভিষেক ও জাকাত বিষয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন।

পৃথিবীতে আজ মহাক্রান্তিকাল চলছে , একদিকে করোনার প্রবল ছোবলে বিশ্ব বিবেক নড়বড়ে।তাতে এত ব্যথা বেদনা হতাশার মধ্যে কলম এসেছে মানবতা ও সাহিত্যের জয়গান গেয়ে শান্তির মহামহিম বার্তা নিয়ে ।
বক্তারা বলেন, বিশ্ব বিবেক জাগ্রত হবার জন্য কবি, সাহিত্যিকদের এ আয়োজন বিশেষ তাৎপর্য রাখবে বলে আশা করা হয়।
আপনারা জানেন কলম কোন নাম সর্বস্ব সংগঠন নয়। তাই আমাদের সংগঠন ও কার্যক্রম পৃথিবীব্যাপী পরিচালিত হয়ে আসছে।কলম বিশ্বের নানা প্রান্তের ১০০টির বেশী শাখা নিয়ে সাহিত্য ও মানবতার কাজ করে যাচ্ছে।
বন্যা,খরা, দুর্যোগ,
মহামারি,শিক্ষা,সাহিত্য,সংস্কৃতি ও নানা প্রতিযোগিতার মাধ্যমে সুস্হ ধারার সাংস্কৃতিক, বাংলা ভাষা চর্চাসহ মানবীয় কাজে সম্পৃক্ত।

বক্তারা আশা প্রকাশ করেন, এই কমিটি দল-দর্শনের বাহিরে এসে সমাজ এবং সাহিত্যের কল্যাণে যথা সম্ভব অবদান রাখবে।

গরিব দুঃখির কল্যাণে নির্মূল হোক ধর্ম-বর্ণ, শ্রেণী-বৈষম্যের বিদ্বেষ,একটু হাসি ফুটে উঠুক পৃথিবীর কোন এক কোণার ক্ষুধার্ত, অসুস্থ মানুষের মুখে। জয় হোক “অক্ষরে অমরতা” শ্লোগান।

এস এম কুতুবউদ্দিন বখতেয়ারের সভাপতিত্বে
কলমের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর রাহাত মামুন।
মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, সহ-সভাপতিঃ শুক্কুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ,ফারুক জাহাঙ্গীর,আব্দুল হাকিম,মিনা বড়ুয়া, পারভিন আক্তার,আবু সুফিয়ান,কলম টিভি সম্পাদক কুতুব উদ্দিন রাজু,জয়নাল ফয়েজির কোরআন তেলওয়াত করেন।
২য় পর্বে সংবর্ধনা দেয়া হয় মিসেস হাকিমকে। জাকাত বিষয়ে প্রতিযোগিতার পুরস্কার গ্রহন করেন, কবি মোফাচ্ছেল হক শাহেদ, কবি এড. সুশেন কান্তি দাশ ও কবি হারুনুর রশিদ

রাঙ্গুনিয়া ও রাউজান ফুল ও মিষ্টি নিয়ে বিসিএস উত্তীর্ণদের ভেরিফিকেশনে সার্কেল এএসপি

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজানে ৩৮ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে  সুপারিশপ্রাপ্ত চার জন প্রার্থীর ব্যক্তিগত তথ্য যাচাইয়ে গিয়ে তাদেরকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পুলিশ। গত রবিবার (৯ আগস্ট) তাদের  বাসায় সরেজমিন ভেরিফিকেশন করতে গিয়ে  তাদেরকে ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম জেলা পুলিশের  সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো আনোয়ার হোসেন শামীম।

পুলিশের বিরুদ্ধে চাকুরী ও পাসপোর্ট ভেরিফিকেশনে ঘুষ গ্রহণের অভিযোগ অনেক পুরনো। চাহিদামতো টাকা দিতে ব্যর্থ হলে অনর্থক সময় ক্ষেপণসহ নানাভাবে হয়রানি করার কথাও শোনা যায় হরহামেশাই। এ ক্ষেত্রে কোন এসআই- এর পরিবর্তে সরাসরি সার্কেল এএসপির নিজেই ভেরিফিকেশনে যাওয়া, টাকা দাবির পরিবর্তে উল্টো মিষ্টি ও ফুল উপহার দেওয়া পুলিশের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে ওয়াকিবহাল মহল মত প্রকাশ করেছেন।

গতকাল  ৩৮ তম বিসিএসে গণপূর্ত ক্যাডারে সুপারিশকৃত একজন প্রার্থী ওয়াহিদ মুরাদ আজম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘পুলিশ ভেরিফিকেশন এবং এএসপির মিষ্টি’ শিরোনামে একটি পোস্ট করলে তা দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওয়াহিদ রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়ম নগর এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( চুয়েট) এর সাবেক ছাত্র। কক্সবাজারের ঘটনায় দেশব্যাপী পুলিশের ভাবমূর্তি যখন তলানিতে, তখন পুলিশের এমন অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরা।
ওয়াহিদ লিখেন “আমার ৩৮ তম বিসিএসের পুলিশ ভেরিফিকেশন শেষ  হলো আজ।  ভেরিফিকেশন করতে এসেছিলেন রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন(শামীম আনোয়ার), আমরা এতদিন ধরেই নিয়েছি ভেরিফিকেশন মানেই পুলিশকে ঘুষ দিতে হবে। কিন্তু আজ আমাদেরকে অবাক বানিয়ে উল্টো এএসপি শামীম আনোয়ার স্যারই আমার জন্য  মিষ্টি ও ফুলের তোড়া উপহার হিসেবে নিয়ে এলেন। আমাদের অনেক অনুরোধের পরও এক কাপ চাও খেলেন না। এমনকি এক গ্লাস পানিও  না
ধন্যবাদ বাংলাদেশ পুলিশ। পুলিশে ইতিবাচক পরিবর্তন যে আসছে, তার প্রমাণ আজ হাতেনাতেই টের পেলাম। অনেকে বলবেন, আমার কাছ থেকে টাকা নেয়নি বলে এবং উপহার দিয়েছে বলেই আজ আমি পুলিশকে ভাল বলছি। কিন্তু না। আমি সত্যিই অবাক হয়ে গেছি, যা ঘটেছে তার ১০% ও আশা করিনি। ঘুষের ব্যাপার না, পুলিশের আচরণ, অমায়িক ব্যবহার, সত্যি বলছি, সবকিছু মিলিয়ে আমাকে উন্নত বিশ্বের পুলিশের কথা মনে করিয়ে দিয়েছে।”

ওয়াহিদ ছাড়াও ৩৮ তম বিসিএসের মাধ্যমে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া গ্রামের খায়রুন্নেসা স্বাস্থ্য ক্যাডারে, নটুয়ার টিলা গ্রামের আরাফাতু নূর বাঁধন পুলিশ ক্যাডারে, রাউজান উপজেলার সুলতান পুর গ্রামের জান্নাতুন নাইম শিক্ষা ক্যাডারের সুপারিশকৃত হয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে চাকুরীপ্রার্থীদের মধ্যে এক ধরনের ভীতি ও নেতিবাচক মনোভাব কাজ করে থাকে। মূলত এই ধারণা দূর করতেই চট্টগ্রাম জেলা  পুলিশ সুপার এসএম রশিদুল হকের নির্দেশনা অনুযায়ী সুপারিশকৃত বিসিএস ক্যাডারদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানোর উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আর তাছাড়া অল্প কিছুদিনের মধ্যেই এসব কর্মকর্তা সারাদেশে নিজনিজ  অধিক্ষেত্রে ছড়িয়ে পড়তে চলেছেন। তাদেরকে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় আত্মনিয়োগে উদ্বুদ্ধ করা ও পুলিশের কাজ সম্পর্কে তাদের মনে ইতিবাচক ধারণা দেওয়াও ছিল এই কর্মকাণ্ডের অন্যতম উদ্দেশ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সুপারিশকৃত বিসিএস ক্যাডার জানান, আগে জানতাম ভেরিফিকেশনের সময় টাকা দেওয়া লাগেই। মিষ্টি খাওয়া, মোটর সাইকেলের তেলের পয়সা এমন বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হয় বলে শুনেছি।  সেই অনুযায়ী আমরা টাকাও রেডি করেছিলাম। কিন্তু টাকা নেওয়া দূরে থাকুক, উল্টো পুলিশ আমাদেরকে ফুল ও মিষ্টি দিয়ে গেছে। স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশে এমন পুলিশই আমরা প্রত্যাশা করি।

উল্লেখ্য ৩৮ তম বিসিএসে রেকর্ডসংখ্যক  মোট ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।  প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত ৩০ জুন প্রকাশিত চূড়ান্ত ফলে মোট ২ হাজার ২০৪ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে  সুপারিশ করা হয়। বিভিন্ন সংস্থার ভেরিফিকেশন প্রক্রিয়া সমাপনান্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে অচিরেই তারা চূড়ান্ত নিয়োগ লাভ করবেন।

রাঙ্গুনিয়ার প্রবাসী পারভেজ সকলের দোয়া চেয়েছেন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ী ৮নং ওয়াড বাসিন্দা সামশুল আলম এত ছেলে প্রবাসী মুহাম্মদ পারভেজ।
তিনি দীর্ঘদিন ধরে প্রবাস জীবন কাটিয়েছেন করোনা ভাইরাসের আগে দেশে আসলে দীর্ঘদিন ধরে যেতে পারেনি প্রবাসে।
গত ৬আগস্ট রাতে হঠাৎ চলে যেতে হয়েছে প্রবাসে আর তার গ্রামের বাড়িতে বন্ধু, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের বলে আসতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন প্রবাস জীবনে সুস্থ থেকে আবারো গ্রামে ফিরে আসতে পারে। মুহাম্মদ পারভেজ এখন ডুইবাই আল জাইদ সারজাতে কর্মরত আছেন।

রাঙ্গুনিয়া রোয়াজারহাট ক্লিক অন টেকনোলজি’র শাখা শুভ উদ্বোধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী রোয়াজারহাটে ক্লিক অন টেকনোলজি ‘র শাখা শুভ উদ্বোধন করা হয়।
আজ ৭ই আগষ্ট শুক্রবার বিকাল ৪টায় ক্লিক অন টেকনোলজি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ  আসলাম খান চৌধুরী।
এই সময় উপস্থিত ছিলেন রোয়াজারহাট শেখ ফরিদ মার্কেট পরিচালক ও আবুধাবি বঙ্গবন্ধু পরিষের দপ্তর সম্পাদক মুজাম্মেল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগ ও রোয়াজার হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি বি কে লিটন চৌধুরী, ওসমান তালুকদার, রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল চৌধুরী, কাউন্সিল মুহাম্মদ লোকমান তালুকদার, রোয়াজার হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ নুরুল ইসলাম, যুবলীগ নেতা মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ মুহসিন চৌধুরী, ওসমান গণি, মুহাম্মদ আলী,এ.কে এম মুসলিম  ক্লিক অন টেকনোলজি’র প্রোপাইটর শেখ মাহামুদ মানিক প্রমুখ।

রাঙ্গুনিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

জাতীয় বৃক্ষরোপণের অংশ হিসাবে ও সংগঠনের আত্মপ্রকাশে রাঙ্গুনিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরাম এর উদ্যোগে বিভিন্ন স্থানের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ (৪আগষ্ট) মঙ্গলবার বিকাল ৪টায় রাঙ্গুনিয়া রাজানগর রানীর হাট ফাজিল মাদ্রাসার পাশে বার আউলিয়া সড়কে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরাম এর সুপ্রিয় মজুমদার, মুহাম্মদ সায়েম, জিসান, ইলিয়াস, নোমান, রাকিব, মাসুদ, একরাম, তৌহিদ, রাশেদ, সাজ্জাদ, ইউছুপ, সেকান্দর, নয়ন প্রমুখ।

শিক্ষা উন্নয়ন পরিষদ চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ী-‘র আত্মপ্রকাশ

স্থানীয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,শিক্ষার হার বদ্ধিৃতকরন,উচ্চশিক্ষা,পিছিয়ে পড়া, ঝরে পড়া রোধ,ছাত্র -শিক্ষক ও অভিভাবকদের সাথে সমন্বয় সাধন,বাল্য বিবাহ রোধ,নারীর ক্ষমতায়ন,বয়স্ক শিক্ষা,উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি সহ স্থানীয় পর্যায়ে শিক্ষার নানাবিধ বিকাশ উন্নয়ন ও প্রসারে ভূমিকা রাখার প্রয়াসে একটি অরাজনৈতিক, শিক্ষামুলক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “শিক্ষা উন্নয়ন পরিষদ( চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ী)’র আত্মপ্রকাশ। রবিবার ২রা আগস্ট সন্ধ্যা ০৭.৩০. টায় চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ী ফোরকানিয়া মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আব্দুল কাদের মাষ্টারের সভাপতিত্বে ও অধ্যাপক আহমদ শাহ আলমগীরের সন্ঞ্চালনায় সকলের উপস্থিতি ও সম্মতিতে ১১ সদস্য বিশিষ্ট অাহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন-
১) আহবায়ক – মোহাম্মদ আব্দুল কাদের মাষ্টার
২) যুগ্ম আহবায়ক – ইন্তেকাফ আলম আদিল
৩) সদস্য সচিব – অধ্যাপক আহমদ শাহ আলমগীর
৪) অর্থ সম্পাদক – এম এ কাইয়ুম
৫) প্রতিষ্ঠাতা সদস্য – মোহাম্মদ জামাল
৬) প্রতিষ্ঠাতা সদস্য – মোহাম্মদ নাজিম উদ্দিন মাষ্টার
৭) প্রতিষ্ঠাতা সদস্য – নুরুল ইসলাম
৮) প্রতিষ্ঠাতা সদস্য – নাজমুল হাসান রনি
৯) প্রতিষ্ঠাতা সদস্য – মোহাম্মদ ইসতিয়াক হোসেন জিসান
১০) প্রতিষ্ঠাতা সদস্য – তৌসিফ নূর ঈশান
১১) প্রতিষ্ঠাতা সদস্য – জাফর সাদেক রাফি। সভাশেষে স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে শহীদ পরিবারের সদস্যবর্গ সহ সকলের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।

তথ্যমন্ত্রীর পক্ষে রাঙ্গুনিয়ায় এতিম ও গরীব অসহায়দের মাঝে কোরবানির মাংস বিতরণ

রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের নেতা জননন্দিত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি পক্ষ হতে রাঙ্গুনিয়ার বিভিন্ন এতিমখানা অসহায়দের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এইসব কোরবানির মাংস বিতরণ কালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে তাকিস রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় কোরবানির মাংস বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি করে ৫,শত  বিতরণ করা করেন।

রোববার ( ২ আগস্ট) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তথ্যমন্ত্রীর পক্ষে কোরবানির মাংস স্থানান্তর করেন উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি খালেদ মাহমুদ। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রামের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিস আজগর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম চৌধুরী আইয়ুব, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এমরুল করিম রাশেদ, দপ্তর সম্পাদক আবু তাহের, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা হালিম আব্দুল্লাহ, মোহাম্মদ সেলিম, মাহমুদুল হাসান বাদশা, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাংবাদিক জিয়ারুল ইসলাম জিগার, উপজেলা,রাঙ্গুনিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আবদুল মাবুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন রিয়াজ প্রমুখ।

কোরবানির মাংস বিতরণ শেষে মোনাজাত পরিচালনা করেন ড.আবদুল মাবুদ, মোনাজাতে তথ্যমন্ত্রীর পরিবারের সকলের জন্য দোয়া কামনা করেন,রাঙ্গুনিয়া সর্বস্তরের মানুষের জন্য দোয়া করেন এবং বাংলাদেশের মানুষকে করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য দোয়া কামনা করেন।

জাহেদ হাছান তালুকদার।

ঈদের পরেও থেমে নেই রাঙ্গুনিয়ায় বিক্ষোভ- মানববন্ধন

মুহাম্মদ  তৈয়্যবুল ইসলাম,

মহান আল্লাহ ও তার প্রিয় রাসুল (দঃ)সম্পর্কে কটুক্তি, ধর্মীয় উষ্কানি,ভূমিদস্যূ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন অনুষ্টিত।

ফলহারিয়া বহিরাগত ধর্ম্মান্ধ বৌদ্ধ ভিক্ষু শরংনাঙ্কর কর্তৃক “মহান আল্লাহ ও তার প্রিয় রাসুল (দঃ)সম্পর্কে কটুক্তি, ধর্মীয় উষ্কানি,ভূমিদস্যূ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর প্রতিবাদে ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহ:) ইসলামী সমাজ কল্যান সংস্হার উদ্যোগে উত্তর পদুয়া ফলহারিয়ায় বাদে আসর অনুষ্ঠিত হয়।
মাওলানা হাকিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপলস ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা ইদরিস,ওলামা পরিষদের মাওলানা ফারুক, মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা আবু নাছের, মাওলানা রমজান আলী, মাওলানা নাছির উদ্দীন, মুহাম্মদ জাহেদ,মাওলানা মুহাম্মদ নাছের, মুহাম্মদ আবুল কালাম, রফিকুল ইসলাম, জাহেদ, আব্দুল খাইয়ুম, অনুষ্ঠান সঞ্চালনা করেন কারী মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, ফলহারিয়া বহিরাগত ধর্ম্মান্ধ বৌদ্ধ ভিক্ষু শরংনাঙ্কর কর্তৃক “মহান আল্লাহ ও তার প্রিয় রাসুল (দঃ)সম্পর্কে কটুক্তি” ধর্মীয় উষ্কানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে সাম্প্রদায়িক সম্পীতি ফিরিয়ে আনার আহবান জানানো হয়। শরংনাঙ্কর ভিক্ষুর জন্য রাঙ্গুনিয়ায় শাস্তি বিনষ্ট কারীর ও দুষ্কৃতিকারীকে শাস্তির আওতায় এনে রাঙ্গুনিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিক্ষোভ সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।

রাঙ্গুনিয়ায় মাংস কাটতে গিয়ে ছুরি লাগল বুকে, গুরুতর আহত কিশোর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানি দেওয়া গরু কাটতে গিয়ে বুকে ছুরি লেগে এক কিশোর গুরুতর আহত হয়েছে। তার নাম মো. ফয়সাল (১৬)।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পৃথ্বিরাজ কর নিউজ রাঙ্গুনিয়াকে বলেন– ওই কিশোর ছুরিতে আহত হলে তাকে হাসপাতালে আনা হয়। বুকে ফুটা ও শ্বাসকষ্ট থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত কিশোরের পরিবার থেকে জানানো হয়–  গরুর মাংস কাটতে গিয়ে হাতে থাকা ছুরির হাতল খুলে অসাবধানতাবশত নিজের বুকে লাগে।আহত ফয়সালের স্বজন মো. রাহুল বলেন, ফয়সালকে হাসপাতালে নিতে গাড়ি না পেয়ে রাহাতিয়া দরবারের বিনা ভাড়ার অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা বাড়িতে গিয়ে হাসপাতালে নিয়ে যান। অসাবধানতাবশত গরুর মাংস কাটতে গিয়ে এই ঘটনা ঘটে।

কলম সাহিত্য সংসদলন্ডনের রাঙ্গুনিয়া করোনাকালীন ঈদ উপলক্ষে গরীব দুস্হদের তৈরিখাদ্য বিতরন সম্পন্ন

বাংলাদেশ এবং ইংল্যান্ড সরকার কর্তৃক সরকারিভাবে রেজিস্ট্রেশন প্রাপ্ত, “দুই দুনিয়ার সংগঠন” সারাহ হাবিব ট্রাস্ট লন্ডনের অঙ্গ সংস্থা আন্তর্জাতিক সাহিত্য সমাজকল্যাণ মূলক সংগঠন প্রফেসর নজরুল ইসলাম হাবিবীর প্রতিষ্ঠিত ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর উদ্যোগে গৃহবন্দি আলেম, কৃষক, শ্রমিকদের মাঝে তৈরিখাদ্য বিতরন সম্পন্ন

উল্লেখ্য করোনাকালীন এ মহামারির কারনে নিহত সকলের আত্মার মাগফিরাত ও বিশ্বব্যাপী কোভিড১৯ হতে মুক্তি কামনায় কলম সাহিত্য সংসদ লন্ডনের এক উপদেষ্টার ব্যক্তিগত তহবিল হতে কো-অর্ডিনেটর রাহাত মামুনে সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অদ্য ৩১জুলাই ২০২০ বিকেল ৩ঘটিকায় রাঙ্গুনিয়া রাজানগরস্হ হালিমপুর ৯নং ওয়ার্ডে উপরোল্লিখিত প্রদেয় তৈরিখাদ্য ১৫০জনের মাঝে বিতরন করা হয় ।
জানা যায়,কলমের অনুদান
ঢাকা,সিলেট,কুড়িগ্রাম, রাউজান,লালামনিহাট,রাঙ্গুনিয়া, বোয়ালখালী,বগুড়া, এবং জামালপুরসহ করোনাকালীন সময়ে গরীব,অসহায়, আলেম, কৃষক, শ্রমিকদের মাঝে হাতে বিভিন্ন সময় ‘কলমের সহায়তা উপহার’ তুলে দেয়া হয়।

উক্ত ‘কলমের ঈদ খাদ্য উপহার’ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রানিরহাট আল আমিন হামেদিয়া মাদরাসার প্রাক্তন আরবি প্রভাষক মাওলানা নুরুল আবছার, অবসর প্রাপ্ত শিক্ষক মাওলানা হারুনুর রশিদ,মাওলানা ফারুক,সংগঠনের সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ,মোহাম্মদ সোলায়মান, মাওলানা জসিম উদ্দিন। প্রোগ্রাম বাস্তবায়নে ‘এসো গ্রাম উন্নয়ন করি’র সদস্যদের মধ্যে প্রকৌশলী গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, শিক্ষক কুতুব উদ্দিন,নোমান,সোয়াইব প্রমূখউপস্হিত ছিলেন। সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া কমিটির অর্থ সম্পাদক নুরুল আলম হেলালী।
করোনা মহামারির প্রভাবে,সমাজে যখন মানবিক মানুষের খুব বেশি প্রয়োজন ঠিক তেমন সময়ে প্রফেসর নজরুল ইসলাম হাবীবীর প্রতিষ্ঠিত কলম সাহিত্য সংসদ লন্ডন অত্যন্ত মানবিক ও প্রসংশনীয় কাজ করেছে দেখে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন, সংগঠন এবং সদস্যদের জন্য দোয়া করেন।

করোনা ভাইরাসের কারণে দেশে আজ কঠিন অবস্থা বিরাজ করছে। মানুষের দুঃসময়ে কলম সাহিত্য সংসদের এই অায়োজন সত্যিই প্রশংসনীয়

Design a site like this with WordPress.com
Get started