রাঙ্গুনিয়ায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

রাঙ্গুনিয়ায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী, শোভাযাত্রা, আলোচনা সভা  ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পর অধীন প্রাণিসম্পদ কার্যালয় মিলনায়তন সভায় সভাপতিত্ব করন উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল। প্রধান অতিথি ছিলন উপজলা পরিষদ’র নারী ভাইস চয়ারম্যান এডভাকট আয়শা আক্তার। বিশষ অতিথি ছিলন রাঙ্গুনিয়া প্রস ক্লাবর সাবক সাধারণ সম্পাদক আবাস হাসাইন আফতাব। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মাহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখন প্রাণিসম্পদ অফিসর ভটরিনারি সার্জন ডাক্তার মা. হারুন অর রশিদ, ডাক্তার ইকবাল হাসন, ডাক্তার কল্পনা চাকমা, মীর আজমগীর, পারিজাত কুসুম বড়য়া, খামারী ওসমান ফারুক প্রমুখ। ব্ল্যাক বঙ্গল জাতর ছাগল প্রদর্শনীত পাঁঠা ও ছাগী ক্যাটাগরীত শ্রেষ্ঠ দুইজনক টেলিভিশন পুরষ্কার ও ৭ জনক বিশষ পুরষ্কার দেয়া হয়।

রাঙ্গুনিয়ায় গ্যাস সিলিন্ডারে ওজনে কম,সরবরাহ কারীদের ২০’০০০ টাকা জরিমানা।


চট্রগ্রামের রাঙ্গুনিয়া গ্যাস সিলিন্ডারে ওজনে কম দিয়ে বিক্রয় এর কারণে সরবরাহ কারীদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একজন অভিযোগকারীর সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিলিন্ডার গ্যাস ভর্তী একটি পিকআপভ্যান জব্দ করে রাঙ্গুনিয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভা ২নং ওয়ার্ড কাপ্তাই সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলকে জানান—– রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে এই গ্যাস সিলিন্ডার সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার খুচরা দামে বিক্রি করে যাচ্ছেন। আমরা একটি অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় একাধিক পিকআপভ্যান আমরা জব্দ করি। পিকআপ ভ্যানে গ্যাস সিলিন্ডার গুলো আমরা ওজন পরিমাপ করে দেখেছি তার মধ্যে একটি পিকআপ ভ্যান গ্যাস সিলিন্ডার ওজনে কম রয়েছে। গ্যাস সিলিন্ডার মধ্যে টোটাল,ওমেরা পাই শতাধিক এর উপরে সিলিন্ডার গ্যাস রয়েছে, ওজনে ১২ কেজি থাকা এসব সিলিন্ডারের সঠিক মাপের গ্যাস পাওয়া যায়নি। কোন সিলিন্ডারে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত গ্যাস কম সরবরাহ করে বিক্রয় করে যাচ্চে।

অভিযুক্ত পিকআপ ভ্যান গ্যাস সিলিন্ডার পরিবেশনকারী রাউজানের গশ্চিনয়াহাট এলাকার মুহাম্মাদ  সেলিম নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাঙ্গুনিয়া যে সমস্ত গ্যাস সেন্টার, বিক্রেতা, দোকান রয়েছে তাদের গ্যাস সিলিন্ডার নির্দিষ্ট স্থানে না রাখায় কাপ্তাইয়ের সড়কের কাছাকাছি রাখায় তাদেরকে জরিমানা করা হয়। রাঙ্গুনিয়া গোচরা চৌমুহনী বাজারে এক গ্যাস বিক্রেতা ব্যবসায়ীকে গ্যাস সিলিন্ডার কাপ্তাই সড়কের কাছাকাছি রাখায় পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে এলপি গ্যাস সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠান রাঙ্গুনিয়ার হক্কানি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রহমত উল্লাহ শাহিন বলেন—–ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে কিংবা ছোট সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে নেওয়া হয় খালি সিলিন্ডারে। যা খুবই ঝুঁকিপূর্ণ ও বিপদজনক। বেশি মুনাফার আশায় এসব কুচক্র মহল এই ধরনের কাজ করে যাচ্ছে বলে ধারণা করা হয়। সঠিক পদ্ধতিতে গ্যাস সিলিন্ডারে গ্যাস ভর্তী করা না হয়, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা সকলকে এইসব বিষয়ে সাবধান থাকতে আহসান জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ( ভূমি) ফখরুল ইসলাম এবং ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী,র মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী,র মৃত্যুতে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল সোমবার ( ১৭ আগষ্ট) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলে জনাব মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন মাননীয় তথ্যমন্ত্রীর ড. হাছান মাহমুদ এমপি মহোদয়, বিশেষ অথিতি হিসাবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার,আলহাজ্ব জহির আহম্মদ চৌধুরী সাবেক সভাপতি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়শা আক্তার, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ,জনাব মাষ্টার আসলাম খানঁ, সভাপতি পৌরসভা আওয়ামীলীগ, জনাব খাইরুল বশর কমান্ডার মুক্তিযুদ্ধো কমান্ড কাউন্সিল, রাঙ্গুনিয়া – রাউজান সার্কেল অফিসার আনোয়ার ইসলাম, অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন নিজাম উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠিত শোকসভায় সভায় মাননীয় তথ্যমন্ত্রীর বলেন– আমি আগেও বলেছি রাঙ্গুনিয়া বাসী একজন বয়োজ্যেষ্ঠ ও নিষ্ঠাবান অভিভাবক হারিয়েছে। আমি ব্যক্তিগতভাবে একজন অভিবাবক হারাল। মন্ত্রী আরো বলেন –জীবিত কালে তার দায়িত্বের কোন অবহেলা ছিল না। জনাব খলিলুর রহমান চৌধুরী সাহেব কোনদিন নিজের জন্য আমার কাছে কোন কিছু দাবি করেন নাই, অন্যজনের জন্য চেয়েছেন। রাজনৈতিক জীবনে যে মানুষটির থাকার ঘরটি এখনো পর্যন্ত পাকা হয়নি তার ব্যক্তিগত জীবনে তিনি রাজনৈতিক স্বার্থ চেয়েছেন,দলের জন্য করেছেন। নিজের কোনো স্বার্থ তিনি গড়ে তোলেন নাই। তিনি আরো বলেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমাদের কোন ধরনের সভা সমাবেশ করতে দেয়নি, কিন্তুু খলিলুর রহমান সাহেব তার নিজ বাড়ির উঠানে আমরা সমাবেশ করেছি। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।

শোকসভা শেষে মাননীয় তথ্যমন্ত্রীর বৃক্ষরোপনে অংশগ্রহণ করে এবং রাঙ্গুনিয়া উপজেলা চত্বরে এতটি ফলের গাছ রোপন করেন।

জাহেদ হাছান তালুকদার ——————–

রাঙ্গুনিয়ায় জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগ সভাপতি মাষ্টার আসলাম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সী, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সহসভাপতি গিয়াস উদ্দিন খাঁন স্বপন, রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর মো. সেলিম প্রমুখ।

রাঙ্গুনিয়া উত্তর গাউছিয়া কমিটির উদ্যোগে আল্লামা তৈয়্যব শাহ(রহঃ)এর ওরশ মোবারক অনুষ্ঠান

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা উত্তর গাউছিয়া কমিটির উদ্যোগে আওলাদে রাসূল গাউসে জামান মুর্শিদে বরহক রাহমুমায়ে শরীয়ত ও ত্বরিক্বত হাদিয়ে দ্বীনে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লাহ হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ(রহঃ)’র এর সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪আগষ্ট) মোগলের হাট মির্জা হোসাইন তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নীয়া মাদ্রাসা হলে রাঙ্গুনিয়া উপজেলা উত্তর গাউছিয়া কমিটি সভাপতি আলহাজ্ব গাজী আবুল কালাম বয়ানী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা গাউছিয়া কমিটি’র সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী,  রাঙ্গুনিয়া উত্তর আহলে সুন্নত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আজিজুল হক আলকাদেরী, অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি হাজী ওমরা মিয়া, উপজেলা উত্তর গাউছিয়া কমিটি সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালেব মাতব্বর, মুজিবুর রহমান সওদাগর,ছাদেকুর চৌধুরী টিপু, মাওলানা ইউছুপ চৌধুরী, মাওলানা আবুল কাশেম,যুগ্ম সম্পাদক  সালেহ আহমদ সওদাগর,সাংগঠনিক সম্পাদক  আলহাজ্ব ইলিয়াস চৌধুরী,অর্থ সম্পাদক মাওলানা নুরুল আলম হেলালি,মাদ্রাসার সুপার সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা নুরুন্নবী আল কাদেরী, কাজি মামুন ইসলাম, মাওলানা ইদ্রিস সহ অনেকে।

রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাস যুব উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাস যুব উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে ১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৪আগষ্ট শুক্রবার বিকাল ৩টায়  সুখবিলাস পূর্বপাড়ার রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন স্থানীয় নেতৃত্বে ও সংগঠনের সদস্যবৃন্দ।
পরে ইউনুছিয়া কাছেমুল উলুম মাদ্রাসায় বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল আলম এর সভাপতিত্বে ও পিপলস ইসলামিক একাডেমির পরিচালক মুহাম্মদ ইদ্রিস এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ৩নং বাঙ্গালাহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন বাঙ্গালহালিয়া বাজার কমিটির সহ-সভাপতি মুহাম্মদ বদিউল আলম, বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার, মাওলনা ইদ্রিস, হানিফ সেকান্দর, মুহাম্মদ রুবেল, যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ হাশেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ পারভেজ,  অর্থ সম্পাদক মুহাম্মদ পারভেজ(হৃদয়),মুহাম্মদ ইয়াকুব, সাইদ, তাহসিন, জাহেদ, মিনহাজ, মহিউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে করা হয়।

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা শিক্ষা উন্নয়ন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

স্থানীয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শিক্ষার হার বদ্ধিৃতকরন উচ্চশিক্ষা পিছিয়ে পড়া ঝরে পড়া রোধ ছাত্র -শিক্ষক ও অভিভাবকদের সাথে সমন্বয় সাধন বাল্য বিবাহ রোধ নারীর ক্ষমতায়ন বয়স্ক শিক্ষা উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি সহ স্থানীয় পর্যায়ে শিক্ষার নানাবিধ বিকাশ উন্নয়ন ও প্রসারে ভূমিকা রাখার প্রয়াসে শিক্ষা উন্নয়ন পরিষদের সাথে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট)  বিকাল  ০৩ টায় চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ী ফোরকানিয়া মাদ্রাসার সভাকক্ষে অরাজনৈতিক, শিক্ষামুলক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  শিক্ষা উন্নয়ন পরিষদের উদ্যোগে আব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে ও অধ্যাপক আহমদ শাহ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব জরিপ আলী আরমান,মাওলানা রফিকুল ইসলাম হেলালী,বক্তব্য রাখেন আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলী,মওলানা হাফেজ মোবারক আলী, অভিভাবক প্রতিনিধি জনাব আবুল কালাম আজাদ,ওয়াহিদুল আলম, আনোয়ারুল ইসলাম মানিক,অারিফ বখতেয়ার,কামাল শাহ,উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ইন্তেকাফ আলম আদিল,অর্থসচিব এম এ কাইয়ুম,সদস্য মাস্টার নাজিম উদ্দিন,মো জামাল হোসেন,নুরুল ইসলাম,ইস্তেয়াক হোসেন জিসান,তৌসিফ নুর ইশান,ছাত্র প্রতিনিধি মুস্তাফা নুর আহনাফ,রিশাদ,রাহাত,আবু সাঈদ,মুস্তাফা ফাইয়্যাজ সাদ,কামরুল,রিয়াদ,জয়নাল,শাহরিয়ার আফ্ফি,সাজিম,আরিয়ান,নিয়াজ,ফয়সাল,ছাত্রী প্রতিনিধি সুজানা, সুরাইয়া,তানিশা,জয়নাব বেগম,আফলা কোরেশী,নিহা,তানহা,ইশিতা,তাসনুবা,হাফসা, আজিজা প্রমুখ।
মতবিনিময় শেষে শিক্ষা উপকরন প্রদান করা হয়।

রাঙ্গুনিয়া রানীরহাট হযরত মৌলানা আহসানুল্লাহ(রহঃ)কুলিং কর্ণার শুভ উদ্বোধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

রাঙ্গুনিয়া রানীরহাট বাঁশঘাটায় রাজানগর রানীর হাট জালালি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি খোরশের আলম চৌধুরী’র নতুন কুলিং কর্ণার আজ (১৩আগষ্ট) বৃহস্পতিবার বিকাল ৫টায় ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, আওয়ামিলীগনেতা কামাল উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা ছাদেকুর নুর চৌধুরী টিপু,মাওলানা মুহাম্মদ ইউছুপ চৌধুরী, যুবলীগ নেতা জাসেদ চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী,বাবলা চৌধুরী,ছাত্রলীগ নেতা মুবিন চৌধুরী,ব্যবসায়ী নাছের উদ্দিন, মুহাম্মদ লিটন, ছাত্রলীগ নেতা মুহাম্মদ রানা প্রমুখ।

শহীদ রাশেদ মিয়া চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

শিক্ষা শান্তি প্রগতি পতকাবাহী দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্রগ্রাম উত্তর জেলা’র সাবেক ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইসলাম পুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ রাশেদ মিয়া চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ছাত্রলীগ।

আজ (১২ই আগষ্ট) বুধবার বাদে আসর ইসলামপুর পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে শহীদ রাশেদ মিয়া চৌধুরী’র কবরে ফুল দিয়ে স্বরণ করেন রাঙ্গুনিয়া উপজেলা,রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। ছাত্রলীগের নেতৃবৃন্দ শহীদ রাশেদ মিয়া চৌধুরীর রুহের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন শহীদ রাশেদ মিয়া চৌধুরীর বড় ভাই রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয় সম্পাদক জনাব কামাল উদ্দিন চৌধুরী,চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরি,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, সহ সভাপতি মুবিন চৌধুরি, যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদুর রহমান, জাহেদুল ইসলাম কুসুম,ইমাম উদ্দিন বাদশা,ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক জাকেরুল ইসলাম জাকের,রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ আরমান,১নং রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আবু জাফর তালুকদার, ইসলাম পুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব চৌধুরি,সাধারণ সম্পাদক খসরু চৌধুরি,দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিকু শীল,হোসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহেদুল ইসলাম সাব্বির,লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল বিন জব্বার,ইসলাম পুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মোহাম্মদ ইয়াসিন তালুকদার,সহ সভাপতি জুয়েল তালুকদার, ছাত্রলীগ নেতা জোবাইদুল ইসলাম চৌধুরি,আবিদ হাসান,ফরহাদ রেজা,মোহাম্মদসোহেল,মুন্না,রুমান,রণি,সাইফু,ওসমান,নাঈম উদ্দিন,জাহেদ,আরিফ,নাফিস, আতিক,জয়নাল,সাইফুল,সাব্বির,তুহিন,ফয়সাল,সৌরভ,ক্লিটন,বিশ্বজিৎ,খোরশেদ,দুলাল,রায়হান, সিফাতসহ অন্যান্ন নেতৃবৃন্দ ও স্হানীয় এলাকা বাসী,
শহীদ রাশেদ মিয়া চৌধুরীর মেজ ভাই রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাশেদ চৌধুরি বলেন আমার ছোট ভাই জেলা ছাত্রলীগ নেতা রাশেদ মিয়া চৌধুরিকে, ১২/০৮/১২ ইংরেজী তারিখে পবিত্র রমজান মাসে রাত আনুমানিক ৯টার সময়ে মোটর সাইকেল যোগে রাণীরহাট বাজারে যাওয়া পথে ইসলামপুুর রাজানগর সীমান্ত ঘাগড়াকুল ব্রীজ এলাকায় পৌচলে গাড়ি হতে নামিয়ে অস্ত্র ও কিরিচ দিয়ে ৪দলীয় বিএনপি জামায়ত জোট সরকারের সমর্থিত সাকা চৌধুরীর সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
শহীদ রাশেদ মিয়া চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে রুহের আত্নার মাগফেরাদ কামনায় সকালে খতমে কুরান ও মিলাদ, দুপুরে গরিব এতিমদের জন্য খানা আয়োজন করা হয়।

ভূমিদস্যু শরংনাঙ্করকে দ্রুত গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবিতে পদুয়া ফলাহারিয়ায় মানববন্ধন অনুষ্টিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

ফলহারিয়া বহিরাগত ধর্ম্মান্ধ বৌদ্ধ ভিক্ষু শরংনাঙ্কর কর্তৃক “মহান আল্লাহ ও তার প্রিয় রাসুল (দঃ)সম্পর্কে কটুক্তি, ধর্মীয় উষ্কানি,ভূমিদস্যূ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর প্রতিবাদে ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহ:) ইসলামী সমাজ কল্যান সংস্হার উদ্যোগে উত্তর পদুয়া ফলহারিয়ায় বাদে আসর অনুষ্ঠিত হয়।
মাওলানা হাকিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী দারুল হুদা মহিলা মাদরাসার মুফতি মাওলানা সাইফুল ইসলাম,প্রধান বক্তা ছিলেন মাওলানা আবদুর রহিম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপলস ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা ইদরিস,ওলামা পরিষদের মাওলানা ফারুক, উপস্হিত ছিলেন জাহেদ,আইয়ুব, রফিকুল ইসলাম, আবদুর কাইয়ুম প্রমূখ ।
শেষে মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা আবু নাসের, মাওলানা কোরবান আলী চিশতির সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

বক্তারা বলেন, ফলহারিয়া বহিরাগত ধর্ম্মান্ধ বৌদ্ধ ভিক্ষু শরংনাঙ্কর কর্তৃক “মহান আল্লাহ ও তার প্রিয় রাসুল (দঃ)সম্পর্কে কটুক্তি” ধর্মীয় উষ্কানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে সাম্প্রদায়িক সম্পীতি ফিরিয়ে আনার আহবান জানানো হয়। শরংনাঙ্কর ভিক্ষুর জন্য রাঙ্গুনিয়ায় শাস্তি বিনষ্ট কারীর মত জগন্য অপরাধ করে কোন বিচার না হলে বক্তারা ভবিষ্যতের জন্য কঠোর কর্মসূচী সহ বৃহত্তর গন আন্দোলনের ডাক দেয়া হবে। তাই অনতিবিলম্বে এলাকার শান্তি ফিরিয়ে আনতে তাকে গ্রেপ্তারসহ বিচারের আওতায় আনার আহবান জানানো হয় সমাবেশ হতে।

Design a site like this with WordPress.com
Get started