রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর আর্থিক অনুদান প্রদান

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

রাঙ্গুনিয়ায় বর্তমান করোনায় মৃত ব্যক্তির দাফন কাফন ও সৎকার কাজে মূখ্য ভূমিকা পালন করছে গাউছিয়া কমিটি সহ বেশ কিছু সেচ্ছাসেবী সংগঠন। তাদের এই কাজে সহযোগিতার জন্য রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন গাউছিয়া কমিটি সহ বেশ কিছু সেচ্ছাসেবী সংগঠনকে।

আজ (২২জুলাই)বুধবার রাঙ্গুনিয়া চৌমুহনীস্থ ইসলামী ফ্রন্টের অস্থায়ী দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রবাসী সহযোগী সংগঠন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠান উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আজিজুল হক আলকাদেরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ করিম উদ্দিন হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উত্তর গাউছিয়া কমিটি ও আহলে সুন্নত ওয়াল জামাআতের সভাপতি আলহাজ্ব গাজী আবুল কালাম বয়ানী, পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ আব্দুর রহমান জামী, উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারী, মধ্যম দক্ষিণ গাউছিয়া কমিটি সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জমির হোসেন তালুকদার, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের সিনিয়র ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, রাঙ্গুনিয়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আক্তার হোসেন, উপজেলা গাউছিয়া সমিতির সভাপতি আলহাজ্ব জাহেদুল আলম আইয়ুব চৌধুরী, উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সম্পাদক মুহাম্মদ শাহ শাউন, সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল কাদের, আশরাফ উদ্দিন সরওয়ার, কাজী মুহাম্মদ আইয়ুব, আব্দুল মোতালেব মাতব্বর, আলহাজ্ব ছালেহ আহমদ সওদাগর, মাস্টার মুহাম্মদ আবু জাফর।
রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর একক আর্থিক অনুদান গাউছিয়া কমিটি, গাউছিয়া সমিতি, রাহাতিয়া দরবার শরিফ, এবং সংগঠনের অসহায় একব্যক্তির জন্য সহ মোট ৭৪হাজার টাকা অনুদান প্রদান করেন।
সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু সেকান্দর নাঈম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এমরান হোসাইন বলেন, আমরা করোনা কালীন সময়ে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের পক্ষ থেকে গাউছিয়া কমিটিসহ বিভিন্ন সংগঠন ও অসহায় ব্যক্তি বিশেষকে সহযোগিতা প্রদান করে আসছি আর এই সহযোগিতার ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

রাঙ্গুনিয়ায় ওবাইদুল হক নঈমী ও কবির আহমদ(রহঃ) এর স্বরণসভা অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদীস ও আহলে সুন্নাহ ওয়াল জামাতের চেয়ারম্যান শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী(রহঃ)ও রাঙ্গুনিয়ার প্রবীণ আলেমেদ্বীন আমিরুল হুজ্জাজ ও অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মাওলানা কবির আহমদ (রহঃ)এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭জুলাই)বাদে মাগরিব রাঙ্গুনিয়া রাজানগর আবুল চেয়ারম্যান বাড়ি গাউছিয়া তৈয়্যবিয়া জামে মসজিদে তাদের স্মরণে খতমে গাউছিয়া শরিফ ও বাদে এশা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন, রাজানগর ইউপি সদস্য মুহাম্মদ এরশাদুর রহমান, অনুষ্ঠানে রাজানগর ইউনিয়ন গাউছিয়া কমিটি সভাপতি আলহাজ্ব মাওলানা নুরুল আলম হেলালীর সভাপতিত্বে ও মুহাম্মদ বি আমল সোহান তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা গাউছিয়া কমিটির সহ-দাওয়াতে খায়র সম্পাদক আলহাজ্ব সেকান্দর হোসেন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইলিয়াস চৌধুরী, বিশের অতিথি ছিলেন উপজেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান সওদাগর, সহ-সভাপতি কাজী আইয়ুব, যুগ্ম সম্পাদক পেয়ারুল ইসলাম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব ছালেহ আহমদ সওদাগর, হাকিমনগর জামে সমজিদের খতিব মাওলানা আব্দুল খালেক।
পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ চন্দ্রঘোনা ইউনিট আওয়ামিলীগ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
বঙ্গবন্ধুর জন্মশতবাষীকীতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ  এমপির পক্ষ থেকে শুক্রবার জুমার নামাজের পর অানুষ্টানিক ভাবে   চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ী ইউনিট আওয়ামীলীগের উদ্যাগে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা  কদমতলী ইউনিয়নে মালেক সওদাগর বাড়ী জামে মসজিদের পুকুরপাড়ে বৃক্ষরোপন কমসূচী পালন করা হয়।  কমসূচীতে উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও স্থানীয়  আওয়ামীলীগ নেতা ওয়াহিদুল আলম, রাংগুনিয়া  উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সদস্য নাজমুল হাসান রনি,রাংগুনিয়া  উপজেলা  স্বেচ্ছাসেবকলীগ নেতা জামাল হোসেন,চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক নেতা এম এ কাইয়ুম, সৌদি আরব যুবলীগ নেতা নুরুল ইসলাম,মোস্তফা আলম জিকু, যুবনেতা মো কাউছার, ইস্তেয়াক হোসেন জিসান,ছাত্রলীগ নেতা মো রাফি প্রমুখ।

ফুলবাগিচা ফুলছড়ি খালের একমাত্র কালভার্ট ভেঙ্গে বিপাকে ৩৫০০ গ্রামবাসী

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দক্ষিণ রাজানগর ফুলবাগিচা ফুলছড়ি খালের নজির আহমদ সড়কে নির্মিত ছোট্ট কালভার্ট মাঝখানে ভেঙ্গে গিয়ে ৩৫০০ মানুষের যাতায়াতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

রাঙ্গুনিয়া ১৪নং দক্ষিন রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, নজির আহমদ সড়কে ফুলছড়ি খালের উপর নির্মিত ৫০ ফুটের ছোট্ট কালভার্টের পশ্চিম পাশের কংক্রিটের তৈরি খুঁটির নিচ থেকে মাটি সরে গিয়ে মাঝখানে ভেঙ্গে গিয়ে চরম ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে।

এ বিষয়ে দক্ষিন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহমদ সৈয়দ তালুকদার বলেন, দৈনন্দিন কাজ সারতে বিশেষকরে শিশু,বৃদ্ধ ও প্রসূতি মহিলাসহ সৃজনকৃত ক্ষেতের ফসল,তরকারি,গৃহসামগ্রীসহ নানা প্রয়োজনের কারনে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। তাই দ্রুত ব্রীজটি নির্মান করা না হলে যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। ইউপি সদস্য মুহাম্মদ আব্দুল কাদের তালুকদার এ বিষয়ে তড়িৎ ব্যবস্হা নেয়ার জন্য ইউএনও বরাবর এলাকাবাসীর পক্ষ হতে একটি আবেদন করা হয়। অন্যদিকে স্হানীয় কৃষক মো: সৈয়দ প্রতিবেদককে বলেন,গত ১৪ জুলাই নজির আহমদ সড়কে ফুলছড়ি খালের উপর নির্মিত ৫০ ফুটের কালভার্ট ভেঙ্গে চলাচলে চরম ঝুঁকি বেড়ে গেলে যাতায়াতের সুবিধা ও নিরাপদ করতে যথাশীঘ্রিই কালভার্ট নির্মান করতে স্হানীয় প্রশাসন ও রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এর প্রতি আহবান করেন।

আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তিকারীর শাস্তির দাবিতে সরফভাটায় মানববন্ধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

রাঙ্গুনিয়ায় দফায় দফায় চলছে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এরই ধারাবাহিকতায় সরফভাটা ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে বৌদ্ধ সন্ত্রাসী জ্ঞান শরনংকর ভিক্ষুর শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

শনিবার ( ১৮ জুলাই) সকালে ক্ষেত্র বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে  বাজার সংলগ্ন রাস্তার দুই পাশে শত শত মানুষ হাতের ফেস্টুন ব্যানার নিয়ে এই বৌদ্ধ সন্ত্রাসী জ্ঞান শরনংকর ভিক্ষুর শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সরফভাটা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ নিজাম উদ্দিন বাদশা, সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ মাস্টার,সরফভাটা বঙ্গবন্ধু ঐক্য পরিষদের সভাপতি খোরশেদ আলম সুজন,সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, ওলামা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিলদার বিন কাসেম। সরফভাটা ক্ষেত্রবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাছান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন রাঙ্গুনিয়া জুড়ে এই বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে দফায় দফায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এরই ধারাবাহিকতায় আল্লাহ ও রাসুলকে কটুক্তি মূলক কথাবার্তা এবং মন্তব্য করায় রাঙ্গুনিয়া মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করছে আমরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই প্রজন্মের শাস্তি দাবি করছি। রাঙ্গুনিয়ায় সম্প্রীতি সাম্প্রদায়িক বিনষ্ট যারা চক্রান্ত করে বেড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন যারা রাঙ্গুনিয়া সম্প্রীতি সাম্প্রদায়িক এর মধ্যে যে দাঙ্গা এবং অপপ্রচার চালিয়ে একটি গোলযোগ সৃষ্টি করতে ব্যস্ত তাদের পরিকল্পনা ও চেষ্টা আমরা সফল হতে দিব না আমাদের একটাই দাবি এই কুলাঙ্গার ধর্ম বিরোধী আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।

সাম্প্রদায়িকতার বিষবাষ্প যারা চড়াই প্রকৃতপক্ষে তারাই দেশ ও মানবতার শত্রু– তথ্যমন্ত্রী

জাহেদ হাছান তালুকদার –বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, হিন্দু, সবার মিলিত রক্তের স্রোতে বিনিময়ে এই বাংলাদেশ রচিত হয়েছে। সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার বিষ-বাষ্প কে চিরতরে বিদায় করার লক্ষ্যে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান লাল সূর্য কথিত সবুজ পতাকার বাংলাদেশের জন্ম হয়েছে। তাই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই রাঙ্গুনিয়ায় হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী এসব মন্তব্য করেন।

শনিবার ( ১৮ জুলাই) সকালে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সম্মিলিত ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভার রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়াম হলে জনাব মাসুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়। মতবিনিময় সভায় রাঙ্গুনিয়া হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন— মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ তার নেতৃত্বে কিভাবে সাম্প্রদায়িকতাকে লালন করতে হয়, কিভাবে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ভাই ভাইয়ের মতো মিলেমিশে চলতে হয় সেই শিক্ষা আমরা পেয়েছি। তিনি আরো বলেন আমার নিজ গ্রাম সুখ বিলাসী যেখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, মক, মোরগ,একসাথে ভাতৃত্বের বন্ধনে হাজার হাজার বছর ধরে বসবাস করছি আমি মনে করি এটা সমগ্র বাংলাদেশের জন্য উদাহরণ।

তাই কোন ব্যক্তি বিশেষের কারণে, বা কোন গোষ্ঠীর কারণে আমাদের সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে না। তিনি আরো বরেল– বাংলাদেশি যারা অস্থিতিশীলতা সৃষ্টি করা অপচেষ্টা চালানো হয় দেশ এবং বিদেশ থেকে, যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ যখন তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয় তখন তারা ফেসবুক ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নেয়, এটির মাধ্যমে গন্ডগোল পাকানোর চেষ্টা করে তাই এগুলোতে প্রাণ দেওয়ার বেশি প্রয়োজন নাই, কেউ যদি করে সেটি নিয়ে মাতামাতি করার প্রয়োজন নেই বলে আমি মনে করি। পরিশেষে তিনি বলেন আমরা সকলেই ভাই-ভাই এর মত আছে এবং চিরকাল থাকবো।

মাননীয় মন্ত্রী ধর্মীয় নেতাদের মতবিনিময় সভায় তিনি তার বাল্যকালের শিক্ষকদে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন আমি যাদের কাছে শিক্ষা গ্রহণ করেছি তারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান না মুসলিম আমার দেখার বিষয় নয় কথা হচ্ছে আমরা সকলেই মানুষ তিনি আরো বলেন আমি যখন রাঙ্গুনিয়ায় ২০০৮ এবং ২০১৮ সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করি তখন আমার প্রধান নির্বাচনী এজেন্ট ছিল বাবু সজল কুমার তালুকদার, দ্বিতীয়বার তিনি আমার প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন এখানে তাকে ব্যক্তি হিসেবে দেওয়া হয়নি তার যোগ্যতা এবং রাজনৈতিক দিয়ে তাকে আমি প্রধান নির্বাচনী এজেন্ট করা হয়েছে সে ক্ষেত্রে কোন ধর্মের সেটা বিবেচনা করা হয়নি সুতরাং সকলেই আমরা একসাথে মিলেমিশে আছি থাকবো। এদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এর দেশ।

রাঙ্গুনিয়ায় ইত্তেহাদুশ-শাবাব ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

শরণংকর ভিক্ষু কর্তৃক আল্লাহ ও তাঁর রসূল সম্পর্কে কটূক্তির প্রতিবাদে রাঙ্গুনিয়ায় ইত্তেহাদুশ-শাবান ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিশাল মানববন্ধন করেছে।

শুক্রবার(১৭ জুলাই) দুপুরে জুমার নামাজ শেষে ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিশাল
মানববন্ধনে মাওলানা আব্দুল খালেক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ্ব নরুউল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেক, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা আনাস, মাস্টার নুরুল করিম, মাওলানা নুরুল আজিম, মাওলানা দিলদার বিন কাসেম,মাওলানা নাজমুল হক,মুহাম্মদ নূর মোহাম্মদ প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন রাঙ্গুনিয়া জুড়ে যে প্রতিবাদ ও মানববন্ধন হচ্চে তার থেকে প্রমাণিত হয় মুসলমানদের নিজেকে আঘাত করলে যতটা কষ্ট হয়না তার চেয়ে বেশি কষ্ট হয় যদি কেউ আল্লাহ ও রাসুলের শানে বেয়াদবী করে। আমরা এই বৌদ্ধবিহার বিচার দাবি করছি।

মানববন্ধনে বক্তারা আরও বলেন– এই বৌদ্ধ ভিক্ষু রাঙ্গুনিয়ায় বসবাসরত মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হিন্দু আমরা সবাই একে অপরের সম্প্রীতি এবং সম্প্রদায়ের বন্ধনে আবদ্ধ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সংখ্যালঘুদের অত্যাচার এবং মুসলমানেরা অত্যাচার অবিচার করেছে বলে কোন প্রমাণ নেই তাই আমরা এই চক্রান্তকারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জাহেদ হাছান তালুকদার —————

রাঙ্গুনিয়ায় বাচা বাবা হিলফুল ফুযুল একতা সংঘের মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বাচা বাবা হিলফুল ফুযুল একতা সংঘের বৌদ্ধ ভিক্ষুর শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে জুমার নামাজের পরে বাচা বাবা জামে মসজিদ  মাঠ সংলগ্ন  রাস্তার দুই পাশে হিলফুল ফুজুল একতা সংঘের সকল সদস্য এলাকাবাসী দূর-দূরান্ত থেকে আগত অতিথিরা হাতে ফেস্টুন ব্যানার এবং সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষু শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে।  

অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাচা বাবা শাহী জামে মসজিদের খতিব মাওলানা নঈম উদ্দীন নঈমী, বিশেষ অতিথি আজগর আলী মতোয়াল্লী, ইউসুফ আলী মতোয়াল্লী, শহিদুল ইসলাম টুনু মেম্বার,আহম্মদ আলী নঈমী, ইদ্রিস মিয়া মেম্বার,মাওলানা হাবিবুল্লাহ মাইজভান্ডারী মো:আব্দুর রহিম,আলমগীর,রনি,মো: সাইফু ,মো: হিরু,মোহাম্মদ ইমরান,আফজল সহ অত্র সংঘটনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং  এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন— আমাদের এই মানববন্ধন কোন জাতির বিরুদ্ধে নয়, লোকের বিরুদ্ধে, যে আল্লাহ ও রসূলকে নিয়ে কটুক্তি মূলক কথাবার্তা বলেছেন  তাদের বিচারের জন্য এই মানববন্ধন,আজ এই মানববন্ধন থেকে মাননীয় তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ (এম পি) ও মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন করছি যেন দ্রুত এই বৌদ্ধ ভিক্ষুর অতি বিলম্বে বিচার করেন।

জাহেদ হাছান তালুকদার –_——-

সন্দীপ পাড়া সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া পদুয়া শরণংকর ভিক্ষু কতৃক আল্লাহ ও তার রাসূল (সঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে জুমার নামাজের পর সন্দ্বীপ পাড়া বাজারে বিশাল মানববন্ধন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উক্ত মানববন্ধনে সন্দ্বীপ পাড়া শাহী জামে মসজিদে ইমাম, মাওলানা সোলাইমান সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সন্দ্বীপ পাড়া শাহী জামে মসজিদে সভাপতি আলহাজ্ব ফখরুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর মোস্তফা, সহ-সভাপতি মুহাম্মদ মুছা কলিম উল্লাহ, রাইখালী মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আজিম, ব্রহ্মত্তোর আল কোরআন একাডেমির পরিচালক মাওলানা নাজমুল হক চৌধুরী, বড়খোলা পাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের উপদেষ্টা মুহাম্মদ মাঈনউদ্দীন, সাবেক সভাপতি মুহাম্মদ নূর নবী রাজু, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুর রহমান,মুহাম্মদ হাফেজ,মাওলানা নাছের,মাওলানা দিদার সহ সন্দীপ পাড়ার সর্বস্তরের জনগণ আশেপাশের এলাকার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উপস্থিত মানববন্ধনে বক্তব্য প্রদান কালে বক্তারা বলেন এই কুলাঙ্গার আল্লাহ ও রাসুলের শানে বেয়াদবি করছে। আজকের এই মানববন্ধন থেকে আমাদের একটাই দাবি এই কুলাঙ্গার যেন রাঙ্গুনিয়ায় প্রবেশ করতে না পারে, এবং তার শাস্তি দাবি করছি।

উপস্থিত বক্তারা আরও বলেন– রাঙ্গুনিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং মাননীয় মন্ত্রীর সুনাম বিনষ্ট করার চক্রান্ত করছে এই সন্ত্রাসী বৌদ্ধ ভিক্ষু। বাংলাদেশ সরকারের কাছে আমরা এই সন্ত্রাসী বিচার দাবি করছি।

জাহেদ হাছান তালুকদার ————

ইত্তেহাদুল ওলামা ও দক্ষিণ নিশ্চিন্তাপুর এর সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিশাল মানববন্ধন-

জ্ঞান শরণংকর ভিক্ষু কর্তৃক আল্লাহ ও তাঁর রসূল সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ইত্তেহাদুল ওলামা ও দক্ষিণ নিশ্চিন্তাপুর এর সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিশাল মানববন্ধন করেছে।

শুক্রবার(১৭ জুলাই) দুপুরে জুমার নামাজ শেষে দক্ষিণ  নিশ্চিন্তাপুর সিএনজি ষ্টেশন চত্বরে এই বিশাল
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজউদ্দৌলা সাহেব,মাওলানা নুরুল ইসলাম, মাওলানা রহমত উল্লাহ,
মাওলানা আহমদ উল্লাহ,মাওলানা কারী হারুন,মাওলানা হেলাল,মাওলানা মুবিন সহ অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন রাঙ্গুনিয়া জুড়ে যে প্রতিবাদ ও মানববন্ধন হচ্চে তার থেকে প্রমাণিত হয় মুসলমানদের নিজেকে আঘাত করলে যতটা কষ্ট হয়না তার চেয়ে বেশি কষ্ট হয় যদি কেউ আল্লাহ ও রাসুলের শানে বেয়াদবী করে। আমরা এই বৌদ্ধবিহার বিচার দাবি করছি।

মানববন্ধনে বক্তারা আরও বলেন– এই বৌদ্ধ ভিক্ষু রাঙ্গুনিয়ায় বসবাসরত মুসলমান, বৌদ্ধ,  খ্রিস্টান হিন্দু আমরা সবাই একে অপরের সম্প্রীতি এবং সম্প্রদায়ের বন্ধনে আবদ্ধ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সংখ্যালঘুদের অত্যাচার এবং মুসলমানেরা অত্যাচার অবিচার করেছে বলে কোন প্রমাণ নেই তাই আমরা এই চক্রান্তকারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাহেদ হাছান তালুকদার —————

Design a site like this with WordPress.com
Get started