ঈদে সঙ্গীত শিল্পী আল মনসুর এর একক এ্যালবাম আগামীকালের অপেক্ষা আসছে

চট্টগ্রামের প্রতিভাবান সঙ্গীত শিল্পী আল মনসুর দীর্ঘদিন ধরে গানের জগতে বিচরন । ১৯৯২ সাল থেকে গান করছেন নিয়মিত । মিডিয়ার কল্যানে অতি পরিচিত আল মনছুর একজন পরিচিত মুখ । তিনি বিভিন্ন প্রাইভেট চ্যানেলের নিয়মিত শিল্পী । বাংলাদেশ টেলিভিশনেও গান করেছেন এই শিল্পী । শিল্পী আল মনসুরের প্রথম এ্যালবাম মেঘের খামে বের হয় ২০০০ সালে । এই পর্যন্ত এক ও মিক্সড ৭টি এ্যালবামে গান গেয়েছেন । চট্টগ্রামের রাউজান উপজেলার পাঁচখাইন গ্রামের হাজী জাফর আহম্মদ ও মরহুমা হোসনে আরা বেগমের সন্তান আলমনসুর ছোট বেলা থেকেই মা বাবার উৎসাহ ও প্রেরনায় সঙ্গীতের পদচারনা । সদা হাস্যজ্জল এই শিল্পী বিভিন্ন দেশে গান করেছেন এবং প্রচুর স্টেজ শো করেছেন । এই শিল্পীর দীর্ঘদিনের কষ্টের ফসল এই একক এ্যালবাম আগামীকালের অপেক্ষার রিলিজ হতে যাচ্ছে এবারের ঈদে গানটি আসতেছে
Eb music ইউটিউব চ্যানেলে থেকে এ্যালবামের গানের কথা , সুর ও সংঙ্গীতে আছে ইথুন বাবু । আল মনসুর সকল সঙ্গীত পিপাসুদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামীকালের অপেক্ষা শুনার জন্য অনুরোধ করেছেন । গানগুলো ইউটিউব ও ফেইসবুকে পাওয়া যাবে জানিয়েছেন শিল্পী আল মনসুর

রাঙ্গুনিয়া বেতাগী সৈয়দ আবুল মনসুর মেম্বারের পক্ষ হতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার অব্যাহত

প্রতিবেদন–এম.আর মামুনুল হক–চট্টগ্রামের রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়নের গরীব ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও ঈদ উপহার নিয়ে বেতাগীর ৮নং ওয়ার্ডের সফল মেম্বার ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ এর কার্যকরী সদস্য, তরুণ সমাজ সেবক সৈয়দ আবুল মনসুর মেম্বার মাননীয় তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র নির্দেশনায় ব্যক্তিগত পক্ষ থেকে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সৈয়দ আবুল মনসুর মেম্বার ৮ নং ওয়ার্ডের প্রতিনিধি হলেও তিনি তার ওয়ার্ড’র বাইরে অন্য ওয়ার্ডে গরীব অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় রেখেছে। তার পক্ষ হতে ৯টি ওয়ার্ডে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বেতাগী ইউনিয়নের প্রচার সম্পাদক,এম.আর মামুনুল হক পূর্ববেতাগী ওয়াজ উদ্দিন শাহ্ (রাঃ) কেজি স্কুলের উপাধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ ইউসুফ ও বেতাগী ইউনিয়ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বুড্ডিষ্ট মঙ্ক সোসাইটির উপহার সামগ্রী বিতরন


বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিট ১৯ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিট ১৯ মহামারী ঘোষণা করেছেন। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারও লকডাউন কর্মসূচি পালন করছেন। সকলকে নিজ নিজ অবস্থান থাকা এবং স্বাস্থ্য সচেতন হওয়া নিদের্শনা জারি করেছেন। এই বিপর্যয়ের দিনে কিছু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপাসক/উপাসিকা বৃন্দ অসহায় ও ভিক্ষু সংঘরা পরিস্থিতির শিকার হয়ে মাববেতর জীবন যাপন করছেন। তাই বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বুড্ডিষ্ট মঙ্ক সোসাইটি উদ্যোগ নিয়েছে যে সমস্ত বিহারে আপাতত ভিক্ষু সংঘ ক্ষুধা নামক ব্যাধি নিবারণ করার জন্য রান্না করে খেতে হচ্ছে । এই দুর্যোগে উনাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবায় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । এই পর্যন্ত ১৮ টা বিহারের ৫০০০১৮= ৯০,০০০/ নব্বাই হাজার টাকা সহযোগিতা করা হয়েছে। বৌদ্ধ বিহারের মধ্যে রয়েছে সিলেট, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, শাকপুরা, রাউজান, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি, বেতবুনিয়া, বাঙ্গাল হালিয়া, রাঙ্গামাটি, বোয়ালখালী বিভিন্ন অঞ্চলের মধ্যে বিতরণ করা হয়েছে এবং আরো বিতরণের তালিকা রয়েছে। শুভ বুদ্ধ পূর্ণিমা ২৫৬৪ বুদ্ধ বর্ষ দিবসে ধর্ম বর্ণ নির্বিশেষে ৭০টা পরিবারের মধ্যে ৫০০৳৭০=৩৫,০০০টাকা নগত অর্থ বিতরণ করা হয় এবং উক্ত মানবতার কর্মে উদ্ধোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘনায়ক অগগমহাপন্ডিত অধ্যাপক মহামান্য বনশ্রী মহাথেরো মহোদয়। মানবতার কাজে সহযোগিতা করার জন্য মাননীয় ভিক্ষু সংঘ ও শ্রদ্ধাবান উপাসক/উপাসিকা বৃন্দের দানহস্ত প্রসারিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। আমাদের আহ্বান সাড়া দিয়ে দেশ বিদেশের ধর্মপ্রান নরনারী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে আরো যারা দানহস্ত প্রসারিত করেন তাদের প্রতি সংগঠনের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে ।
আমার চাই বাংলাদেশ সরকার যতদিন পর্যন্ত এই মহামারী করোনা ভাইরাস মুক্ত ঘোষণা না করবেন ততদিন মানবতার কল্যাণে কাজ চলবে। তাই পূজনীয় ভিক্ষু সংঘ ও বিত্তবান মানুষের কাছে আহ্বান জানাচ্ছি । আপনাদের অর্থনৈতিক সহযোগিতা পেলে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে উপাসক/উপাসিকা খাদ্য সহয়তা চলমান থাকবে বলে জানান সংগঠনের সভাপতি ভদন্ত ধর্মপ্রিয় থের ও মহাসচিব ভদন্ত সুমঙ্গল থের ।

রাঙ্গুনিয়ায় প্রবাসী সাহাব উদ্দিন কোরআনে ৪০০ হাফেজদের আর্থিক অনুদান প্রদান

প্রতিবছর এই রমজানের সময় সম্মানিত হাফেজগণ বিভিন্ন মসজিদে খতমে কোরআনের মাধ্যমে পবিত্র তারাবির নামাজ আজাদ করতো হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা।
কিন্তু এইবছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকানি সরকারি নির্দেশনা অনুযায়ী খতমে কোরআনের মাধ্যমে তারাবির নামাজ বন্ধ ছিল তাই অনেক হাফেজ বেকার হয়া পড়েছে তাধ্যের মাঝে মধ্যপ্রাচ্য ভিত্তিক ব্যবসায়ীক সংস্থা “গালফ স্টার” সিইও’র মুহাম্মদ সাহাবুদ্দিন আর্থিক অনুদান স্থানান্তর।

১৮মে (সোমবার) সকালে উত্তর রাঙ্গুনিয়া মির্জা হোসাইন তৈয়্যবিয়া ছাবেরিয়া জামে মসজিদে  দ্বিতীয় ধাপে ১০০জনকে সহ মোট ৪০০জন সম্মিলন হাফেজদের আর্থিক সহায়তা প্রদান করেন।

এইসময় উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্য ভিত্তিক ব্যবসায়ীক সংস্থা “গালফ স্টার” সিইও’র মুহাম্মদ সাহাবুদ্দিন এর পিতা ছালেহ আহমদ, মির্জা হোসাইন তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মির্জা ওমরা মিয়া, সাহাবুদ্দিনের বড়ভাই রফিকুল ইসলাম, মোজাহের মিয়া, গাউছিয়া কমিটির রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সহ-সভাপতি মুজিবুর রহমান সওদাগর, কাজি মুহাম্মদ আয়ুব, সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমদ সওদাগর, নাজমুল করিম পেয়ারু, যুবসেনার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মির্জা হোসাইন তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া,  রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সভাপতি এম এ কাদের জাহেদ,  তৌসিফ রেজা প্রমুখ

রাঙ্গুনিয়ায় এন এন কে ফাউন্ডেশনের পক্ষ হতে গরীব ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গুনিয়ায় গরীব ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালাচ্ছেন। এই কার্যক্রমের আওতায় রাঙ্গুনিয়ায় প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।করোনা ভাইরাসের কারণে অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার।

রবিবার (১৭ মে) বিকালে রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে গোচরা বাজার জেলে পাড়া এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রায় ১’শ জেলে পরিবারে মাঝে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আবছার জসিম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, উপ-দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, গোচরা বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আমির হামজা, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রলীগ সভাপতি ইউসুফ রাজু,পারভেজ তুহিন প্রমুখ।

রাঙ্গুনিয়া রাজানগর রাজঘাটা কৃষকের পাকা ধান কেটে দিল আওয়ামী লীগ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-
বর্তমান বাংলাদেশে করোনা ভাইরাসের মধ্যে কৃষকদের সোনালী ফসল ধান পাকতে শুরু করলে  কাটতে পারছে না শ্রমিকের অভাবে। অনেকে শ্রমিকদের চড়া মূল্য দিয়ে পাকা ধান কাটতে পারলে ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ১নং রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজঘাটা কুলের দরিদ্র কৃষক মুহাম্মদ রুবেল টাকা ও শ্রমিকের অভাবে কাটতে পারছে না তার সোনালী ফসল পাকা ধান।
বিষয়টি স্থানীয় নেতৃত্বদের অবগত করলে ১৫মে(শুক্রবার) সকালে মুহাম্মদ রুবেলের পাকা ১একর ধান কেটে দেন।
রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের নেতা তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 19 সাধারণ সম্পাদক 19 রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামছুল আলম তালুকদারের নির্দেশনায় ধান কাটা অংশ অংশ নিয়েছেন ১নং রাজানগর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম আবু জাফর তালুকদার, রাজানগর ইউনিয়ন  কৃষকলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাবুল, রাজঘাটা সমাজের সদ্দার মুহাম্মদ দিদারুল আলম তালুকদার, রাজঘাটা ৭নং মহল্লা কমিটির সভাপতি আবু সৈয়দ,  সম্পাদক মুহাম্মদ আবুল কালাম, মিজান, সুজন, আলম, ইউনুস, নাঈম, সাইফুল, জুয়েল, রানা, আসিক, আবুল কালাম, হোসাইনিয়া কাফেলার সভাপতি কালাম,সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ স্বেচ্ছাসেবক লীগের যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

মধ্যপ্রাচ্য ভিত্তিক ব্যবসায়ীক সংস্থা “গালফ স্টার” সিইও’র পক্ষ হতে হাফেজদের আর্থিক অনুদান স্থানান্তর

সম্মানিত হাফেজদের খতমে কুরআনের মাধ্যমে পবিত্র মাহে রমজানের তারাবী নামাজ পড়ান এই হাফেজগণ। রাঙ্গুনিয়ায় গতবছর এই সম্মানিত হাফেজরা বিভিন্ন জায়গায় খতমে কুরআনের মাধ্যমে তারাবীর নামাজ পড়িয়ে ছিলেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের।

কিন্তু এবছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তারাবির নামাজ সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষ্যে সরকারি নির্দেশনা তারাবির নামাজ এই বছর বন্ধ রয়েছে। সেই সমস্ত সম্মানিত প্রায় ৪০০ জন হাফেজদের আর্থিক অনুদান দিলেন মধ্যপ্রাচ্য ভিত্তিক ব্যবসায়ীক সংস্থা “গালফ স্টার” এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দিন।

আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলী শাহ্ নেছারীর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া গাউছিয়া সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব। সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আকতার হোসেন,রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ করিম উদ্দিন হাছান, সেনানেতা আবদুল কাদের জাহেদ,ছাত্রনেতা মোসলেহ উদ্দিন জাবেদ,মুহাম্মদ তাওসিফ প্রমুখ।

জাহেদ হাছান তালুকদার

রাঙ্গুনিয়ার নির্যাতিত নেতাকর্মীদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন ছাত্রনেতা আনছুর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা অসহায় হতদরিদ্র ও বিএনপির কেন্দ্র ঘোষিত দলীয় দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিকভাবে নির্যাতিত দলীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রি পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সি: সহসভাপতি মো: আনছুর উদ্দিন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০ টায় রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের নির্যাতিত ছাত্রদল নেতা দুলালের পরিবারকে সামাজিক দুরত্ব বজায় রেখে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পৌরসভার অসহায় শ্রমজীবী খেটে খাওয়া কর্মহীন ২শ ব্যাক্তি ও দলের নির্যাতিত নেতাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রদল নেতা আনছুর।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সৈয়দ সাবেরুল ইসলাম, মহসিন তালুকদার, মো: রাসেদ, মো: তানভীর ও রুবেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

ছাত্রনেতা মো: আনছুর উদ্দিন বলেন, ‘করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় ব্যক্তি ও দলের জন্য নিবেদিত প্রাণ নির্যাতিত সব নেতাকর্মীদেরকে আমরা সহযোগিতা করে যাব। আমাদের এই সহায়তামূলক কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে বিগত আন্দোলন সংগ্রামের সময় মামলা-হামলার শিকার হওয়া দলের সব নির্যাতিত নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিব।’

রাঙ্গুনিয়ার পোমরায় ৭০০ কর্মহীন ব্যক্তি পেল খাদ্য সামগ্রী

বাংলাদেশ আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,জননেতা মাননীয় তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এম পি’র নির্দেশনায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু এবং ওনার ছোট ভাই তথ্যমন্ত্রী বিশেষ সহকারী এমরুল করিম রাশেদের পরিবারের পক্ষ হতে এ কার্যক্রম চালাচ্ছেন।

সোমবার (১১মে) বিকালে পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে আঞ্জুমানে ছাওয়াদ-এ আজমের সিনিয়র সহ-সভাপতি এরশাদুল হকের সঞ্চালনায় পোমরা ইউনিয়ন আঃলীগের সভাপতি সৈয়দুল আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আঃলীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন পোমরা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম,মাষ্টার মুছলেহ উদ্দিন,মাষ্টার আহম্মদ আলী নঈমী,আবুল ছৈয়দ মেম্বার,উপজেলা কৃষক লীগ নেতা মুহসিন মেম্বার, গোচরা ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হামজা, কৃষক লীগ নেতা মমতাজ, লোকমান, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আসিফ করিম চৌধুরী, ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাব্বির প্রমুখ।

সকালে পোমরার ৯টি ওয়ার্ডে এসব খাদ্যসামগ্রী গাড়ির মাধ্যমে গরিব অসহায় কর্মহীন মানুষের মাঝে পৌঁছানো হয়। পোমরা ইউনিয়ন ৯টি ওয়ার্ডে ৭,শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ জানায়– করোনা ভাইরাসের কারণে গরীব অসহায় কর্মহীন হয়ে পড়ে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় তথ্যমন্ত্রী নির্দেশনায় প্রথম পর্যায়ে আমাদের এলাকার সংগঠনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ পোমরার ৯টি ওয়ার্ডে প্রায় ৭’শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জাহেদ হাছান তালুকদার ———-

রাঙ্গুনিয়ায় এডভোকেট রাহিলা চৌধুরী রেখা’র পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ

জাহেদ হাছান তালুকদার —বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাননীয় তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এম পি’র নির্দেশনা গরীব ও অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের আহব্বায়ক এডভোকেট রাহিলা চৌধুরী রেখা।

রবিবার ( ১০মে) রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে ১’শত র ও বেশি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। সামাজিক দূরত্ব বাজারে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাংগুনীয়ার নবগঠিত ত্রাণ সমন্বয়ক কমিটির কামাল উদ্দীন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আঃলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু তাহের, রাংগুনীয়া উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি পলাশী মুৎসুদ্দী, রাঙ্গুনিয়া উপজেলা তাঁতীলীগের আহব্বায়ক মোহাম্মদ মোরশেদ তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোহাম্মদ হেলাল তালুকদার।

এদিকে এডভোকেট রাহিলা চৌধুরী রেখা জানায়– বর্তমান করোনা ভাইরাস,র কারণে সাধারণ মানুষ অসহায়,কর্মহীন হয়ে পড়ায় এসকল অসহায় মানুষের পাশে থাকার জন্য তথ্যমন্ত্রী নির্দেশনায় কিছু খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।। খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

জাহেদ হাছান তালুকদার ———————-

Design a site like this with WordPress.com
Get started