তথ্যমন্ত্রীর নির্দেশে কৃষকের ধান কেঁটে দিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী জহুরুল ইসলাম।

করোনা পরিস্থিতিতে ধান কাঁটার মৌসুমে কাজের লোকের অভাবে অনেক কৃষক আজ খুব অসহায়। তাদের অক্লান্ত পরিশ্রমে ফলানো ধান গুলো আজ মাঠে। সোনালী ধান গুলো উঠানে উঠালেই হাসি ফুটবে হাজারো বাংলার কৃষকের। অসহায় কৃষকের মুখে হাসি ফুটাতে ও তাদের অক্লান্ত পরিশ্রমে ফলিত সোনালী ধান কৃষকের আঙ্গিনায় উঠিয়ে দিয়ে কৃষকের দুঃখ লাগব করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন রাংগুনীয়ার গণ মানুষের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাননীয় তথ্যমন্ত্রী জননেতা ড. হাছান মাহমুদ এমপি মহোদয়। এই নির্দেশ বাস্তবায়নে সামনে এগিয়ে আসেন রাংগুনীয়া উপজেলা আওয়ামী লীগ নেতা, ইছামতি রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি কাজী মুহাম্মদ জহুরুল ইসলাম।
অদ্য ০৫/০৫/২০২০ ইংরেজী ২য় ধাপে রাংগুনীয়াস্থ পারুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কাজী মুহাম্মদ জহুরুল ইসলামের নেতৃত্বে কৃষকের ধান কাঁটার কর্মসূচী গ্রহন করা হয়। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উক্ত কর্মসূচীতে এগিয়ে আসেন রাংগুনীয়ায় অবস্থানরত বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন পারুয়া ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক কাজী নাজিম মুহাম্মদ লোকমান, সৈয়দ নগর কাদেরীয়া একাডেমীর পরিচালক কাজী আহমদ রেজা, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক কাজী মুহাম্মদ মামুনুল ইসলাম। চট্টগ্রামস্থ হাজ্বী মুহাম্মদ মহসিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগ নেতা কাজী মুহাম্মদ নাঈম উদ্দিন, চট্টগ্রাম কলেজের রাংগুনীয়া ফোরামের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা মুহাম্মদ আবদুল্লাহ আল- নোমান রনি, রাংগুনীয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মুহাম্মদ সোহেল চৌধুরী, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি সদস্য মুহাম্মদ আরিফ হায়দার প্রিন্স, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুহাম্মদ রাশেদ,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মুহাম্মদ শহীদুল ইসলাম, কামরুল ইসলাম রিমন, মুহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ রিফাতুল ইসলাম, সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ খোরশেদ,মুহাম্মদ ফারুক, আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ মনিরুল ইসলাম,মুহাম্মদ সাব্বির হোসেন, মুহাম্মদ মিনহাজ, কাজী মুহাম্মদ সাব্বির সহ আরো অনেক ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা,ছাত্রসেনা পক্ষ হতে রমজান উপহার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা,ছাত্রসেনা পোমরা ইউনিয়ন শাখার পক্ষ হতে ১’শত পরিবারে এই রমজান উপহার দেওয়া হয়।

সোমবার ( ৪ মে) পোমরা ইউনিয়নের শান্তির হাট বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ১’শত পরিবারের রমজান উপহার গুলো তাদের বাড়িতে পৌঁছানো হয়। রমজান উপহারে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী ছিল। রমজান উপহারে পোমরা ইউনিয়ন শাখা ও প্রবাসী সদস্য বৃন্দরা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন।

‌এসময় ‌উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক জননেতা আলী শাহ নেছারি,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা মোজাহেদুল ইসলাম, সাবেক সভাপতি  ফারুক শাহ,বাংলাদেশ ইসলামি যুবসেনার সভাপতি যুবনেতা খাইরুল আমিন চিশতী,সাধারণ সম্পাদক যুবনেতা শওকত আলী, পোমরা ইউনিয়ন শাখার সভাপতি  মোসলেহ উদ্দিন,সম্পাদক মুহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক নুরুল আজিম প্রমুখ।

রাঙ্গুনিয়ায় খাদ্য সামগ্রী পেল ৩০০ ভিডিপি সদস্য 

রিপোর্টঃ- মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,  রাঙ্গুনিয়া।

রাঙ্গুনিয়ায় জেলা আনসার-ভিডিপির উদ্যোগে ৩০০ জন নারী ও পুরুষ ভিডিপি সদস্যকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (৫ মে) দুপুরে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জনকে ও এর আগে সকালে ১৫০ জনকে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার-ভিডিপি মহাপরিচালক এর নির্দেশনায় চট্টগ্রাম জেলা কমান্ডারের পক্ষে চট্টগ্রাম সার্কেল এ্যাডজুন্ট আমির হোসেন এসব খাদ্য সামগ্রী তুলে দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মার্মা, লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম, মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক, উপজেলা আওয়ামিলীগের ধর্ম বিষয়ক সম্পাদ মুহাম্মদ জসিম উদ্দিন তালুকদার, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. শহিদ উল্লাহ।  এছাড়া ইউনিয়নের আনসার-ভিডিপি’র দলনেতা ও দলনেত্রীরা উপস্থিত ছিলেন।

হত্যা,ডাকাতি,একাধিক মামলার সেই বুলেট গ্রেপ্তার।

বুলেট নামের পরিচিতি লাভ করলেও তার পুরো নাম নবীর হোসেন(২৫) । নিহত বুলেটের স্ত্রী নাম সুমী(৩০)।পারিবারিক কলহের জেরে বুলেট তার স্ত্রী সুমীর উপর অমানুষিক নির্যাতন চালায়। মারধরের একপর্যায়ে সুমী মারা যায়। পরে লাশ ফেলে রেখে বুলেট পালিয়ে যান।

এই ঘটনায় গত (৩ মে) দুপুরে নিহত সুমীর মা নমীয়া খাতুন বাদী হয়ে স্বামীকে আসামী করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

সোমবার ( ৫ মে ) রাতে রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাইল হোসেন জুয়েল ও এসআই ভূলু মিয়া এলাকার মুহাম্মাদ ছাবের ও রনি তালুকদার মেম্বারের যৌথ সহযোগিতা রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নের শান্তিরহাট জঙ্গল পোমরা সংলগ্ন পাহাড় থেকে গ্রেপ্তার করা হয়।

রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা যায়–বুলেটের বিরুদ্ধে পূর্বের একটি হত্যা মামলা, একটি ডাকাতি মামলা এবং একটি মারামারি মামলা রয়েছে বলে জানিয়েছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

এদিকে স্থানীয় লোকজন এ বিষয়ে বলেন—রাঙ্গুনিয়া থানা পুলিশকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। স্থানীয়রা বলেন রাঙ্গুনিয়া থানা পুলিশ অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  রাঙ্গুনিয়া কোন অপরাধী অপরাধ করে বাঁচতে পারবে না।

জাহেদ হাছান তালুকদার ——————–

রাঙ্গুনিয়ায় পৌরমেয়রের ব্যক্তিগত উদ্যোগে গরিব ও অসহায় ৪’শত পরিবার পেল খাদ্য সামগ্রী।

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে টানা সাধারণ ছুটিতে শ্রমজীবী মানুষের দুর্দশা এখন চরমে পৌঁছে গেছে। বিশেষ করে রিক্সাওয়ালা, দিনমজুর,গরিব অসহায় কর্মহীন হয়ে পড়ার কারণে চরম আর্থিক ও খাদ্য সংকটে মাঝে রয়েছে এই সব খেটে খাওয়া মানুষ।মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এর নির্দেশক্রমে এই মানুষগুলোর পাশে ব্যক্তিগত ভাবে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছে পৌরমেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার।

সোমবার (৪ মে) সকালে পৌরসভার সংলগ্ন মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ড প্রায় ৪’ শত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রীর বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার। খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, আলু,ছোলা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। পরে পৌর মেয়র এই খাদ্য সামগ্রী গুলো প্রত্যেকটি ওয়ার্ডের এর জন্য কাউন্সিলরদের কাছে হস্তান্তর করে।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। প্যানেল মেয়র মুহাম্মদ সেলিম, কাউন্সিলর আলহাজ্ব জালাল উদ্দিন, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর মোহাম্মদ সিরাজ, কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর আছাদুর জামান খান, কাউন্সিলর মোহাম্মদ তারেক, কাউন্সিলর আইয়ুব, কাউন্সিলর লোকমান এবং জাহান বেগম প্রমুখ।

জাহেদ হাছান তালুকদার —-

রাঙ্গুনিয়ায় গরিব ও অসহায় কৃষকের ধান কাটা কার্যক্রম চালাচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

বর্তমান করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশ জুড়ে লকডাউন অবস্থায় রয়েছে। এই ভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা গুলোর মধ্যে খাদ্য ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও মধ্যবিত্ত পরিবার। কিন্তু এরই মাঝে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় ধান পাকতে শুরু করেছে।

রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকের ধান পাকায় নতুন করে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গরিব কৃষকের। ধান কাটার শ্রমিক না থাকায় ক্ষতির পরিমাণ আরো বেশি হওয়ার আশঙ্কায় ছিল কৃষক কিন্তু রাঙ্গুনিয়া মাটি ও মানুষের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাননীয় তথ্যমন্ত্রী নির্দেশনায় রাঙ্গুনিয়া বিভিন্ন ওয়ার্ডে গরীব ও অসহায়দের বিনা মূল্যে ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নেই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এরই ধারাবাহিকতায় রাঙ্গুনিয়া উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই কার্যক্রম চালাচ্ছে।

সোমবার (৫ মে) সকালে রাঙ্গুনিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের মধ্যম নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জমিতে বিভিন্ন গরিব ও অসহায় কৃষকের ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দেয় রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জানিয়েছে এই কার্যক্রম তারা অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলম,সহ সভাপতি হেলাল উদ্দিন তালুকদার,সহ সভাপতি আজিম উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন রিয়াদ, সদস্য রনি, তৈয়ব উদ্দিন, আজিম উদ্দীন সিকদার প্রমুখ।

জাহেদ হাছান তালুকদার ———-

রাঙ্গুনিয়ায় কৃষকের পাশে দাঁড়ালেন রাংগুনিয়া স্টুডেন্টস ফোরাম চ.বি শাখার সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধারাবাহিক কর্মসূচি এবং নির্দেশনা মোতাবেক রাঙ্গুনিয়া উপজেলায় ধান কেটে দিল ছাত্রলীগ।

করোনাভাইরাসের এই ক্রান্তিলগ্নে উপজেলার পারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় অসহায় ও দরিদ্র কৃষকের পাশে থেকে প্রায় ১ কানি জমির ধান কেটে দিল উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা গেছে, শুক্রবার (১ মে) উপজেলার পারুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম পারুয়া এলাকায় লেদু মিয়া নামের এক কৃষকের ৪০ শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয় উপজেলার পারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা।

ধান কাটা কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ছাত্রনেতা কাজী মামুনুল ইসলাম, চট্টগ্রামের প্রাচীনতম বিদ্যাপীঠ সরকারি মহসিন কলেজ ছাত্রলীগের পরিচ্ছন্ন ও মেধাবী ছাত্রনেতা কাজী নাঈম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান বাবু, রাংগুনিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,রাঙ্গুনিয়া স্টুডেন্ট’স ফোরাম চট্টগ্রাম কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান রনি, যুবলীগ নেতা রুবেল, ছাত্রলীগ নেতা তারেক হোসেন, জামশেদ, আরিফ হায়দার ফ্রিন্স, সোহেল, মহসিন।

কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী

করোনা পরিস্থিতিতে সৃষ্ট অচলাবস্থায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে, তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ (এম.পি) মহোদয়ের আহ্বানে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে নিজ উপজেলার ৩নং স্বনির্ভর রাংগুনীয়া ইউনিয়নের কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ও রাংগুনিয়া স্টুডেন্টস ফোরাম,চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি ইমরান চৌধুরী।

এই সময় স্থানীয় কৃষকের সাথে কথা বললে তারা জানান শ্রমিক সংকটের কারণে আমারা পাকা ধান ঘরে তুলতে পারি নি,এই বিষয়টি স্থানীয় ছাত্রলীগ কর্মীদের মাধ্যমে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে জানালে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমাদের পাকা ধান ঘরে তুলে দেন।এসময় এলাকার কৃষকরা ইমরান চৌধুরী’র কর্মকান্ডের জন্য মাননীয় প্রধানমন্ত্রী,তথ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাকা ধান কেটে কৃষকের পাশে থাকা ছাত্রনেতা ইমরান চৌধুরী’র সাথে নিখাঁদ বার্তার রাংগুনীয়া প্রতিনিধি কথা বললে তিনি জানান, দেশের এই ক্রান্তিলগ্নে ছাত্রলীগ পরিবার সবসময় অসহায় মানুষের পাশে আছে। আমি আমার রাজনৈতিক বটবৃক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও চট্টগ্রাম কলেজের সহ-সভাপতি মনিরুল ইসলাম ভাইয়ের দিক-নির্দেশনায় নিজ সাধ্যমতো এলাকার হতদরিদ্র কৃষকদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি।
এসময় ইমরান চৌধুরী তার এই কার্যক্রম চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য,ইমরান চৌধুরী’র ধানকাটা কর্মসূচীতে ওই এলাকায় বসবাসরত বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গরিব কৃষকের ধান কাটার কাজে সহযোগিতায় একঝাঁক তরুণ ছাত্রলীগ কর্মী

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী আধুনিক রাঙ্গুনিয়ার রূপকার ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের নির্দেশনায় গরীব ও অসহায় মানুষেকে সহযোগিতা করার জন্য বলেন এরই ধারাবাহিকতায় খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে সবজি বিতরনের পরে ধান কাটার কর্মসূচি শুরু করেছে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান সহযোগিতায় একঝাঁক
তরুণ ছাত্রলীগ কর্মীরা।

মুহাম্মাদ মফিজুর রহমান খান জানিয়েছেন– ধান কেটে কৃষকের ঘরে ধান তুলে দেওয়া হবে, ধান কাটার কার্যক্রমের প্রথম দিনে কিছু জমি ধান কাটা হয় বাকি জমি ধারাবাহিক ভাবে কেটে দেওয়া হবে।

গরিব কৃষকের ধান কাটার কাজে সহযোগিতায় একঝাঁক তরুণ ছাত্রলীগ কর্মী

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী আধুনিক রাঙ্গুনিয়ার রূপকার ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের নির্দেশনায় গরীব ও অসহায় মানুষেকে সহযোগিতা করার জন্য বলেন এরই ধারাবাহিকতায় খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে সবজি বিতরনের পরে ধান কাটার কর্মসূচি শুরু করেছে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান সহযোগিতায় একঝাঁক
তরুণ ছাত্রলীগ কর্মীরা।

মুহাম্মাদ মফিজুর রহমান খান জানিয়েছেন– ধান কেটে কৃষকের ঘরে ধান তুলে দেওয়া হবে, ধান কাটার কার্যক্রমের প্রথম দিনে কিছু জমি ধান কাটা হয় বাকি জমি ধারাবাহিক ভাবে কেটে দেওয়া হবে।

Design a site like this with WordPress.com
Get started