রাঙ্গুনিয়া মডেল থানার পরিচ্ছন্নতাকর্মী পরিমল বাবু। গত মঙ্গলবার দিবাগত রাতে তার বাড়ি থেকে তার শখের পালিত একটি বড় ছাগল চুরি হয়ে যায়। আজকে দুপুর বেলা সে অনেক মনে কষ্ট নিয়ে রাঙ্গুনিয়া থানার এসআই মুহাম্মদ ইসমাইল হোসেন জুয়েলকে বিষয়টি জানায় —- পরিমল বাবু বলেন স্যার আপনি একটু চেষ্টা করলে ভাল হয়। আমার ছাগলটি হয়তো পেতে পারি। তার এই আবেগপ্রবণ কথায় ছাগল উদ্ধারে দুপুর থেকে কাজ শুরু করে রাঙ্গুনিয়া থানার এই সুপারম্যান রাত দশটার মধ্যে হারিয়ে যাওয়া তার প্রিয় ছাগলটি উদ্ধার করতে সক্ষম হলাম।
ছাগলটি ফিরে পেয়ে সে কান্নায় ভেঙে পড়ে এবং রাঙ্গুনিয়া থানার পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।—————
রাঙ্গুনিয়ার মডেল থানার বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২জন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং নিয়মিত ও গ্রেফতারী পরোয়ানাধারী পলাতক ১ জন আসামী সহ মোট ৩জন আসামী গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বিভিন্ন বাজারে পণ্যের মূল্য তালিকা না টাঙানো ও বেশি মূল্য রাখায় পাঁচ দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে রাঙ্গুনিয়া ভ্রাম্যমান আদালত।
অন্যদিকে করোনা সংক্রমণ রোধে প্রতিরোধ আইনে ২ জুতার দোকানদারকে এবং পাঁচটি অটোরিক্সা ও মোটরসাইকেলকে ৪ হাজার ৮,শত টাকা জরিমানা করে। এই ভ্রাম্যমান আদালত রাঙ্গুনিয়ার দুইটি বাজারে অভিযান পরিচালনা করে বাজার গুলো হল শান্তিরহাট,রোয়াজারহাট বাজার। মোট জরিমানা পরিমাণ ছিল ১২ হাজার ৮’শত টাকা।
বুধবার ( ২৯ এপ্রিল) সকাল থেকে শুরু করে এই অভিযান দুপুর পর্যন্ত চলে। অভিযান পরিচালনায় ছিলেন আদালতের নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ ফখরুল ইসলাম, সাথে সহযোগীতা করেন রাঙ্গুনিয়ার থানা পুলিশ।
আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার( ভূমি) মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন — পবিত্র মাহে রমজান মাসজুড়ে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের নেতা বাংলাদেশ অাওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে সোট পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল)সকালে পবিত্র মাহে রমজানের তৃতীয় দিনে রাঙ্গুনিয়া পৌরসভা মাঠ প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তথ্যমন্ত্রীর ছোটভাই খালেদ মাহমুদ। তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এন এন কে ফাউন্ডেশনের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী দ্বিতীয় পর্যায়ে বিতরণ শুরু করা হয়। প্রথম বারে প্রায় তিন হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মুহাম্মদ শাহজাহান সিকদার উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, পৌরসভার কাউন্সিলর মুহাম্মাদ সেলিম, নুরুল আবছার, শিক্ষক রঞ্জন বড়ুয়া প্রমুখ।
এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন– তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে রাঙ্গুনিয়া পৌরসভা, মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পেয়াঁজ ও চিনি রয়েছে।
তিনি আরো বলেন, তথ্যমন্ত্রী’র খাদ্য সামগ্রী বিতরণ পবিত্র রমজান মাস জুড়ে চলবে।
বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় বৈশ্বিক দুর্যোগের ফলে সৃষ্ট চরম খাদ্য সংকট পবিত্র মাহে রমজানের গরীব ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের সামাজিক ও ধর্মীয় সংগঠন কিং ইলেভেন।
রবিবার (২৬ এপ্রিল ) পৌরসভা ১নং ওয়ার্ডের সফল কাউন্সিলর আলহাজ্ব জালাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে ইফতার বিতরণ উদ্বোধন করেন। ইফতার সামগ্রীর মাঝে ,ডাল, আলু, পিয়াজ,তৈল, সেমাই, মুড়ি ,সোলা,চিনি সহ নিত্য প্রয়োজনীয় মোট ১০০ পরিবারকে ইফতার সামগ্রী দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মুহাম্মাদ ইউসুফ,মুহাম্মদ আবু বক্কর,মুহাম্মদ মনজুর আলম, প্রবাসী মুহাম্মদ মিজান,মুহাম্মদ নুরুল হক,প্রমুখ।
রাঙ্গুনিয়ায় পণ্যের মূল্য তালিকা না টাঙানো ও অতিরিক্ত দাম রাখার দায়ে ২৪ দোকানকে সাতাশ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া সংক্রামক আইনে দুই ব্যক্তিকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংক্রামক আইনে জরিমানাগুলো করা হয়। উপজেলার রোয়াজারহাট, শান্তির হাট, গোচরা চৌমুহনী, চন্দ্রঘোনা লিচুবাগান ও দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে উনত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ শনিবার(২৫ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ” ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংক্রামক আইনে জরিমানা করা হয়েছে। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পোমরা ছাইনি পাড়া এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শাহিদা আকতার (২৭)। শাহিদা উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামের আজিজের মেয়ে।
শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫ টার দিকে পোমরা ইউনিয়নের ছাইনি পাড়া গৃহবধুর শশুড় বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে থানায় নিয়ে আসেন রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক ভুলু মিঞা।
ঘটনাটি বিশেষ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক ভুলু মিঞা কাছে জানতে চাইলে তিনি বলেন—গৃহবধুর পিতার বলে তাঁর মেয়েকে গলাটিপে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি বলেন আমার মেয়ে সকালে আমার সাথে কথা হয়।তিনি বলেন শশুড় বাড়ির লোকজনের সাথে আমার মেয়ের সাথে সব সময় বিরোধ লেগে লাগত। শাহিদার স্বামী সংযুক্ত আরব আমিরাতে থাকেন। কয়েক মাস আগে তিনি দেশে আসেন। ৭ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক পুত্র ও এক কন্যা শিশু সন্তান আছে।
আজ শনিবারে দুপুরের দিকে মেয়ের শশুড় বাড়ি থেকে ফোন আসে জরুরী যাওয়ার জন্য। তিনি গিয়ে দেখতে পান শাহিদার লাশ। মেয়ের শশুড় বাড়ির লোকজনের কাছে শুনে তাঁর মেয়ে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছেন।পরে তাঁকে ফাঁসি থেকে নামিয়ে রাউজানের পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে শাহিদা মারা যান।
লাশের বিষয়ে জানতে চাইলে উপ-পরিদর্শক ভুলু মিঞা জানাই— নারীর শশুড় বাড়ি থেকে লাশ উদ্ধার করে রাতেই মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিক সুরতহালে তাঁর গলায় দাগ দেখা যাচ্ছে। শরীরে আর কোথাও দাগ নেই। হত্যা না আত্নহত্যা ময়না তদন্তের পর বলা যাবে।
তথ্য মন্ত্রীর নির্দেশে রাঙ্গুনিয়ায় পৌরসভার ওয়ার্ডে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম করে যাচ্ছে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু।খাদ্য সহায়তা অংশ হিসেবে পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডে মোট ৩’শত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা সৈয়দ বাড়ি ৮নং ওয়ার্ডে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। মোট ২৫০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এনাম উদ্দিন আইয়ুব, মোজাহেরুল ইসলাম, আবদুল সালাম, ফারুক সালেহ সিকদার, মো কামাল, মনির দোলা,মো আইয়ুব, গিয়াস উদ্দিন আহমেদ, মাহাবুল আলম সিকদার,যুবলীগ নেতা আশীষ বড়ুয়া প্রমুখ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সরফভাটার ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় সংগঠন আল্লামা গাজী শেরে বাংলা (র:) স্মৃতি সংসদের ভালোবাসার থরে নামে রাতের আঁধারে ত্রাণ বিতরণ করেছেন।
গত বুধবার (২২ এপ্রিল) প্রথম পর্যায়ে প্রায় ২’শত ৫০ পরিবারের ঘরে ‘ভালোবাসার থলে’ মানুষের অগোচরে পৌঁছে দেয়া হয়েছে ত্রাণ। বুধবার বিশেষ মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভালোবাসার থলে নামের ত্রাণ তালিকায় দরিদ্র পরিবারের পাশাপাশি রয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার। সংসদের নেতৃবৃন্দরা বলছেন, ঘরবন্দি অসহায় মানুষের কাছে ভালোবাসা থলে হিসেবেই এসব ত্রাণ পৌঁছে দিচ্ছেন তারা। গত রাত থেকে সরফভাটার ৯টি ওয়ার্ডে পৌঁছে দেয়া হচ্ছে । ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, ছোলা, সেমাই ও পেঁয়াজ সহ নানা খাদ্যদ্রব্য।
এছাড়াও করোনা ভাইরাসে সচেতনতামূলক মাইকিং, পশ্চিম সরফভাটার বিভিন্ন স্পটে পথচারিদের হাত পরিষ্কারের জন্য জীবানুনাশক উপাদান মিশ্রিত পানির ড্রাম, মসজিদ সাফাই ও লিফলেট বিতরণসহ আরো নানা উদ্যোগ। আসন্ন রমজান ও করোনা দুটোকে লক্ষ্য করেই তারা এই ত্রাণ বিতরণ করছেন। তাদের এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ নেতৃবৃন্দ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাদা মাইক্রোবাসে (নোহা) এক হাজার লিটার মদসহ গাড়ি জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সেগুন বাগান এলাকার খোলা মাঠ থেকে মদভর্তি গাড়ি জব্দ করা হয়। তবে এসময় কাউকে পাওয়া যায়নি। গাড়িটি থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার বিষয় জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার সহকারি উপপরিদর্শক মকছুদ আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার সংক্রমন রোধে সড়কে গাড়ি চলাচল সীমিত রাখতে পুলিশ রাঙ্গুনিয়ার গুরুত্বপূর্ন স্থানে তল্লাশী চৌকি বসায়। পুলিশী টহলের সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে খোলা মাঠে সাদা গাড়ি দেখতে পেয়ে অভিযান চালানো হয়। কৌশলে গাড়িটি খুলে ভিতরে রাখা এক হাজার লিটার চোলাই মদ পাওয়া যায়। গাড়ির ভিতর থেকে একটি নাম্বার প্লেট উদ্ধার করা হয়। গাড়ির সামনে লাগানো নাম্বার প্লেটের সাথে ওই নাম্বারের মিল নেই। গাড়িটি অবৈধ হতে পারে। পার্বত্য এলাকা থেকে চট্টগ্রাম শহরে পাচারের জন্য এসব মদ নিয়ে যেতে চাইলে সড়কে পুলিশের টহল দেখে গাড়িটি রেখে চালক পালিয়েছে ধারনা করা হচ্ছে। অজ্ঞাত গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করা হবে জানান পুলিশ ।