রাঙ্গুনিয়া পৌরসভায় অগ্নিদুর্গতদের সহায়তা দিলেন পৌর মেয়র

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের দুল্লভের পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে তথ্যমন্ত্রীর নির্দেশে পৌর মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার ব্যক্তিগত পক্ষ থেকে এই সহায়তা দেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌর মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ টাকা,পরিবারের সদস্যের হাতে তুলে দেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ৩ বান ঢেউটিন, নগদ ১০’০০০ হাজার টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা মোফাজ্জল আহাম্মদ কন্ডাক্টর, পৌরসভা আওয়ামীলীগ নেতা হারুন মাতাব্বর, পৌরসভা প্যানেল মেয়র মুহাম্মদ সেলিম উদ্দীন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জালাল উদ্দিন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মৌলানা হাফেজ খায়রুল হক, মৌলানা জাহেদুল হক আলকাদেরী, মৌলানা হাফেজ জিয়াউল হক প্রমুখ।

রাঙ্গুনিয়া থানায় করোনা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী সেবা সার্ভিস

চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানায় সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষ্যে রাঙ্গুনিয়া থানা পুলিশের ব্যতিক্রমী সেবা সার্ভিস চালু করে।

সোমবার (২০ এপ্রিল) নিউজ রাঙ্গুনিয়ার একটি টিম রাঙ্গুনিয়া মডেল থানায় সরজমিনে গিয়ে দেখতে পাই এই ব্যতিক্রমী উদ্যোগ। গেটের পাশে তৈরি করা হয়েছে অস্থায়ী একটি অভিযোগ বুথ কেন্দ্র। বুতে দায়িত্বে থাকা একটি নারী পুলিশ সদস্য রয়েছেন। সাধারণ জনগণ কোনো অভিযোগ নিয়ে থানায় আসলে অভিযোগটি অস্থায়ী বুথ কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে তার অভিযোগ জানাবে। প্রায় ৩২ ফুট দূরত্বে থানার ভিতরে দায়িত্বরত ডিউটি অফিসার অভিযোগকারীর অভিযোগটি সাউন্ড সিস্টেমের মাধ্যমে শুনবেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মূল কথা হচ্ছে কোন সাধারন জনগন যদি থানায় কোন অভিযোগ নিয়ে আসে প্রথমে অস্থায়ী অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে জানাতে হবে।

এই ব্যতিক্রমী বিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলকে বলেন—- রাঙ্গুনিয়া থানায় দায়িত্বরত সদস্যদের এবং সাধারন জনগনের মাঝে দূরত্ব সৃষ্টি একটাই কারণ করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য। বর্তমানে করোনা পরিস্থিতি অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে তাই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি।

জাহেদ হাছান তালুকদার ——-

রাঙ্গুনিয়ায় বেতাগী কাউখালী মানবতা ফাউন্ডেশন থেকে ৩২০ পরিবার পেল ত্রাণ সামগ্রী

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে অঘোষিত লক ডাউনের চরম খাদ্য ঘাটতির মাঝে দিনপার করছে দিনমজুর,কেটে খাওয়া মানুষ এবং মধ্যবিত্ত পরিবার। লক ডাউনের কারণে কর্মহীন ও অসহায়ত্ব জীবন যাপন করছে সাধারণ জনগণ। গরীব অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়নের নবগঠিত “কাউখালী মনবতা ফাউন্ডেশন”

সোমবার (৩০ এপ্রিল) বিকালে খাদ্যসামগ্রীর বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাউখালী মানবতা ফাউন্ডেশন”এর প্রধান সমন্বয়ক মুহাম্মদ নেজাম উদ্দিন ও পরিচালক মুহাম্মদ নাজমুল হোসাইন সিদ্দিকি মাষ্টার। বেতাগীর কাউখালী প্রজেক্ট গেইট ও কাউখালী গার্ডবাড়ী এলাকার কিছু তরুণ ও প্রবাসি সার্বিক সহযোগিতায় গঠিত এই সংগঠনের উদ্যোগে ১ম পর্যায়ে ১৮২ পরিবার এবং ২য় পর্যায়ে ১৩৫ পরিবারকে মানবতার উপহার প্যাকেট পৌছে দিয়েছেন এই সংগঠন ছিল, চাউল, আলু, পিয়াজ, ছোলা, তৈল, চিনি, লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন কাউখালী মানবতা ফাউন্ডেশন”এর প্রধান সমন্বয়ক মুহাম্মদ নেজাম উদ্দিন ও পরিচালক মুহাম্মদ নাজমুল হোসাইন সিদ্দিকি মাষ্টার,পরিচালক এম.আর মামুনুল হক,সংগঠনের পরিচালক শওকতুল ইসলাম রুবেল, ইদ্রিস আহমদ,ওসমান পারুক, আরিফ হোসেন,সদস্য, নবীর হোসেন, মুহাম্মদ আয়ুব, মহিনউদ্দিন, হাছান, সজিব, নেজাম, পারভেজ, আরফাত, মিজান প্রমুখ।

জাহেদ হাছান তালুকদার

রাঙ্গুনিয়ায় আদিবাসীদের মাঝে তথ্যমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের এমপি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় করোনাভাইরাসে কর্মহীন আদিবাসী ও উপজেলার শ্রমজীবী অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) উপজেলার লালানগর ইউপির সামনে উপজেলার আদিবাসী অধ্যুষিত ছনখোলা বিল, ফুইট্টেগোদা, রইসাবিল, সাপছড়ির বিভিন্ন গ্রামের কর্মহীন নিন্মআয়ের আদিবাসী পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, লবণ, তেল, সাবান রয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণ চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব তাজুদ্দিন সুমন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পদক ও উপজেলা ত্রাণ সমন্বয় কমিটির লালানগরের সমন্বয়ক মোঃ ফারুক আহমেদ তালুকদার, লালানগর আ’লীগের সাঃ সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবুল, ইউপি সদস্য দিদারুল আলম, আবুল কালাম ও আয়ুব আলী প্রমূখ।

এদিকে তথ্যমন্ত্রীর পক্ষে করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তবে কয়েকটি ইউনিয়নে এসব ত্রাণসামগ্রী বিতরণে সমন্বয়ের অভাব দেখা গিয়েছে। সমন্বয় না আসায় অনেকে বঞ্চিত হওয়ার অভিযোগও উঠেছে। বিভিন্ন ইউনিয়নের কোন এলাকায় কোন কোন ব্যাক্তিকে একাধিকবার ত্রাণ দেওয়া হচ্ছে। আবার কোথায় একবারেও ত্রাণ দেওয়া হয়নি। বিশেষ করে নিম্ন মধ্যবিত্তরা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানা যায়।

উপজেলা ত্রাণ সমন্বয় কমিটির লালানগরে সমন্বয়ক মোঃ ফারুক আহমেদ তালুকদার বলেন,’করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন ও সরকারি কাজে মন্ত্রী মহোদর ঢাকায় অবস্থান করছেন। তবে মন্ত্রী মহোদয় সার্বক্ষণিক প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে এলাকার খোঁজখবর নিচ্ছেন এবং অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করছেন।

লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন বলেন, ‘রাঙ্গুনিয়ার সাংসদ মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনা মেনে করোনার দূর্যোগে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, করোনাভাইরাস শূন্যের কোটায় না আসা পর্যন্ত কর্মহীন, নিন্মআয়, মধ্যবিত্ত ও অসহায় মানুষের মাঝে মন্ত্রী মহোদরের এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।’

গরীব ও অসহায়দের পাশে পোমরা ছাত্রলীগের ফ্রি সবজি বাজার

বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গরীব অসহায় কর্মহীন মানুষগুলো চরম খাদ্য সংকটে রয়েছে। অঘোষিত লক ডাউন রীতিমত লকডাউন হিসাবে পরিণত হয়েছে জেলা,উপজেলা,ও গ্রাম অঞ্চল। দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো পাশে বিনামূল্যে সবজি বাজার নিয়ে পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুফিজুর রহমান খান এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়।

রোববার (১৯ এপ্রিল)সকালে এই ব্যতিক্রমী বিনামূল্যে সবজি বাজার পোমরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রোসাই পাড়ায় এই কার্যক্রম চালানো হয়। বিনামূল্যে সবজি বাজারে বেগুন, টমেটো, লাউ, তিতকরলা, মিষ্টি কুমড়া এবং নানা ধরনের শাকসবজি ভ্যানে করে গরিব অসহায় মানুষগুলোর মাঝে বিতরণ করে।

মফিজুর রহমান খান বলেন— আমি ব্যক্তিগত পক্ষ থেকে বিনামূল্যে সবজি বাজারে মোট ৯৪৪ কেজি সবজি বাজার নিয়ে প্রথম পর্যায় এই কার্যক্রম শুরু করে। আমরা পোমরা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে এর আগে বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করেছি পাশাপাশি মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি

জাহেদ হাছান তালুকদার ——–

রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে একটি চক্র—থানায় জিডি

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আজগরের বিরুদ্ধে নোংরা ভাষায় নানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন নামে ভূয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র।

অপপ্রচার চালানো কুচক্র মহলটি বিভিন্ন ফেইক আইডি থেকে এই অপপ্রচার চালাচ্ছে ফেসবুক আইডির লিংক ও বিভিন্ন ডকুমেন্ট সহ রাঙ্গুনিয়া থানায় একটি জিডি করা হয়। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে এই জিডি করেন তিনি। জিডি নং- ৬৭২ (১৯/০৪/২০২০ই)।

৬৭২ নং জিডিতে উল্লেখ করা হয়েছে যে—ফেসবুকে “সত্য কথা, রাঙ্গুনিয়া ছাত্রলীগ, চন্দ্রঘোনার খবর, অপরাধ জগত সহ বিভিন্ন নামে বেনামে ফেসবুক আইডি খুলে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, তাঁর পরিবার ও রাজনৈতিক কর্মীসমর্থকদের নিয়ে নানা আপত্তিকর ও নোংরা ভাষায় কথাবার্তা লিখে প্রচার করছে। যা সম্পূর্ণ ভুয়া ও মানহানিকর।

ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলকে জানান —– এই কুচক্র মহলটি চন্দ্রঘোনার ইউনিয়নের মানুষের প্রতি আমার যে ভালোবাসা সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক দিক দিয়ে আমার সুনাম বিনষ্ট করার জন্য এ চক্রটি এসমস্ত অপপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন আমার দীর্ঘদিনের রাজনীতির ইতিহাসে কোন ধরনের কুকর্ম নেই, সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছি।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানায়—–বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাহেদ হাছান তালুকদার —

নিজ ইউনিয়নে হেল্প ডেস্ক খুলেছে ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু

বর্তমান লক-ডাউন অবস্থায় রয়েছে বাংলাদেশ এর  ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় লক ডাউনের আওতায় রয়েছে অনেক গ্রাম। গ্রামে বসবাসরত বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার যাদের অনেকেই পরিবারের আয় এর উৎস প্রবাস থেকে কিন্তু বর্তমান পরিস্থিতি কারণে প্রবাসীদের কাজের সুযোগ না থাকায় পরিবারের অর্থ যোগানে হিমশিম খেতে হচ্ছে অনেক মধ্যবিত্ত পরিবারকে।

নিজ এলাকায় প্রবাসীদের সহায়তায় হেল্প ডেস্ক খুলেছে মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু। যে সমস্ত মধ্যবিত্ত পরিবারের যারা লজ্জায় নিজের পরিবারের আর্থিক সমস্যায় রয়েছে তাদের জন্য এই ব্যতিক্রমী কার্যক্রম চালু করেছেন চেয়ারম্যান মজিবুল হক হিরু।

মজিবুল হক হিরু নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলকে মুঠোফোনের মাধ্যমে জানাই—- এই হেল্প ডেক্স টা শুধু মরিয়মনগর ইউনিয়ন এর আওতায় থাকবে যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে আর্থিক সমস্যার কারণে লজ্জায় কাউকে সমস্যার কথা বলতে পারছে না তাদের জন্য এই ব্যবস্থা।

##কল করলেই নাম পরিচয় গোপন রেখে সহায়তা চলে যাবে তার বাড়ি।#######

(হেল্প ডেক্স নাম্বার– 01880125148)

জাহেদ হাছান তালুকদার ————

রাঙ্গুনিয়ায় রাতে দোকান খোলা রেখে পণ্য বিক্রি দায়ে জরিমানা

রাঙ্গুনিয়ায় রাতে দোকান খোলা রেখে পণ্য বিক্রি করার দায়ে ৫ দোকানকে ১ হাজার ৫০০ টাকা ও একাধিক যাত্রী নিয়ে সড়কে মোটরসাইকেল চালানোর দায়ে এক ব্যক্তিকে ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ শুক্রবার(১৭ এপ্রিল) রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম রোয়াজারহাট ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় অভিযান চালান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ। নির্বাহী হাকিম মো. ফখরুল ইসলাম বলেন, ” সরকারি আদেশ অমান্য করায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর পক্ষে যুবলীগ সভাপতির খাদ্য সামগ্রী বিতরণ

দিনমজুর গরীব অসহায় খেটে খাওয়া মানুষগুলো করোনা ভাইরাসের বিপর্যয় মোকাবেলায় চরম খাদ্য সংকটে রয়েছে। মাটি ও মানুষের নেতা তথ্যমন্ত্রীর পক্ষে দিনমজুর ও গরীব অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা শামসুদ্দোহা সিকদার আরজু । প্রথম পর্যায়ে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে এই ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এহসান হাবিব,পৌরসভা আওয়ামী লীগ নেতা মুহাম্মাদ শামসুদ্দিন, শিক্ষক নেতা রঞ্জন বড়ুয়া,উপজেলা যুবলীগ নেতা মুহাম্মাদ আজিজ, ওয়ার্ড যুবলীগের সভাপতি মুহাম্মাদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জাহেদ হাছান তালুকদার প্রমুখ।

উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু বলেন– বর্তমানে দেশ জুড়ে যে মহামারী বিপর্যয়ের মধ্যে গরীব অসহায় দিনমজুর মানুষ চরম খাদ্য সংকটে দিন পার করছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তথ্যমন্ত্রী নির্দেশনা অনুযায়ী রাঙ্গুনিয়ায় যারা সম্পদশালী রয়েছে তাদের প্রত্যেকের ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসার জন্য বলেছেন।

রাঙ্গুনিয়া পোমরা কালা রাজা ইসলামী ফাউন্ডেশন ও হোটেল সি আলিফের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ছাইনীপাড়া কালা রাজা ইসলামী ফাউন্ডেশন ও হোটেল সি আলিফের উদ্যােগে গরিব ও অসহায় কর্মহীন ৩২০ পরিবারের ২২ কেজি ওজনের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কালা রাজা বায়তুল মামুর শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মোনাজাতের মাধ্যমে এই খাদ্য সামগ্রীর বিতরণ উদ্বোধন করেন আলহাজ্ব আহমদুর রহমানের পক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ নুরুল আবছার ( নয়ন), এই সময় ৩ ফুট দূরত্বে অবস্থান করে কোন জনসমাগম ছাড়াই এই খাদ্য সামগ্রী গুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় এ সময় সকলকে ঘরে থাকা আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মাদ জাহাঙ্গীর, মুহাম্মদ সুমন,মুহাম্মদ ফারুক,মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ আবদুল আজিজ,মুহাম্মদ সেলিম, মুহাম্মদ মাওলানা মোরশেদ,মুহাম্মাদ সুহান,মুহাম্মদ আলম,মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ এরশাদ, আবদুল হক প্রমুখ।

জাহেদ হাছান তালুকদার।

Design a site like this with WordPress.com
Get started