চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হলেন পুলিশ

রাঙ্গুনিয়ার রাণীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরআরএফ পুলিশের এসআই মো. শহিদুজ্জামাকে প্রকাশ্যে চাঁদাবাজিকালে স্থানীয় লোকজন ধাওয়া দেয়। জনগনের প্রতিবাদের মুখে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ধাওয়া করে ধরে তাকে অবরুদ্ধ করে রাখেন কয়েক ঘণ্টা। পুলিশের সিনিয়র কর্মকর্তারা গিয়ে তাকে উদ্ধার করে আনেন। অভিযুক্ত এসআই শহিদুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় এই ঘটনা ঘটে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম শহর থেকে ভোরে লুকিয়ে আসা বিভিন্ন গার্মেন্টকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। এ সময় টাকা আদায় করছিলেন রাঙ্গামাটি ও কাউখালী যাবার সুযোগ করে দেওয়ার নাম করে। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির ৬ হাজার টাকাও উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় করোনাভাইরাস সংক্রমণরোধে বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে যাতায়াত করতে চাইলে রাণীরহাট পুলিশ ফাঁড়ির এসআই শহীদুজ্জামান বাঁধা দেন। এটাই তার ডিউটি। কিন্তু কয়েকদিন ধরে কেউ হাতে টাকা গুঁজে দিতে পারলে তাকে ছেড়ে দিচ্ছেন, উন্মুক্ত করে দিচ্ছেন পথ।

স্থানীয় কামাল উদ্দিন জানান, এসআই শহিদুজ্জামান করোনাভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নারী-পুরুষকে রাঙামাটি-কাউখালীসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মাথাপিছু এক হাজার টাকা করে উৎকোচের বিনিময়ে প্রবেশ করার সুযোগ করে দিচ্ছিলেন কয়েকদিন ধরে। বৃহস্পতিবার সকাল থেকেই রাঙ্গুনিয়ার গাবতল সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে সশস্ত্র অবস্থায় সাদা পোষাকে চাঁদাবাজি শুরু করেন তিনি। তার এই অনৈতিক কর্মকান্ড চলতে থাকায় স্থানীয় উত্তেজিত জনতা তাকে আটক করে।

খবর পেয়ে কাউখালীর দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আবুল কালাম আজাদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত  (ওসি) সাইফুল ইসলামসহ পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কাউখালী থানা পুলিশ তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করে।

রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আবুল কালাম আজাদ বলেন আজ বিষয়টি আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এমন গর্হিত অপরাধের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১নং রাজানগর ইউপি সদস্য মুহাম্মদ হোসাইন এই নিজস্ব উদ্যোগে ত্রাণ বিতরণ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া –
করোনা ভাইরাসে কারণে স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশ কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ, অনেকেই বিপাকে পড়েছে তাদের পরিবার নিয়ে তাই অসহায় গরীব কর্মহীন মানুষের সহযোগিতার মাধ্যমে রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তার প্রেক্ষিতে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজনগর
২নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ হোসাইন নিজস্ব উদ্যোগে (১৬এপ্রিল)বৃহস্পতিবার বিকাল ৩টায় বগাবিলী হাজি আতর আলী মাইজভান্ডারিয়া ইবতেদায়ী সুন্নিয়া মাদ্রাসার মাঠে অসহায় কর্মহীন ১৩০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এইসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও রাজানগর ইউপি সাবেক চেয়ারম্যান জনাব মুহাম্মদ জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মুহাম্মদ  কালাম উদ্দিন চৌধুরী, রাজানগর ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি ডাক্তার হাছান তালুকদার, রাজানগর ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, ১নং ওয়ার্ড ইউপি সদস্য সিরাজুল মাওলা, আওয়ামিলীগ নেতা আবু ইছহাক, ইউনিয়ন তাতীলীগ নেতা মুহাম্মদ টিপু সুলতান, মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদার,  পাড়া সদ্দার ইয়াকুব,আব্দুল বারেক,সোসাইন সহ অনেকে।

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এম.পি মহোদয়ের পক্ষে পোমরা এম.এ.হান্নান আশ্রয়ন প্রকল্পে ত্রাণ সামগ্রী বিতরণ।

বর্তমানে করোনা ভাইরাসের কারণে গরীব অসহায় ও কর্মহীন হয়ে পড়ে পোমরা এম.এ.হান্নান আশ্রয়ন প্রকল্পে
এই মানুষ গুলো,যাদের অনেকেই প্রতিদিনের খাবারের যোগান হয় কাজের মাধ্যমে। সরকারের নির্দিষ্ট আইনকে শ্রদ্ধা করে এই মানুষ গুলো মানবেতর জীবন যাপন করছে। সময় খেয়ে অনেক সময় না খেয়ে দিন পার করছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পোমরা এম.এ.হান্নান আশ্রয়ন প্রকল্পে প্রায় ৫০ পরিবার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী রাঙ্গুনিয়া মাটি ও মানুষের নেতা ড.হাছান মাহমুদ এমপি মহোদয়ের পক্ষে গরীব অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালো রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এমরুল করিম রাশেদ ও পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ.এম.বাবুল।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এম.এ.হান্নান আশ্রয়ন প্রকল্পে পরিবার মাঝে চাল, ডাল, লবণ পেঁয়াজ, আলু, তৈল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে মামুন,পোমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবুল কাশেম, পোমরা এম.এ হান্নান আশ্রয়ন প্রকল্পের সভাপতি মুহাম্মাদ বাচা ,সাধারন সম্পাদক ও পোমরা ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল, যুবলীগ নেতা শান্ত প্রমুখ।

জাহেদ হাছান তালুকদার ———–

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এম.পি মহোদয়ের পক্ষে পোমরা এম.এ.হান্নান আশ্রয়ন প্রকল্পে ত্রাণ সামগ্রী বিতরণ

বর্তমানে করোনা ভাইরাসের কারণে গরীব অসহায় ও কর্মহীন হয়ে পড়ে পোমরা এম.এ.হান্নান আশ্রয়ন প্রকল্পে
এই মানুষ গুলো,যাদের অনেকেই প্রতিদিনের খাবারের যোগান হয় কাজের মাধ্যমে। সরকারের নির্দিষ্ট আইনকে শ্রদ্ধা করে এই মানুষ গুলো মানবেতর জীবন যাপন করছে। সময় খেয়ে অনেক সময় না খেয়ে দিন পার করছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পোমরা এম.এ.হান্নান আশ্রয়ন প্রকল্পে প্রায় ৫০ পরিবার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী রাঙ্গুনিয়া মাটি ও মানুষের নেতা ড.হাছান মাহমুদ এমপি মহোদয়ের পক্ষে গরীব অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালো রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এমরুল করিম রাশেদ ও পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ.এম.বাবুল।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এম.এ.হান্নান আশ্রয়ন প্রকল্পে পরিবার মাঝে চাল, ডাল, লবণ পেঁয়াজ, আলু, তৈল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে মামুন,পোমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবুল কাশেম, পোমরা এম.এ হান্নান আশ্রয়ন প্রকল্পের সভাপতি মুহাম্মাদ বাচা ,সাধারন সম্পাদক ও পোমরা ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল, যুবলীগ নেতা শান্ত প্রমুখ।

জাহেদ হাছান তালুকদার ———–

রাঙ্গুনিয়া পোমরা কালা রাজা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ছাইনীপাড়া কালা রাজা ইসলামী ফাউন্ডেশন উদ্যােগে গরিব ও অসহায় কর্মহীন ৩২০ পরিবারের ২২ কেজি ওজনের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কালা রাজা বায়তুল মামুর শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মোনাজাতের মাধ্যমে এই খাদ্য সামগ্রীর বিতরণ উদ্বোধন করেন আলহাজ্ব আহমদুর রহমানের পক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ নুরুল আবছার ( নয়ন), এই সময় ৩ ফুট দূরত্বে অবস্থান করে কোন জনসমাগম ছাড়াই এই খাদ্য সামগ্রী গুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় এ সময় সকলকে ঘরে থাকা আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মাদ জাহাঙ্গীর, মুহাম্মদ সুমন,মুহাম্মদ ফারুক,মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ আবদুল আজিজ,মুহাম্মদ সেলিম, মুহাম্মদ মাওলানা মোরশেদ,মুহাম্মাদ সুহান,মুহাম্মদ আলম,মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ এরশাদ, আবদুল হক প্রমুখ।

জাহেদ হাছান তালুকদার ——
নিউজ রাঙ্গুনিয়ার চ্যানেল——

রাঙ্গুনিয়া পদুয়াতে প্রবাসী সাইফু উদ্দিন তালুকদারের নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,রাঙ্গুনিয়া-

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া তালুকদার বাড়ির
ওমান প্রবাসি মুহাম্মদ সাইফু উদ্দিন তালুকদারের নিজস্ব উদ্যোগে প্রতিবেশি গরিব দরিদ্র কর্মহীন মানুষের ৫০ পরিবারকে খাদ্য সামগ্রি উপহার দেওয়া হয়।
গত১০/৪/২০২০ইং(শুক্রবার) রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে ৮কেজি ওজনের এই খাদ্য সামগ্রী গুলো পৌছে দেওয়া হয়। প্রতিটা পরিবার ৮ কেজি করে খাদ্য সামগ্রি দেওয়া হয়।
এইসময় প্রবাসী সাইফু উদ্দিন তালুকদারের পিতা আলহাজ্ব খাইরুজ্জামান তালুকদার এবং পরিবারের পরিবারের সকল সদস্য
এবং মুহাম্মদ আরিফুল ইসলাম টিপু এইসব খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন আর এইসব খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা অসহায় মানুষগুলো।
প্রবাসী সাইফুদ্দিন তালুকদার বলেন, এই মহা বিপদে যারা কর্মহীন হয়ে পড়েছে অন্তত আমি চেষ্টা করেছি আমার পক্ষ হতে অল্প হাদিয়া তাদেরকে পৌঁছে দিতে এবং আমি আমার সমাজের বিত্তবানদের অনুরোধ করব তারাও যেন অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়।

রাঙ্গুনিয়া পোমরায় গাঁজা ক্রয়ের ব্যক্তির মুখে বিক্রেতার নাম প্রকাশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৬ নং পোমরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নতুন পাড়া গ্রামে গাঁজা ক্রয়ের জন্য আসলে এলাকাবাসীর হাতে আটক হয়। এবং গাঁজা বিক্রেতাদের সাথে এলাকাবাসী এ বিষয়ে কথা কাটাকাটি হয় পরে পুলিশ কে খবর দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রতিদিনের ন্যায় গাঁজা ক্রয়ের জন্য আসলে এলাকাবাসী দৃষ্টিগোচর হয় সকলের সহযোগিতা এই দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। এলাকাবাসী ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে গাঁজা বিক্রেতা নাম প্রকাশ করে। এক জন মহিলা অন্য জন পুরুষ, মহিলার নাম রুবি আকতার(প্রকাশ রুবিনি) অন্য জনের নাম নরুল আলম ( প্রকাশ ভল্লম) বলে জানায়।

স্থানীয়রা জানায়–আমাদের এই এলাকায় দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অবৈধভাবে গাঁজা, মদ, সহ বিভিন্ন অবৈধ ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। অনেক বার এলাকাবাসী ও রাঙ্গুনিয়ার থানা পুলিশ তাদের এই অবৈধ ব্যবসা বন্ধ করে দেয়। কিন্তুু কিছু দিন না যেতে তারা আবার ব্যবসা শুরু করে। কে বা কারা তাদের এই অবৈধ ব্যবসা করার জন্য সাহস যোগায় আমরা জানি না। যদি কোন স্থায়ী পদক্ষেপ নেয়া না হয় তাহলে ধ্বংস হয়ে যাবে তরুণ সমাজ, ধ্বংস হবে দেশ, প্রশাসনের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি।

এদিকে রাঙ্গুনিয়া থানার এসআই মুহাম্মদ ইসমাইল হোসেন জুয়েল বলেন–আমাদের এই বিষয়ে মুঠোফোনে জানানো হলে আমরা সাথে সাথে যাই এবং তাদের গাঁজা বিক্রেতাদের ঘরবাড়ি তল্লাশি চালায় কিন্তুু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অন্য জায়গায় সরে যাই। তিনি আরো বলেন এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যে দুইজন এলাকাবাসী আটক করে তাদের মধ্যে একজনের বাড়ি পাহাড়তলী অন্যজনের বাড়ি পাশের গ্রামে। আমরা তাদের অভিভাবকদের সাথে কথা বলি এবং দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তাদেরকে সতর্ক করা হয়।

‘ভুল’ কবিতাএম সাইফুল ইসলাম নেজামী

‘ভুল’ শব্দটা জীবনঘনিষ্ঠ
ভুল ছাড়া মানুষ নাই
কেউ ভুল করে
তো কেউ ভুলে যায়।

মোরা অপরের ভুল বেশি দেখলেও
নিজের ভুল দেখতে না পাই
তাই ভুলের বস্তা মাথায় নিয়ে
অন্যের ভুল বলে বেড়াই।

উনার এ ভুল, তার ঐ ভুল
নিজে ছাড়া সবাই ভুলে
ভুলের রাজ্যে বসত যার
সে বলে,
আমিই খাঁটি আমিই মূলে!

মশাই, বন্ধ করে দু’আঁখি
নিজের রাজ্যে একটু ঘুরে আসো দেখি
পাতায় পাতায় দেখবে তোমার সোনামুখ
অবাক নয়ন বলবে তখন হায় এ কী!

লেখক
এম সাইফুল ইসলাম নেজামী
শিক্ষার্থী-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শিলক গৌরাঙ্গ বাড়ি ও সেবাশ্রমের উদ্যোগে খাদ্য সামগ্রী পেল ১২২পরিবার

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া-

করোনার প্রভাবে সরকারের নির্দিষ্ট আইন মেনে কেটে খাওয়া সাধারণ শ্রমজীবি মানুষ গুলো কর্মহীন হয়ে, তাদের পরিবার নিয়ে বিপাকে পড়ে নিরবে পেটের ক্ষুধায় যেন কষ্ট না পায়,সেই কথা চিন্তা করে রাঙ্গুনিয়ার গরিব দূঃখি অসহায় মানুষের প্রাণের বন্ধু বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ এম পি, সমাজের বৃত্তবান ব্যক্তিদের কর্মহীন মানুষের সহযোগীতার মাধ্যমে তাদের পাশে দাড়ানোর আহবান জানান।
তারই প্রেক্ষিতে চট্টগ্রামের রাঙ্গনিয়া উপজেলার শিলক ইউনিয়নের সামাজিক ও ধর্মীয় সংগঠন গৌরাঙ্গ বাড়ি ও সেবাশ্রমের উদ্যোগে গত(১২এপ্রিল) রোববার সকাল ১০টায় মন্দিরে করোনার মহামারীতে শিলকের প্রতিটি ওয়ার্ডে মানুষের পাশে সহযোগিতার হাত প্রসারিত করা হয়েছে। মন্দির কমিটির কর্মকর্তা ও উপজেলা আওয়ামী যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব বাবু প্রণব দের তথ্যাবধানে শিলক ইউপি চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জনাব নজরুল ইসলাম তালুদারের উপস্হিতিতে শিলকের প্রতিটি ওয়ার্ডে ১০ জন করে মোট ১২২ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত গরীব ও অসহায় কর্মহীন মানুষের মাঝে পৌঁছে যাচ্ছে ত্রাণসামগ্রী

বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দিষ্ট কিছু আইন ও বিধি নিষেধ মেনে চলার জন্য বলা হয়েছে। সে ক্ষেত্রে গরিব ও অসহায় মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত ও মাননীয় তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদের নেতৃত্বে এই খাদ্য সামগ্রীগুলো রাঙ্গুনিয়া উপজেলায় পৌঁছানো হয়েছে। উপজেলা পর্যায়ে সে খাদ্য সামগ্রী গুলো উপজেলার প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতায় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

কার্যক্রমের অংশ হিসাবে রোববার (১২ এপ্রিল) স্বনির্ভর রাঙ্গুনিয়ায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের ও ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতায় গরীব ও অসহায়দের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে সামাজিক দূরত্ব ও কোনোরকম জনসমাগম খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করে।

এসময় উপস্থিত ছিলেন– উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহাম্মদ আবু তাহের ও ইউপি সদস্য প্রমুখ।

জাহেদ হাছান তালুকদার ——–

Design a site like this with WordPress.com
Get started