রাঙ্গুনিয়ায় ত্রাণ সমন্বয় ক‌মি‌টি গঠন

মাননীয় তথ্যমন্ত্রী ও অাওয়ামী লী‌গের যুগ্ম-সাধারন সম্পাদক.প্রিয়নেতা ড.হাছান মাহমু‌দ এমপি মহোদয়ের নি‌র্দেশনায় রাঙ্গু‌নিয়া উপ‌জেলায় সরকা‌রি বেসরকা‌রি ত্রাণ বিতর‌ণে বৈষম্যরোধ ও স্বচ্ছতা নি‌শ্চিত কর‌তে সমন্বয় ক‌মি‌টি গঠন করা হয়ে‌ছে।

রাঙ্গু‌নিয়া উপ‌জেলা আওয়ামী লী‌গের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো.কামাল উদ্দিন চৌধুরীকে প্রধান সমন্বয়কারী ক‌রে এই কি‌মি‌টি গঠন করা হয়। ক‌মি‌টির অন্যান্য সদস্যরা হ‌লেন চট্টগ্রাম উত্তর‌জেলা আওয়ামী লীগ নেতা ও রাঙ্গু‌নিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান শ‌ফিকুল ইসলাম,উপ‌জেলা আওয়ামী লী‌গের ধর্ম বিষয়ক সম্পাদক জ‌সিম উ‌দ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল ক‌রিম রা‌শেদ, দপ্তর সম্পাদক আবু তাহের, যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নুর লিটন, শ্রম সম্পাদক, ফারুক অাহমেদ তালুকদার।

গ্রাম পর্যা‌য়ে ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি সাধারন সম্পাদক ও স্থানীয় ইউ‌পি সদ‌স্যের সমন্ব‌য়ে তা‌লিকা তৈরী ও সং‌শ্লিস্ট ইউ‌পি চেয়ারম্যা‌ন এবং দলীয় দা‌য়িত্বশীল‌দের ব্যবস্থাপনায় সুষম বন্টনের ব্যবস্থা কর‌বেন এই কমি‌টি।

ক‌মিটির সদস্য ই‌ঞ্জি‌নিয়ার শামসুল অালম তালুকদার জানান,ক‌রোনা ভাইরা‌সের কার‌ণে সৃষ্ট দূ‌র্যো‌গে রাঙ্গু‌নিয়া থে‌কে নির্বাচিত সাংসদ তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ ই‌তিম‌ধ্যে ব্য‌ক্তিগত উ‌দ্যো‌গে রাঙ্গু‌নিয়ার প্রা‌ন্তিক জন‌গো‌ষ্ঠির পা‌শে দাঁ‌ড়ি‌য়েছেন।কর্মহীন হ‌য়ে পড়া মানু‌ষের মা‌ঝে সপ্তাহব‌্যাপী খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছেন। সরকা‌রি বেসরকা‌রি পর্যা‌য়ে রাঙ্গু‌নিয়ার প্র‌ত্যেক‌টি ইউ‌নিয়‌নে ত্রাণ বিতরণ চল‌ছে।এসব বন্ট‌ণে যা‌তে কোন ধর‌ণের অ‌নিয়ম ও বৈষম্য না ঘ‌টে সে‌টি তদার‌কি কর‌তে ক‌মি‌টি গঠন ক‌রে‌ছেন।রাঙ্গু‌নিয়ার কোন মানুষ যা‌তে না খে‌য়ে থা‌কে সেজন্য তথ্যমন্ত্রীর উ‌দ্যো‌ে‌গে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাক‌বে ব‌লে তি‌নি জানান।

রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর পক্ষে প্রতি ওয়ার্ডে ১৫০ পরিবারে ত্রাণ দিলেন যুবলীগ নেতা আরজু সিকদার

বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙ্গুনিয়ায় খাদ্য সামগ্রী বিতরণের প্রথম পর্যায় শুরু করেছে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদার ।

প্রথম পর্যায়ে রাঙ্গুনিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম চালানো হচ্ছে। প্রতি ওয়ার্ডে ১৫০ পরিবার করে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পিঁয়াজ সহ ধারাবাহিক ভাবে এই সহায়তা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে যুবলীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মো. নাছের, উপজেলা আওয়ামী লীগ নেতা মোবারক আলী, শিক্ষক নেতা রঞ্জন বড়ুয়া, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, নুরুল আলম, মোহাম্মদ জাহেদ, পৌরসভা ছাত্রলীগ সভাপতি ইউসুফ রাজু, মোহাম্মদ আনোয়ার, পারভেজ তুহিন সহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু বলেন— তথ্যমন্ত্রীর নির্দেশনা বর্তমান দেশের এমন পরিস্থিতি মোকাবেলায় রাঙ্গুনিয়ার সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাড়াতে। তারই নির্দেশনা অনুযায়ী উনার পক্ষ থেকে ব্যক্তিগত অর্থায়নে সাধারণ মানুষের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে এই সহায়তা আরও বাড়ানো হবে।

পোমরা হাজি পাড়ায় অহেতুক ঘোরাফেরা আড্ডা এসব বন্দে এবং করোনা প্রতিরোধে এলাকাবাসী

চট্টগ্রাম রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নের হাজীপাড়া এলাকা বাসীর পক্ষ থেকে অহেতুক ঘোরাফেরা, অপ্রয়োজনে বাইরে যাওয়া, চায়ের দোকানে আড্ডা এসব না করার জন্য এবং করোনা প্রতিরোধে এলাকাবাসীর উদ্যোগে প্রত্যেক রাস্তায় এলাকার সচেতন নাগরিকরা যারা অহেতুক ঘোরাফেরা করছে তাদেরকে করোনা সম্পর্কে বুঝিয়ে বাড়িতে থাকার জন্য অনুরোধ করেন এবং যারা সরকারি নির্দেশনা মানছে না তাদের অভিভাবকের কাছে এই অভিযোগ করে তাদেরকে বাড়িতে থাকে সে সম্পর্কে প্রচারণা চালায়।

জনসমাগম না করে ৩ ফুট দূরত্বে ৬নং পোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু এবং জোনাইদুল আলম চৌধুরী সহ আন্জুমানে -এ-ছওয়াদে আযমের সকল সদস্য ও কর্মকর্তা এই সময় করোনা প্রতিরোধে এই প্রচারণা চালাই।

কাউন্সিলর জালাল উদ্দীন ও প্রবাসীদের উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ

জাহেদ হাছান তালুকদার,

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর নোয়াগাঁও আলহাজ্ব জালাল উদ্দীন কাউন্সিলর ও প্রবাসীদের যৌথ উদ্যোগে বর্তমান করোনা ভাইরাসের কারণে গরীব ও অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার ( ৮ এপ্রিল) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের হাজী রশিদ আহমদ পাড়া, মধ্যম নোয়াগাঁও, নোয়াগাঁও লস্কর তালুকদার পাড়া, দুল্লেবের বাড়ি, পোমরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আংশিক সহ মোট ৫২৫ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ১০ কেজি চাউল,১কেজি পেঁয়াজ,১ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, একটি সাবান সহ ১৫ কেজি ওজনের একটি প্যাকেট তৈরি করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রতিটি পাড়ায় ৩ ফুট দূরত্বে অবস্থান করে জালাল উদ্দিন কাউন্সিলর নিজ হাতে এই খাদ্য সামগ্রী গরীব অসহায় কর্মহীন মানুষের কাছে হস্তান্তর করে।

আলহাজ্ব জালাল উদ্দিন কাউন্সিলর বলেন– বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সাধারণ গরিব অসহায় মানুষগুলো কর্মহীন হয়ে পড়ার কারণে সৃষ্টি হয়েছে তাদের মাঝে আর্থিক ও খাদ্য ঘাটতির সমস্যা। আমি এবং প্রবাসীদের যৌথ উদ্যোগে ১নং ওয়ার্ডের গরীব অসহায়,কর্মহীন, মানুষগুলোর জন্য এই খাদ্য সামগ্রী বিতরণ করেছি। তিনি আরো বলেন অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া ,সাবান দিয়ে হাত ধোয়াসহ নানা সচেতনতামূলক কথাবার্তা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন–পৌরসভার আওয়ামী লীগ নেতা মুহাম্মাদ শামসুল ইসলাম,আলহাজ্ব জালাল উদ্দিন কাউন্সিলর,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম,গোচরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,আবদুল জব্বার,যুবলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সাইফুল,উপজেলা ছাত্রলীগ নেতা মিনার,সাবের সহ প্রমুখ।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

করোনা ভাইরাসের কারণে প্রবাসীরা কর্মহীন হয়ে পড়েছে। সরকার ঘোষিত অনির্দিষ্টকালের জন্য সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে প্রবাসীরা অসহায় জীবন যাপন করছে। এই সংকটময় মুহূর্তে প্রবাসীদের পাশে দাঁড়ালো ওমানের স্বনামধন্য ক্লাব বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এর উদ্যোগে প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী ও সচেতনতামূলক রিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এর উদ্যোগে প্রায় এক হাজার প্রবাসীদের মাঝে ৩ ফুট দূরত্বে অবস্থান করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় চাউল, ডাল,পিয়াজ, তৈল, সহ প্রয়োজনীয় জিনিসপত্র।

সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সম্মানিত সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, আরো ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক এম এন আমিন সহ ক্লাবের সকল সদস্যরা।

সোশ্যাল ক্লাব ওমানের প্রতিনিধিরা বলেন–বর্তমান বিশ্বে জুড়ে করোনা ভাইরাস মহামারী আকারে ধারণ করায় বিভিন্ন দেশে নেওয়া হয়েছে কার্যকরী কিছু পদক্ষেপ। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ বিশেষ করে যারা দেশের বাইরে প্রবাসে রয়েছেন তাদের কর্মহীনতার কারণে যে সংকট সৃষ্টি হয়েছে সেটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থনীতির এমন পরিস্থিতি সর্বক্ষেত্রে প্রভাব ফেলেছে। আমাদের এই ক্লাবের পক্ষ থেকে এ প্রবাসীদের পাশে আমরা সামান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে দাড়িয়েছে।

ওমান ক্লাবের সম্মানিত সভাপতি বলেন– এই প্রবাসীদের মধ্যে ওমান সরকার থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা করা হয়নি আমাদের এই ক্লাব থেকে নিজেদের উদ্যোগে আমরা প্রবাসীদের পাশে দাঁড়িয়েছি।ওমানের যারা বিভিন্ন দেশ থেকে এসে প্রতিষ্ঠিত হয়েছেন আপনার সকলে প্রবাসীদের পাশে দাঁড়াবেন। যারা বিত্তবান রয়েছেন তারা সকলেই প্রবাসীদের পাশে দাঁড়াবেন এ আশায় রাখি।

পৌরসভার ছাত্রলীগের সভাপতি ইউসুফ রাজুর নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা ছাত্রলীগের সভাপতি মুহাম্মাদ ইউসুফ রাজু নিজ উদ্যোগে গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার ( ৭ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভা ২নং ওয়ার্ডের দাসপাড়া গরীব ও অসহায় কর্মহীন ৫৫ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় চাউল, ডাল, আলু, পিয়াজ, সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি প্রত্যেক পরিবারের সদস্যদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক কথা বলেন এবং অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া।

এ সময় ইউসুফ রাজু বলেন– বাংলাদেশের এমন পরিস্থিতিতে আমি সামান্য কিছু সামগ্রী নিয়ে এই গরীব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য সমাজে যারা বিত্তবান রয়েছেন তারা এই মানুষগুলোর পাশে যেন দাঁড়ায়।

ইসলামপুরের করোনায় মৃত ব্যক্তির শরীয়ত সম্মতভাবে দাফন-কাফন করবে ৫ যুবক

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া।

বর্তমান বিশ্বে মহামারী করোনা ভাইরাস হাজার হাজার প্রাণী নিয়ে যাচ্ছে এমনকি মৃত্যুর পরেও তাদের শরীয়ত সম্মত ভাবে দাফন-কাপন হচ্ছে না তাই গাউছিয়া কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে ঘোষণা করা হয় যে একমাত্র গাউছিয়া কমিটি মৃত ব্যক্তির শরীয়ত সম্মতভাবে দাফন-কাফন জানাযা পড়ানো হবে,  তাই কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটিকে ১৩নং ইসলামপুর ইউনিয়ন গাউছিয়া কমিটি থেকে ৫ জনের নাম দেওয়া হয়, তারা হলেন হাফেজ মোহাম্মদ তারেক হোসাইন, হাফেজ, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ  ইমরান হোসাইন, মোহাম্মদ আতাহার আলী, মোহাম্মদ ইব্রাহিম।
হাফেজ মুহাম্মদ তারেক হোসাইন বলেন, করোনায় মৃত ব্যক্তিকে শরীয়ত সম্মত গোসল কাফন এবং জানাজা পড়ানো হবে এই মহৎ কাজে আমি স্বেচ্ছায় নিজের নাম দিয়েছি।

বাংলাদেশকে ২১ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য—–

বর্তমান বিশ্বে করোনার এই মহামারী মানুষ প্রাণঘাতী থাবা থেকে কোন ভাবে রেহাই পাচ্ছেনা বিশ্বের অনেক দেশ এরই সাথে নতুন করে সংক্রমণ হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে বাংলাদেশের পাশে করোনা মোকাবেলায় ২১ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য। করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকারের জাতীয় প্রস্তুতি সাড়াদান পরিকল্পনা ও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ অর্থ ব্যয় করা হবে।

গত সোমবার (০৬ এপ্রিল) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ২১ মিলিয়ন পাউন্ড থেকে সাত মিলিয়ন ইউনিসেফ,ও বিশ্বব্যাংকের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীদের পিপিই সরবরাহ, হাসপাতালে অক্সিজেন সরবরাহ ইত্যাদিতে ব্যয় করা হবে। তিন মিলিয়ন পাউন্ড ইউএনডিপির মাধ্যমে দেশের ২০টি শহরের বস্তি এলাকায় ২১ লাখ ৬০ হাজার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতায় তথ্য সরবরাহ, হাতধোয়া সুবিধা নিশ্চিত ও স্থানীয় স্বাস্থ্যসেবার সমন্বয়ে ব্যয় করা হবে। এক মিলিয়ন পাউন্ড খরচ করা হবে ব্র্যাকের মাধ্যমে ৫০ হাজার কমিউনিটির স্বাস্থ্যকর্মীদের করোনা ভাইরাস সচেতনতায়। আর ১০ মিলিয়ন পাউন্ড জাতিসংঘ ও এনজিওদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় কমিউনিটির মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে নানা কর্মসূচিতে ব্যয় করা হবে।

আন্তর্জাতিক ডেস্ক—-

এমআই টেক্সটাইলের ১৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


চট্টগ্রাম,
এমআই টেক্সটাইল প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান মাসুক ইমতেজামের উদ্যোগে চেয়ারম্যানের নিজ বাসভবন হতে পাঁচলাইশসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার অসহায় গরীব ১৫০০ (পনের শত) পরিবারের মাঝে ৬ এপ্রিল সোমবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআই টেক্সটাইলের চেয়ারম্যান মাসুক ইমতেজাম, এম আই টেক্সটাইলের পরিচালক আলী মরতুজাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চেয়ারম্যান মাসুক ইমতেজাম বলেন, করোনার প্রাদুর্ভাবে গৃহবন্ধি বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে সমাজের উচ্চবিত্ত লোকদের এগিয়ে আসা উচিত। এছাড়াও তিনি বতর্মান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন- বর্তমানে সারা বিশে^র ন্যায় বাংলাদেশেও করোনা প্রভাব পড়েছে। আমাদের বর্তমান সরকার করোনা প্রতিরোধে যে ভূমিকা নিয়েছেন আমি তার সাধুবাদ জানাই। তিনি সবাইকে সরকারের দেওয়া নির্দেশ মেনে চলতে আহবান জানান।

এমআই টেক্সটাইলের ১৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


চট্টগ্রাম অফিসঃ
এমআই টেক্সটাইল প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান মাসুক ইমতেজামের উদ্যোগে চেয়ারম্যানের নিজ বাসভবন হতে পাঁচলাইশসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার অসহায় গরীব ১৫০০ (পনের শত) পরিবারের মাঝে ৬ এপ্রিল সোমবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআই টেক্সটাইলের চেয়ারম্যান মাসুক ইমতেজাম, এম আই টেক্সটাইলের পরিচালক আলী মরতুজাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চেয়ারম্যান মাসুক ইমতেজাম বলেন, করোনার প্রাদুর্ভাবে গৃহবন্ধি বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে সমাজের উচ্চবিত্ত লোকদের এগিয়ে আসা উচিত। এছাড়াও তিনি বতর্মান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন- বর্তমানে সারা বিশে^র ন্যায় বাংলাদেশেও করোনা প্রভাব পড়েছে। আমাদের বর্তমান সরকার করোনা প্রতিরোধে যে ভূমিকা নিয়েছেন আমি তার সাধুবাদ জানাই। তিনি সবাইকে সরকারের দেওয়া নির্দেশ মেনে চলতে আহবান জানান।

Design a site like this with WordPress.com
Get started