রাঙ্গুনিয়ায় হযরত ইমাম হোসাইন (রাঃ) যুব একতা সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

জাহেদ হাছান তালুকদার – রাঙ্গুনিয়া,

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের উত্তর পোমরা লাতু সিকদার পাড়া হযরত ইমাম হোসাইন (রাঃ) যুব একতা সংঘের উদ্যােগে আজ শুএবার (২ এপ্রিল) বিকালে উত্তর পোমরা লাতু সিকদার পাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে সংগঠনের উপদেষ্টা ও সকল সদস্যদের উপস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল,তৈল, পেঁয়াজ, আলু দেওয়া হয়। এই খাদ্য সামগ্রী গুলো মোট ৪০ পরিবারকে দেওয়া হয়। এ সময় প্রত্যেক মানুষকে সচেতনতামূলক কথাবার্তা বলা হয় এবং হাত ধোঁয়ার পাশাপাশি, অপ্রয়োজনে বাইরে না যাওয়া এই সব বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন হযরত ইমাম হোসাইন (রাঃ) যুব একতা সংঘের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মুহাম্মদ সালাহ উদ্দিন। উপদেষ্টা মুহাম্মাদ রহিম উদ্দীন,প্রবাসী উপদেষ্টা দিদারুল আলম, প্রবাসী উপদেষ্টা জয়নুল আবেদীন ( মানিক) সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ নুরুল আবসার (নয়ন) সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাদ সিকদার, অর্থ সম্পাদক রবিউল হোসেন, প্রচার সম্পাদক সাকিব হোসেন, সদস্যরা হলেন ফোরকান,রাকিব, জাহেদ, আরাফাত, দেলোয়ার প্রমুখ।

রাঙ্গুনিয়ায় কর্মরত সাংবাদিকদের পিপিই দিলেন প্রকৌশলী ওসমান

রাঙ্গুনিয়ায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জন্য COVID-19 (করোনা ভাইরাস) প্রতিরোধে সহায়ক সামগ্রী পিপিই, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল ২০২০) রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জিগারুল ইসলাম জিগার এর নিকট ১৫ জন সাংবাদিকদের জন্য ১৫টি পিপিই, ১৫ জোড়া হ্যান্ড গ্লাভস ও ১৫টি মাস্ক তুলে দেন বাংলাদেশের স্বনামধন্য আইটি ফার্ম OTSL এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ওসমান গণি। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি মোহাম্মদ জাহেদ, সহ সভাপতি হেলেন। রাঙ্গুনিয়ায় মাঠ পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের জন্য করোনা সংক্রমণ প্রতিরোধী সামগ্রী প্রদানের জন্য OTSL এর এমডিকে প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক জিগারুল ইসলাম আন্তরিক ধন্যবাদ জানান।

তথ্যমন্ত্রীর নির্দেশেই রাঙ্গুনিয়া ইসলামপুর গ্রামের পাড়ায় পাড়ায় ভ্যান চালিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ওমর ফারুক চৌধুরী

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া।

গোটা বাংলাদেশ যখন করোনার প্রভাবে স্হলপথ নৌপথ গাড়ি চলাচল ও গণজমায়েত লক ডাউনে তখন সমাজের কেটে খাওয়া শ্রমজীবি  সাধারণ মানুষগুলো কর্মহীন হয়ে তাদের পরিবার পরিজনদের নিয়ে চিন্তাই মগ্ন, রাঙ্গুনিয়ার কেটে খাওয়া কর্মহীন শ্রমজীবি মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ এমপি মহোদয়,রাজনৈতিক ব্যক্তি ও সমাজের ভিত্তবান ব্যক্তিদের কর্মহীন মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান,
তথ্যমন্ত্রীর আহবানে মানব সেবায় এগিয়ে আসলেন,
চট্রগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ সভাপতি
রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের খলিফার পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক চৌধুরী।
তিনি নিজ উদ্দেগ্যেই এলাকার শ্রমজীবি গরিব অসহায় সাধারণ মানুষের ঘরে ঘরে নিজেই ভ্যানগাড়ি চালিয়ে খাদ্য সামগ্রী বিতরন করতেছে।
এসময় উপস্হিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের কার্য্যনিবাহী সদস্য জনাব সাইফুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি হাসান তালুকদার,ইসলামপুর যুবলীগের সমাজ ও ত্রান বিষয়ক সম্পাদক রাশেদ পারভেছ চৌধুরী, ইসলাম পুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ খসরু চৌধুরী, ছাত্রলীগ নেতা জোবাইদুল ইসলাম চৌধুরী,ইমরান চৌধুরী,তৈয়ব চৌধুরী,তৌহিদ চৌধুরী প্রমুখ।

এ সময় তারা হাতে নিত্যপন্য খাদ্য সামগ্রী বস্তা হাতে নিয়ে এলাকার পাড়ায় পাড়ায় অসহায় কর্মহীন মানুষ খোজ তাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন,
এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার স্হানীয়রা বলেন গ্রামের অসহায় কর্মহীন মানুষ গুলো আজ সরকারের অঘোষিত লক ডাউনের কারণে খুবই অসহায় হয়ে কষ্ঠে জীবন যাপন করতেছে,তাদের এই কষ্টের সময়ে তাদের পাশে এসে খাদ্য সামগ্রী দিয়ে,ওমর ফারুক চৌধুরী যে মহৎ কাজ করে দেখিয়েছে,আসলে এটাই মানুষের প্রতি মানুষের ভালবাসা এটাই মানবতা এটাই দেশপ্রেম।
তাহার মত সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে সমাজের কেটে খাওয়া কর্মহীন মানুষগুলোর কষ্ট অনুভব কম হবে।

রাঙ্গুনিয়া গোচরা চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ১৫০ পরিবার পেল খাদ্য সামগ্রী।

জাহেদ হাছান তালুকদার – রাঙ্গুনিয়া

করোনা ভাইরাস এর কারণে বিশ্বের অন্যান্য দেশে নেয়ায় বাংলাদেশ সরকার ঘোষিত নির্দিষ্ট নির্দেশনা আইনের দিন পার করছে বাংলাদেশের মানুষ। মানুষ কর্মহীনতা সৃষ্টির ফলে অর্থনৈতিক,সামাজিক এবং রাষ্ট্রীয় দিক দিয়ে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশেকে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার পৌরসভার ও পোমরা ইউনিয়নের মধ্যবর্তীস্থানে অবস্থিত পোমরা গোচরা চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার ( ২ এপ্রিল) কর্মহীন ও অসহায় ব্যবসায়ী দোকানদার ও সাধারণ জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে নব নির্বাচনের মাধ্যমে গঠিত এই ব্যবসায়ী সমিতি। মোট ১২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এদের মধ্যে ৭০ প্যাকেট দোকানদার বাকি ৫০ প্যাকেট সাধারণ মানুষ। প্রতি প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় চাউল, ডাল, তৈল, পিয়াজ,আলু, লবণ দেওয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণ এর পাশাপাশি প্রত্যেক দোকানদার ও সাধারণ মানুষের প্রতি করোনা সম্পর্কে সচেতনতা মূলক কথাবার্তা বলেন এবং প্রত্যেক দোকানদারকে সরকারের ঘোষিত আইন মেনে চলার জন্য আহ্বান করেন।

এ সময় উপস্থিত ছিলেন নব গঠিত ব্যবসায়ী সমিতির সকল কার্যকরী সদস্য এবং সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলেই উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়ায় সৈয়দ মাজাউল্ল্যাহ শাহ্ (রহঃ) সংগঠন থেকে খাদ্য সামগ্রী পেল ১০০ পরিবার।



জাহেদ হাছান তালুকদার, রাঙ্গুনিয়া।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় সংগঠন হযরত সৈয়দ মাজাউল্ল্যাহ শাহ্ (রহঃ) যুব একতা সংঘের উদ্যোগে এলাকায় ১০০টি গরীব ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পোমরা ৩নং ওয়ার্ডের সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে ৩ ফুট দূরত্বে অবস্থান করে প্রত্যেক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।৬০০ টাকার প্যাকেটের মধ্যে নিত্য প্রয়োজনীয় চাউল, আলু, ডাল, পেঁয়াজ, তৈল, লবণ দেওয়া হয়। এ সময় সংগঠনটি ও কর্মহীন পরিবার গুলোকে হাত ধোয়া,জীবাণুনাশক স্প্রে করা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এসব বিষয়ে সচেতনতামূলক কথাবার্তা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম,হারুনুর রশিদ, মইনুল হক, ইয়াকুব আলী বাদশা, আব্দুল সালাম, আব্দুল হামিদ, শামসুল আলম, ইসমাইল হোসেন, রিপন, এহসানুল হক ও মুহাম্মদ ইমরান।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা সভাপতি মুহাম্মদ জাহেদুল ইসলাম ও সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, সংগঠনের কর্মকর্তা তুশার, আনোয়ার,মানিক,আহমদ নুর আজিম, খোরশেদ, শাহেদ, ইরফান, সাইফু, সোহেল, আরফাত, ইমন, ইমাম উদ্দিন, ফরহাদ,ইখতিয়ার, নেজাম, রাহাত, সাবের,মনজিল,সোহেল এবং সার্বিক সহযোগিতায় প্রবাসী উপদেষ্টা ও সদস্যবৃন্দরা।

তথ্যমন্ত্রী নির্দেশেইঞ্জিঃ শামসুল আলম তালুকদারের উদ্দেগ্যেই কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া।

রাঙ্গুনিয়া হতে নির্বাচিত সাংসদ কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম পি মহোদয়ের নির্দেশ ত্রুমে ১নং রাজানগর ইউনিয়ন পরিষদ মাঠে আজ সকাল ৯,৩০মিনিটে
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ১নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদারের উদ্দেগ্যেই রানীরহাট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সদস্যদের আর্থিক সহযোগিতায় রাজানগর ইউনিয়নের আওতাধীন ৯টি ওয়ার্ডে প্রায় ১হাজারের অধিক কর্মহীন অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য ও ত্রান-সামগ্রি বিতরণ করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন
রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের নর্বনিবার্চিত সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ তালুকদার,সাধারন সম্পাদক আবু জাফর তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আজাদ,রানীর হাট ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির সাধারন সম্পাদক জনাব সেকান্দর হোসেন চৌধুরী,সিনিয়র সহ সভাপতি ডাক্তার অলক দাশ, সোহেল চৌধুরী,বিভুতি ভুষন সেন,যুগ্ন সম্পাদক সরওয়ার চৌধুরী,এস এম সেলিম তালুকদার,রানীর হাট চাউল কল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাছের উদ্দিন,ইউপি সদস্য এরশাদুর রহমান,জসিম উদ্দিন মাতব্বর,আবদুল বারেক,
কাচা বাজার ব্যবসায়ী নেতা মোহাম্মদ আবুল কাশেম,শাহা আলম তালুকদার,ছোটন,যুবলীগ নেতা ইমরান উদ্দিন খোকন,
তাতীলীগ নেতা বখতিয়ার উদ্দিন রনা, ছাত্রলীগ নেতা বদিউল আলম তালুকদার,আশরাফ আলী খান,ফরহাদ রেজা,জসিম ,সোহেল,বাশঁ ব্যবসায়ী সানাউল্লাহ সহ স্হানীয় নেতৃবৃন্দ।

রাঙ্গুনিয়ায় গোচরা চৌমুহনী বাজারে জীবাণুনাশক স্প্রে করেন- ব্যবসায়ী সমিতি।

বর্তমান বিশ্বে করোনা মোকাবেলায় বাংলাদেশের সব জায়গায় করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ও সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ব্যবসায়ী সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন,আইন শৃঙ্খলা বাহিনী সহ বেশ কয়েকটি সংগঠন কাজ যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোচরা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে করোনা প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে আজ (১লা এপ্রিল) বুধবার দুপুরে গোচরা চৌমুহনী ব্যবসায়ী সমিতির পক্ষে প্রত্যেক সদস্য তিন ফুট দূরত্ব অবস্থান করে জীবাণুনাশক স্প্রে করা হয়।

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সভাপতি আমির হামজা বলেন আমরা আগামীকাল বৃহস্পতিবার গোচরা যে সমস্ত ব্যবসায়ী বর্তমান পরিস্থিতির মাঝে আর্থিকভাবে সংকটের মাঝে আছেন তাদেরকে গোচারা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন গোচরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের সকল সদস্য ও ব্যবসায়ীরা।

জাহেদ হাছান তালুকদার —–

ছাত্রলীগে নেতা তৌহিদ চৌধুরী’র পরিবারের থেকে ২৫০পরিবার পেল খাদ্য সামগ্রী

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া।

মাননীয় তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এম পি মহোদয়ের নির্দেশ ত্রুমে চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম চৌধুরি’পরিবারের পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ও রাজানগর ইউনিয়নের  গরিব অসহায় খেটে খাওয়া মানুষদের ঘরে ঘরে গিয়ে নিত্যপন্য খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।
ইসলাম পুর ইউনিয়নের সাদেকনগর,বেতছড়ি মগাইছড়ি পুলিশ কেম্প ৬নং ওয়ার্ড  খলিফারপাড়া নেজাম শাহ পাড়া সাইর মোহাম্মদ পাড়া গলাচিফা পেয়ার মোহাম্মদ চৌধুরি বাড়ি বাচুর মোহাম্মদ পাড়া রাজানগর ইউনিয়নের রাণীর হাট বাজারের পার্শবতী এলাকা ও ইছামতি খালের পশ্চিমে দূর্গম এলাকা শিয়ালবুক্কা,সহ অনেক কৃষক শ্রমিক অসহায় গরিব ২৫০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন তৌহিদ চৌধুরী’র বড় ভাই আরিফ মঈনুল ইসলাম চৌধুরী(সওকত) ছোট ভাই ফরহাদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরি বাবলা, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শুভ শীল,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুবিন চৌধুরি ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক জাকেরুল ইসলাম জাকের রিজভী চৌধুরি, ইসলাম পুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম যুবলীগ নেতা মেম্বার খোরশেদ আলম বাবুল, উদয় তুরি ছাত্রলীগ নেতা জেকশন চৌধুরী জোবাইদুল ইসলাম চৌধুরি বদিউল আলম সোহান আব্বাস সহ অনেকে।
কৃষক শ্রমিক অসহায় গরিব দূঃখি মানুষের কঠিন সময়ে তাদের ঘরের দরজায় বস্তা ভরা খাদ্য সামগ্রী পেয়ে তাদের চোখে মুখে হাশির আনন্দে আত্মহারা।
স্থানীয়রা মনে করেন তৌহিদ চৌধুরী ও সওকত চৌধুরীর পরিবারে মহৎ উদ্দ্যেগকে অনুকরণ করে বাকীরাও এগিয়ে আসবেন।
ত্রান বিতারণের সওকত চৌধুরী গরীব দুস্থ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন আমাদের পরিবার সবসময় আপনাদের পাশে থাকবে প্রয়োজনে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তালিকা তৈরি করে দেওয়া হবে যাতে করে কোন মানুষ খাবারের কষ্ট না পাই। তৌহিদ চৌধুরীবলেন আমাদের রাঙ্গুনিয়া গন-মানুষের নেতা জননেতা মাননীয় তথ্যমন্ত্রী ঘোষনা দিয়েছেন রাঙ্গুনিয়ার কোন পরিবার খাবারের কষ্ট পাবেনা তিনি ইতিমধ্যে সরকারি অনুদান ছাড়াও নিজস্ব তহবিল থেকে সাধারণ মানুষদের ত্রান বিতারণ করে যাচ্ছেন।আমরাও যদি পাশাপাশি ব্যক্তিগত উদ্দ্যেগে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাহলে মাননীয় মন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন সহজ হবে। তৌহিদ চৌধুরী রাজানগর ও ইসলামপুরের বিত্তবানদের এই মহা বিপদে মানুষের পাশে থাকার আহবান জানান। তিনি আরো বলেন যতক্ষন সাধ্য থাকবে ততক্ষন মানুষের বিপদে।

রাঙ্গুনিয়ায় উপজেলা পরিষদের তহবিল থেকে ১৫ জীবানুনাশক যন্ত্র ও ১৫০০ মাস্ক বিতরণ।

রাঙ্গুনিয়ায় ১৫০০ মাস্ক, ১৫ টি জীবানুনাশক যন্ত্র, জীবানুনাশক ওষুধ ও হ্যান্ডরাব বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ’র রাজস্ব তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ১৫ ইউনিয়নে বিতরণের জন্য বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে প্রমুখ।

৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে কীটনাশক স্প্রে

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

রাঙ্গুনিয়া উপজেলা ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ইমরান চৌধুরী,আহমদ ছাফা রুবেল ও দিদারুল আলম দিদারের নেতৃত্বে প্রাণঘাতী করোনা ভাইরাসের জীবাণু প্রতিরোধে গ্রামের উদীয়মান তরুণদের সমন্বয়ে জীবাণুনাশক ঐষধ দিয়ে গ্রামকে সকল প্রকার জীবাণুর কবল থেকে মুক্ত করার লক্ষে কীটনাশক স্প্রে করা হয়।

Design a site like this with WordPress.com
Get started