রাঙ্গুনিয়ায় উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হোম কোয়ারেন্টিনে

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সম্পাদক জননেতা আকতার হোসাইন রয়েছেন হোম কোয়ারেন্টিনে।
আজ সোমবার রাত্রে তাঁর সাথে কথা বলে জানা যায়।
এ সময়ে তিনি ফোনে বলেন, আমি গত ১৯ মার্চ ভারত থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনের মধ্যে রয়েছি। এ ছাড়া উপজেলা পুলিশ প্রশাসন এসআই চন্দ্র বাড়িতে এসে করোনা ভাইরাস সম্পর্কে অভিহিত করেন এবং ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন।

ফোন কলের ভিত্তিতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,

করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষ ঘরে অবস্থান করায় কর্মহীন হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষ পরিবার নিয়ে দিশেহারা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা থেকে একটি বার্তার মাধ্যমে জানানো হয়েছিল কোন দরিদ্র ও অসহায় পরিবার কোন পক্ষ থেকে কোন খাদ্য সামগ্রী পাচ্ছে না এবং অন্য কোন কারণে ত্রাণসামগ্রী থেকে বঞ্চিত সে সমস্ত পরিবারগুলো একটি ফোন কলে পণ্য সামগ্রী নিয়ে হাজির হবে রাঙ্গুনিয়া থানা সদস্যরা এমন বার্তা দেওয়ার পরে রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নের রোশাই পাড়া এলাকায় নিত্যপণ্য সামগ্রী হাজির হয় রাঙ্গুনিয়া থানা ওসি ও সদস্যরা।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ সাইফুল ইসলাম ও এসআই ইসমাইল হোসেন জুয়েল খাদ্য সামগ্রী ফোন কলের ব্যক্তির নিকট স্থানান্তর করেন। এ সময় তিনি বলেন আমরা রাঙ্গুনিয়ার প্রত্যেকটি এলাকায় যারা আমাদের কল করে তাদের অসহায়ত্বের কথা জানিয়েছেন আমরা তাদের নিকট এই খাদ্যপণ্য নিয়ে হাজির হয়েছি।

রাঙ্গুনিয়ায় নিত্যপণ্য সামগ্রী বিতরণ –চট্টগ্রাম জেলা পুলিশ।

বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাসের আতঙ্কে পুরো বাংলাদেশ যা ফলে গরীব অসহায় দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। এই সব মানুষগুলোর পাশে নিত্যপণ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন চট্টগ্রাম জেলা পুলিশ।

সোমবার ( ৩০মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঁইয়ার চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শ্রমজীবী অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল,ডাল,তেল,লবণ,সহ প্রত্যেকটা লোকের জন্য ১২ কেজি ওজনের ৬ ধরনের প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। এইসব পণ্য নিয়ে রাঙ্গুনিয়া লিচু বাগান এলাকায় বিভিন্ন দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করেন এসময় রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভূঁইয়া বলেন করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া পরিবারের কাছে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু করেছি। ১৬ থানায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তিনি বলেন প্রতিটি প্যাকেটে
৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ সম্বলিত একটি প্যাকেট। জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান পুলিশ সুপার।

জাহেদ হাছান তালুকদার ———-

মরহুম আব্দুল সামাদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১২০টি অসহায় পরিবার পেল খাদ্য সামগ্রী।

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ এ.এম.বাবুলের পরিবার ও মরহুম আব্দুল সামাদ স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় যে সমস্ত গরিব অসহায় ও কর্মহীন হয়ে গৃহবন্দি হয়ে রয়েছে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এই যুবলীগ নেতা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এই ১২০ পরিবারের খাদ্য সামগ্রী নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে তুলে দেন এই খাদ্যসামগ্রী। খাদ্য সামগ্রী মাঝে রয়েছে, চাউল,আলু, ডাল, পিয়াজ, তৈল,লবণ এবং একটি করে মুরগি।খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি প্রত্যেক মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ দেন।

এ.এম. বাবুল বলেন, বর্তমান সারা বিশ্ব জুড়ে যে সংকট সৃষ্টি হয়েছে তারাই ধারাবাহিকতায় আমাদের এই বাংলাদেশে তারই প্রভাব পড়েছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ গরীব ও অসহায় তারা কর্মহীন হয়ে ঘরে বন্দি হয়ে আছে আর আমি আমার ক্ষুদ্র এই খাদ্য সামগ্রী নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করে তাদের পাশে দাঁড়ানো আমার মত সকলেই আপনারা এই মানুষগুলোর পাশে এই পরিস্থিতি মোকাবেলায় পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন, পোমরা ইউনিয়নের যুবলীগ নেতা শফিউল আলম,জসিম উদ্দীন, ফজল করিম, জমির উদ্দীন, আবু তৈয়ব, রুবেল, শাহেদ, শুক্কুর, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ নেতা এ. কে.মামুন, রাজু, আল-আমিন, জয় রাজ, নয়ন, আতিক হাছান ইমন,কাদের, কাশেম সহ রোশাই পাড়া জামে মসজিদে সাধারণ সম্পাদক আশরাফুল হক হারুনসহ প্রমুখ।

মরহুম আব্দুল সামাদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১২০টি অসহায় পরিবার পেল খাদ্য সামগ্রী

জাহেদ হাছান তালুকদার রাঙ্গুনিয়া,

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ এ.এম.বাবুলের পরিবার ও মরহুম আব্দুল সামাদ স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় যে সমস্ত গরিব অসহায় ও কর্মহীন হয়ে গৃহবন্দি হয়ে রয়েছে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এই যুবলীগ নেতা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এই ১২০ পরিবারের খাদ্য সামগ্রী নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে তুলে দেন এই খাদ্যসামগ্রী। খাদ্য সামগ্রী মাঝে রয়েছে, চাউল,আলু, ডাল, পিয়াজ, তৈল,লবণ এবং একটি করে মুরগি।খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি প্রত্যেক মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ দেন।

এ.এম. বাবুল বলেন, বর্তমান সারা বিশ্ব জুড়ে যে সংকট সৃষ্টি হয়েছে তারাই ধারাবাহিকতায় আমাদের এই বাংলাদেশে তারই প্রভাব পড়েছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ গরীব ও অসহায় তারা কর্মহীন হয়ে ঘরে বন্দি হয়ে আছে আর আমি আমার ক্ষুদ্র এই খাদ্য সামগ্রী নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করে তাদের পাশে দাঁড়ানো আমার মত সকলেই আপনারা এই মানুষগুলোর পাশে এই পরিস্থিতি মোকাবেলায় পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন, পোমরা ইউনিয়নের যুবলীগ নেতা শফিউল আলম,জসিম উদ্দীন, ফজল করিম, জমির উদ্দীন, আবু তৈয়ব, রুবেল, শাহেদ, শুক্কুর, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ নেতা এ. কে.মামুন, রাজু, আল-আমিন, জয় রাজ, নয়ন, আতিক হাছান ইমন,কাদের, কাশেম সহ রোশাই পাড়া জামে মসজিদে সাধারণ সম্পাদক আশরাফুল হক হারুনসহ প্রমুখ।

রাঙ্গুনিয়ায় ফ্রিজ চেক করতে গিয়ে দুই ভুয়া পুলিশ আটক

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া।

রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নলুয়া পাড়া ২নম্বর ওয়ার্ডের গ্রামের সাধারণ মানুষের ঘরে ঢুকে ফ্রিজ চেক করার নামে ফ্রিজে জমা রাখা জিনিস পত্র,প্রয়োজনীয় খাবার বাইরে ফেলে দেয়,পরে সেখান থেকে তড়িগডি করে সচকে পড়ে,একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গিয়ে দোকান খোলা দেখায় বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে দুটি দোকান বন্ধ করে দেয়, তাদের কথায় ও চালচলনে গড়মিল দেখলে স্থানীয়দের সন্দেহ হয়,স্থানীয়রা তাদের কে চ্যালেঞ্জ করলে তাদের হাতে থাকা সেনাবাহিনী ও পুলিশ লেখা একটি ডায়েরি এবং একটি আইডি কার্ড বের করে দেখান,পরে স্হানীয়দের সহায়তায় ইউপি চেয়ারম্যানের সহযোগীতায়,উপজেলা প্রশাসনকে অভিহিত করলে, প্রশাসনের পক্ষ থেকে
তাদের কে বলেন জানা মতে সেখানে রাঙ্গুনিয়া থানা পুলিশের কোন পোর্স যায় নাই, তাদেরকে আটক করতে বলা হয়,পরে স্হানীয়দের মাধ্যমে তাদের কে আটক করে রাঙ্গুনিয়া থানা পুলিশেরর হাতে সোর্পদ করেন,আটক কৃতদের একজনের বাড়ি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে, অপরজনের বাড়ি পারুয়া ইউনিয়নে বলে প্রাথমিকভাবে জানা যায়।

করোনাভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪টি বার্তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ করোনাভাইরাস মোকাবিলায় পরামর্শ ও আহ্বান সংবলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তাগুলো প্রচারের জন্য অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর পরামর্শ ও বার্তাগুলো হচ্ছে:

করোনাভাইরাস মোকাবিলায় আপনার করণীয়
প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন। যাঁরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছেন, তাঁরা ১৪ দিন সম্পূর্ণ আলাদা থাকুন। ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিন। যেখানে-সেখানে কফ-থুতু ফেলবেন না। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন। অন্য ধর্মাবলম্বীরাও ঘরে বসে প্রার্থনা করুন। পরিবার, পাড়াপ্রতিবেশী এবং দেশের মানুষের জীবন রক্ষার্থে এসব পরামর্শ মেনে চলা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

সুরক্ষা ও চিকিৎসাসামগ্রীর ঘাটতি নেই
স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পিপিই-সহ পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুত রয়েছে।
ঢাকায় চারটি স্থানে এবং চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অন্য ছয়টি বিভাগে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে। কেউ গুজব ছড়াবেন না। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনাভাইরাসে ভীত হবেন না
করোনাভাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয়। এই ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে। নানা রোগে আক্রান্ত এবং বয়স্ক মানুষদের জন্য এই ভাইরাস বেশ প্রাণসংহারী হয়ে উঠেছে। আপনার পরিবারের সংবেদনশীল মানুষটির প্রতি বেশি নজর দিন। আতঙ্কিত হবেন না। আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তাভাবনার বিলোপ ঘটায়। আপনি, পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।

সহনশীল ও সংবেদনশীল হোন
করোনাভাইরাসের কারণে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব এক সংকটময় সময় অতিক্রম করছে। এ সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই। দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। যতটুকু না হলে নয়, তার অতিরিক্ত কোনো ভোগ্যপণ্য কিনবেন না। সীমিত আয়ের মানুষকে কেনার সুযোগ দিন। অসহায় মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

জীবানুনাশক ছিটাতে উদ্যোগ নিলেন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া।

রাঙ্গুনিয়ায় করোনাভাইরাসের সংক্রমনরোধে জীবানুনাশক ছিটানো শুরু করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রানীরহাট এলাকায় ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. মাসুদুুর রহমান নিজে জীবানুনাশক ছিটিয়ে কার্যক্রম শুরু করেন। এই সময় সেনাবাহিনী, পুলিশ, জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ করোনাভাইরাসের সংক্রমনরোধে উপজেলার সব এলাকায় জীবানুনাশক ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজটি বাস্তবায়ন করছেন। খবর পেয়েছি এর আগে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিজ নিজ এলাকায় জীবানুনাশক ছিটিয়েছেন। এটি ভালো উদ্যোগ । সবাইকে এই কাজে সহযোগিতার অনুরোধ করেন তিনি।
স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক’র এডমিন (প্রশাসক) হাবীবুর রহমান বলেন, “ কয়েকদিন ধরে বিভিন্ন দলে ভাগ হয়ে সংগঠনের ২০ জন সদস্য জীবানুনাশক ছিটানোর কার্যক্রম চলছে। ছোট পরিসরে কার্যক্রমটি করা হচ্ছে। উপজেলা প্রশাসন জীবানুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করায় সাধুবাদ জানাচ্ছি। আশা করছি পুরো রাঙ্গুনিয়ায় জীবানুনাশক ছিটানোর সম্ভব হবে। ”
কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে জীবানুনাশক ছিটানোর কাজ শুরু করতে দৃষ্টি আকর্ষন করেন। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে কার্যক্রমটি শুরু করা হয়।

অসহায় মানুষ সরাসরি কথা বলতে পারবে রাঙ্গুনিয়া থানার ওসির সাথে

মু্হাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া।

দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দেশকে ভালোবেসে নিরাপদ ও জাতিকে সুস্থ রাখার জন্যে রাঙ্গুনিয়ার যে সকল ভাই বোনেরা খুব কষ্টে দিনযাপন করছেন এবং যারা কারো কাছে পরিবারের অসহায়ত্বের কথা বলতে পারছেন না তাদের কলের অপেক্ষায় রাঙ্গুনিয়া মডেল থানা । আপনার মোবাইল কলের অল্প সময়ে পৌঁছে যাবে রাঙ্গুনিয়া থানার নির্ভীক সদস্যরা বলেছেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ  সাইফুল ইসলাম।
ফোন করার নিয়মঃ-আপনার পরিচয় দিয়ে অভিযোগ ও যে কোনো বিষয়ে তথ্য জানতে সরাসরি কল করুন ০১৭১২ ১৩৪৭৭৮, ০১৭৬৯ ৬৯৪৫১৯ নাম্বারে

রাঙ্গুনিয়ার লালানগরে দুস্থদের মাঝে ১০ টাকা কেজির চাল বিতরণ


মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া।

সারাদেশের ন্যায় করোনা প্রতিরোধে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়ও নিত্যপণ্য সামগ্রী, মুদি, ফার্মেসি, হাসপাতাল ব্যতীত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। একই সঙ্গে রিক্সা, ভ্যানসহ যান চলাচলও অনেকটা বন্ধ। এতে আয় বন্ধ হয়ে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট এই অচলাবস্থায় উপজেলাট লালানগর ইউনিয়নের দুস্থ ব্যক্তিদের মাঝে ফেয়ার প্রাইসের ১০ টাকা কেজির চাল বিতরণ করেছে ইউপি চেয়ারম্যান।

জানা গেছে, আজ ২৯ মার্চ (রবিবার) সকালে লালানগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অস্বচ্ছল ও হতদরিদ্র ২৮৬ পরিবারকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল তুলে দেন ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব তাজুদ্দিন সুমন, সাংবাদিক এম. মতিন, ইউপি সদস্য কাজী মাঈন উদ্দিন, মো: মীর হানিফ, আয়ুব আলী ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ।

করোনাভাইরাসের সৃষ্ট অচলাবস্থায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যর উর্ধ্বগতির এই দিনেও মাত্র ১০ টাকা কেজি দামে চাল কিনতে পারায় নিন্ম আয়ের পরিবারগুলোর মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।

এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোনাধন ত্রিপুরা বলেন, ‘স্থানীয় এমপি ও তথ্যমন্ত্রী মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে শতভাগ স্বচ্চতার সঙ্গে চাল বিতরণ করার।

লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন বলেন, ‘রাঙ্গুনিয়ার সাংসদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কঠোর নির্দেশনা রয়েছে। এদূর্যোগময় মূহুর্তে শতভাগ স্বচ্ছতার সঙ্গে কর্মসূচির তালিকা প্রণয়ন ও চাল বিতরণে কোন কারসাজি যেন না হয়। যদি ফেয়ার প্রাইসের চাল নিয়ে কোনো অনিয়ম বা দূর্নীতি হয়, তাহলে তাদের বিরুদ্ধে মন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। আমরাও মন্ত্রী মহোদয়ের সেই নির্দেশ মাথায় রেখে শতভাগ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করছি।’

Design a site like this with WordPress.com
Get started