রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড লক-ডাউন।

করোনা ভাইরাস প্রতিরোধে রাঙ্গুনিয়া প্রশাসনের পাশাপাশি নিজেদের উদ্যোগে পোমরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এলাকায় আজ সোমবার (৬ এপ্রিল) সকালের দিকে গাছের গুটি, বাঁশ দিয়ে গুরুত্বপূর্ণ সড়কে এই লক-ডাউন করা হয়। সরকারের ঘোষিত আইন না মানায় পুলিশের পাশাপাশি বিভিন্ন গ্রামে এলাকাবাসী এই উদ্যোগ গ্রহণ করে।

এই বিষয়ে জানতে চাইলে বিভিন্ন ওয়ার্ডের স্থানীয়রা জানায়–করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এলাকাবাসী নিজেরাই এই লক-ডাউনের সিদ্ধান্ত নেয়। এলাকায় যারা কোন কারণ ছাড়া ঘোরাফেরা করে তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে। গাড়ি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে। বাইরের কোন গাড়ি এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না ( যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে প্রবেশ করতে পারবে)।

এদিকে স্থানীয় জন প্রতিনিধিরা এলাকা ভিত্তিক লক-ডাউন বিষয়কে তারা সাধুবাদ জানান। সরকার ও স্থানীয় উপজেলা প্রশাসনের একার পক্ষে জন সাধারণকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই প্রত্যেক ওয়ার্ডে এই এলাকা ভিত্তিক লক-ডাউন সিদ্ধান্ত নেওয়া হয়।

জাহেদ হাছান তালুকদার ———

করোনা ভাইরাস প্রতিরোধে লক-ডাউন হচ্ছে পৌরসভা১নং ওয়ার্ড

বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাওয়াই সরকার ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব জালাল উদ্দীন নিজ ওয়ার্ডের সর্বসাধারণকে করোনা ভাইরাসের থাবা থেকে বাঁচাতে এই উদ্যোগ গ্রহণ করেন।

তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই বিষয়টি জানান দেন— প্রিয় রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের এলাকাবাসী আগামীকাল সকাল থেকে আমাদের এলাকা লক-ডাউন করা হবে অপ্রয়োজনীয় ভাবে কেউ ঘর থেকে বের হবেন না।
আমরা ইষ্টার্ন ক্যমিকেল সড়ক বন্ধ করা হবে নোয়াগাঁও রাস্তায় মাথা থেকে জুটমিল গেইটে লস্কর তালুকদার বাড়ির রাস্তার মাথায় থেকে দুল্লভের বাড়ি রাস্তার মাথা থেকে রক্ত ছড়ি রাস্তার মাথায় এক যোগে বন্ধ করে দেওয়া হবে।

আমি সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি –এলাকার সকল জনসাধারণ কে অনুরোধ করতেছি আপনারা আইন মেনে চলুন।দেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা যদি এখনো সতর্ক না হই তাহলে আমাদের এলাকার অপুর্ননীয় ক্ষতি হবে। করোন থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নাই।তাই সতর্কতা অবলম্বন ছাড়া আর উপায় নাই।তাই আমি বাদ্ধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।
আইন অমান্য কারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাদ্ধ্য থাকিব।

ঘরে থাকুন— ভালো থাকুন–

ভিক্ষুক থেকে শিল্পপতি সবাই আছেন প্রধানমন্ত্রীর প্যাকেজে – তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, রোববার ৫ এপ্রিল ২০২০
করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত অর্থনৈতিক প্যাকেজে ভিক্ষুক থেকে শিল্পপতি সবার জীবন ও জীবিকা অন্তর্ভুক্ত রয়েছে, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর রোববার দুপুরে তথ্যমন্ত্রী ঢাকায়  মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে দেয়া বক্তব্যে একথা বলেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যে ঐতিহাসিক এবং সাহসী ঘোষণা দিয়েছেন, এটি আশপাশের দেশ এমনকি ভারতের তুলনায় আনুপাতিক হারে অনেক বড় প্যাকেজ’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘ভারতে তারা তাদের জিডিপির ০.৮ শতাংশ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন। আর বাংলাদেশে প্রধানমন্ত্রী যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ  ঘোষণা করেছেন, তা আমাদের মোট জিডিপির ২.৫২ শতাংশ।’

ঘোষিত অর্থনৈতিক প্যাকেজের বিশেষত্ব বিশ্লেষণ করে ড. হাছান বলেন, এর মধ্যে কয়েকটি প্যাকেজ ‘রিভলভিং’ যা থেকে প্রকৃতপক্ষে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকারও বেশি অর্থায়ন সম্ভব।

তথ্যমন্ত্রী জানান, এই প্যাকেজের পাশাপাশি প্রধানমন্ত্রী কয়েক মিলিয়ন পরিবারের জন্য ৬৮০ কোটি টাকা নগদ বরাদ্দ ও অপেক্ষাকৃত অধিক দারিদ্র্যপীড়িত ১০০ উপজেলার সকল বয়স্ক ও বিধবাকে ভাতা প্রদানের নির্দেশ দিয়েছেন।

‘বৈশ্বিক মন্দার আশংকা ও বাংলাদেশের অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাবসহ সমস্ত বিষয়গুলোকে বিবেচনায় এনে বাংলাদেশের সমস্ত মানুষ- ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি সবাইকে এই প্যাকেজের আওতায় এনে তিনি (শেখ হাসিনা) যে ঘোষণা দিয়েছেন, তা যুগান্তকারী ও  সর্বমহল কর্তৃক অভিনন্দিত হয়েছে’ বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করেছে, আমাদের দৃঢ় বিশ্বাস, তাঁর ঘোষিত অর্থনৈতিক এ প্যাকেজের সঠিক বাস্তবায়নের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবিলায়ও বাংলাদেশ পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করতে পারবে।

বেসরকারি হাসপাতাল গুলোকে দুর্যোগে জনগণের পাশে থাকা আহ্বান- তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি হাসপাতালগুলোকে দুর্যোগে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

গত কাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে অনলাইনে দেওয়া বক্তব‌্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ফেডারেশন অব টিভি প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি), প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (প্রোব) নেতাদের হাতে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী হ‌্যান্ড-স‌্যানিটাইজার, মাস্ক, গ্লাভস ও সাবান এবং একটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধিকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ‌্যকর্মীদের জন‌্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) হস্তান্তর করেন।

গণবিজ্ঞপ্তি:রাঙ্গুনিয়া উপজেলা

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাঙ্গুনিয়া উপজেলায় করোনা ভাইরাস জনিত প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে সকল ধরনের দোকানপাট (কিছু ব্যতিক্রম ব্যতীত) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব সময়ের জন্য বন্ধ থাকবে। শুধুমাত্র সার, বীজ, কাঁচাবাজার, খাবারের দোকান এবং মুদি দোকান বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিকেল ৫ টার পর ঔষধের দোকান, হাসপাতাল এবং ডাক্তারের চেম্বার ব্যতীত আর কোন দোকান কোন অবস্থাতেই খোলা রাখা যাবেনা।
এ নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।

মোঃ মাসুদুর রহমান
উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।
রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রাঙ্গুনিয়ায় মনির আহম্মদ বি.এস.সি স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা আলহাজ্ব মনির আহম্মদ বি.এস.সি স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে গরীব ও অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (৫ এপ্রিল) সকালে আলহাজ্ব মনির আহম্মদ বি.এস.সি স্মৃতি ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ হারুন ও নাহার গ্রুপের পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম হেলাল যৌথভাবে ভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করে।

এ সময় উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ মাষ্টার সাধারণ সম্পাদক আহসান হাবীব,জনাব শওকতুল ইসলাম, আবদুল সবুর রাজু, আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, মাহাবুব আলম মেম্বার, জাহাঙ্গীর মাষ্টার, কবির আহম্মেদ, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ হাছান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল, মোহাম্মদ সাগর, ছাত্রলীগ নেতা, ফারুক, মুক্তার, তানভীর,আবছার,
ইসমাইল মেম্বার,সোহেল, সুজন, জাহাঙ্গীর, মুহাম্মদ আলম প্রমুখ।

রাঙ্গুনিয়ায় সৈয়দবাড়ী সমাজ কল্যাণ ঐক্য সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সামাজিক ও ধর্মীয় সংগঠন সৈয়দবাড়ী সমাজ কল্যাণ ঐক্য সংঘের উদ্যোগে গরীব ও অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে সৈয়দবাড়ী সমাজ কল্যাণ ঐক্য সংঘের উপদেষ্টা মাহবুবুল আলম সিকদার ও সংগঠনের সকল সদস্যরা এই খাদ্য সামগ্রী গুলো গরীব ও অসহায় কর্মহীন মানুষের ঘরে পৌঁছে দেয়। প্রতি প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় চাউল,ডাল, আলু, পেঁয়াজ,তৈল, সাবান দেওয়া হয়।

এ সময় সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম সিকদার বলেন বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গরীব অসহায় ও কর্মহীন মানুষদের পক্ষে খুবই কষ্টদায়ক আমাদের প্রাণপ্রিয় সংগঠন সৈয়দবাড়ী সমাজ কল্যাণ ঐক্য সংঘের সকল সদস্য ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় আমরা গরিব অসহায় মানুষদের জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। সমাজে যারা বিত্তবান মানুষ রয়েছেন তাদের প্রতি আহ্বান আপনারা এই গরীব অসহায় কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানায়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম সিকদার দৈনিক প্রথম আলো সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব সমাজ কল্যাণ সংঘের সকল সদস্য এবং কর্মকর্তারা।

রাঙ্গুনিয়ায় পোমরা ছাত্র পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

জাহেদ হাছান তালুকদার -রাঙ্গুনিয়া,

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ছাত্র পরিষদের নিজস্ব অর্থায়নে গরিব ও অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৩ ফুট দূরত্বে অবস্থান করে এই খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহির আহমদ চৌধুরী। মোট ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। প্রতি প্যাকেটের মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় চাউল ৫কেজি, আলু ১কেজি, তৈল ১লিটার, ডাল ১কেজি, পিয়াজ ১কেজি, সাবান ১পিস দেওয়া হয়।

এ সময় আলহাজ্ব জহির আহমদ চৌধুরী বলেন– বাংলাদেশের এই বিপদের দিনে পোমরা ছাত্র পরিষদের এই উদ্যোগ গরিব ও অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর এটাই সুযোগ। পোমরা এলাকায় যারা সম্পদশালী রয়েছে হয়তো পোমরা ছাত্র পরিষদের এই উদ্যোগটি তাদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।

পোমরা ছাত্র পরিষদ জানায়, বর্তমান করোনা ভাইরাসের আতঙ্কে বাংলাদেশে গরীব ও অসহায় মানুষ গুলো কর্মহীন হয়ে পড়ে, আমরা পোমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে এই মানুষগুলোর পাশে সামান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে আছি। আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার রায়হান চৌধুরী শুভ,রাশেদ চৌধুরী, কামাল, জাহেদুল ইসলাম, কাইয়ুম, মিজান, মঈন উদ্দীন, নেজাম উদ্দীন, মানিক, অপু, সোহেল, ইব্রাহীম, তুষার, ফাহিম, সাব্বির, ফরিদ, আরিফ, ফরহাদ, আসিফ, নয়ন, মুক্তার, রুবেল, মামুন, এনাম, সোহেল, রাফি আজাদ প্রমুখ।

Design a site like this with WordPress.com
Get started