পোমরা ছাত্র পরিষদের উদ্যােগে দ্বিতীয় পর্যায়ে উপহার সামগ্রী বিতরণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পোমরা ছাত্র পরিষদের উদ্যোগে গরীব ও অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ কার্যক্রম চালাচ্ছে। প্রথম পর্যায়ে ২৫০ পরিবারের মাঝে তারা খাদ্য সামগ্রী বিতরণ করেন।

রবিবার (১০মে) পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে পোমরা ইউনিয়নের ৬০ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু করেন। উপহার সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় চাল, চিনি, তৈল,সেমাই, আলুসহ ১০কেজি পন্যের খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এই খাদ্য সামগ্রী বিতরণ কালে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহেদ হাছান তালুকদার —————–

পোমরা ইউনিয়নে এন এন কে ফাউন্ডেশনের পক্ষে দ্বিতীয় পর্যায়ে ২৩০ পরিবার পেল ত্রাণ সহায়তা।

রাঙ্গুনিয়া মাটি ও মানুষের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের পারিবারিক এন এন কে ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে পোমরা ইউনিয়ন দ্বিতীয় পর্যায়ে ২৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

শনিবার (৯ মে) সকালে পোমরা নঈমীয়া তৈয়বিয়া মাদ্রাসা হলরুমে ৯ ওয়ার্ডে ২০ করে মোট ১৮০ জনকে এই খাদ্য সামগ্রী ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এর মাধ্যমে পৌঁছানো হয়। বাকি ৫০টি সিএনজি চালক ১০টি, মাইক্রো চালক ১০টি, ট্রাকচালক ১০টি, সেলুন সমিতি ১০টি, লন্ড্রি দোকান কে ১০টি করে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছানো হয়।

এসময় উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সহ সাধারণ সম্পাদক মহসিন মেম্বার, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মুসলিম উদ্দিন মাস্টার,পোমরা কৃষক লীগের সভাপতি মমতাজ উদ্দিন সহ প্রমুখ।

জাহেদ হাছান তালুকদার ————

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসকদের পিপিই দিল তথ্যমন্ত্রী


চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসকদের জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) দিলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তথ্যমন্ত্রীর নির্দেশে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারন সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন খাঁন স্বপন পিপিই গুলো পাঠান। আজ শনিবার (৯ মে ) তথ্যমন্ত্রীর পক্ষে এসব পিপিই খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর নিকট হস্তান্তর করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার ও সাংবাদিক মাসুদ নাসির। এসময় উপস্থিত ছিলেন, খ্রীষ্টিয়ান হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শৈলমং, মেডিকেল অফিসার ডা. শৈওয়াইগী, ডা. রাজিব পালিত।
গিয়াস উদ্দিন খাঁন স্বপন বলেন, রাঙ্গুনিয়াসহ এতদাঞ্চলের রোগীদের সেবাদানকারী শতবর্ষী প্রতিষ্ঠান চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী প্রদানের জন্য তথ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দেন। রাঙ্গুনিয়ার অনেক মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসা নেন। সেখানে আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে।

সংরক্ষণঃ- সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব

রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত,যুবসেনা,ছাত্রসেনা যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

জাহেদ হাছান তালুকদার–বর্তমান করোনা ভাইরাস কারণে অসহায় ও কর্মহীন হয়ে পড়ার সাধারণ মানুষের মাঝে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত যুবসেনা, ছাত্রসেনা, রাঙ্গুনিয়া উপজেলা যৌথ উদ্যোগে তৃতীয়বারের মতো এসব গরীব অসহায় মানুষদের পাশে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালাচ্ছে।

শনিবার ( ৯ মে) পোমরা শান্তি হাট বাজার সংলগ্ন মাঠে তৃতীয়বারের মতো খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ফ্রন্টের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক আলকাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের
শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আলীশাহ নেছারী, বিশেষ অথিতি হিসাবে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় পরিষদের
শিক্ষা ও বানিজ্য বিষয়ক সম্পাদক পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ্ ,উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক করিম উদ্দীন হাসান,উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সম্পাদক মাস্টার মুহাম্মদ শাহ শাওন,আরো উপস্থিত ছিলেন, আবদুল রহমান জামী, আলহাজ্ব খলিলুর রহমান,মাওলানা সালাহ উদ্দীন নেজামী, মুহাম্মদ গোলাম কিবরিয়া,মাওলানা শওকত আলী,মুহাম্মদ মুহলেহ উদ্দীন জাবেদ,মুহাম্মদ ইমরান হোসাইন প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন রাঙ্গুনিয়া মধ্যম- দক্ষিণ আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি আলহাজ্ব মাওলানা হায়েজ রুহুল আমিন আলকাদেরী।

এদিকে আলহাজ্ব মাওলানা আলীশাহ নেছারী বলেন তৃতীয় পর্যায়ের রাঙ্গুনিয়ার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৭০ পরিবারকে এই রমজান উপহার দেওয়া হয়। পূর্বে প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা মোট প্রায় ১০০০ পরিবারকে।

জাহেদ হাছান তালুকদার।

কৃষকের সোনালী ফসল পাকা ধান কেটে দিচ্ছে রাঙ্গুনিয়ায় পৌরসভা ৫নং ওয়ার্ড কৃষকলীগ ও যুবলীগ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম -রাঙ্গুনিয়া –
কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই শ্লোগানের মূলধারায় কৃষকের সোনালী ফসল পাকা ধান কেটে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ এমপি’র নির্দেশক্রমে রাঙ্গুনিয়া  পৌরসভা 5 নং ওয়ার্ড কৃষকলীগ ও যুবলীগ।

৯মে (শনিবার) সকালে রাঙ্গুনিয়া  পৌরসভা ৫নং ওয়ার্ড কৃষকলীগ ও যুবলীগের উদ্যোগে উত্তর ঘাটচেক হাজারীবিলে কৃষক মুহাম্মদ বদিউল আলম ও প্রভাষ মল্লিককের ১একর ধান কেটে দেন।

এইসময় ধান কাটায় অংশ নিয়েছে রাঙ্গুনিয়া পৌরসভা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক সিদ্দিক আবু বক্কর সিদ্দিক সিদ্দিক বক্কর সিদ্দিক দিদার, উত্তর কাটছে ৫ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও আই এফ এম এর সাধারণ সম্পাদক  মুহাম্মদ এসকান্দর হোসেন, উত্তর ঘাটচেক ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বাবু মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাবুল-সহ অনেকে।

কৃষকের সোনালী ফসল পাকা ধান কেটে দিচ্ছে রাঙ্গুনিয়ায় পৌরসভা ৫নং ওয়ার্ড কৃষকলীগ ও যুবলীগ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম -রাঙ্গুনিয়া –
কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই শ্লোগানের মূলধারায় কৃষকের সোনালী ফসল পাকা ধান ধান পাকা ধান ধান কেটে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ এমপি’র হাছান মাহমুদ এমপি’র নির্দেশক্রমে রাঙ্গুনিয়া  পৌরসভা 5 নং ওয়ার্ড কৃষকলীগ ও যুবলীগ।

৯মে (শনিবার) সকালে রাঙ্গুনিয়া  পৌরসভা ৫নং ওয়ার্ড কৃষকলীগ ও যুবলীগের উদ্যোগে উত্তর ঘাটচেক হাজারীবিলে কৃষক মুহাম্মদ বদিউল আলম ও প্রভাষ মল্লিককের ১একর ধান কেটে দেন।

এইসময় ধান কাটায় অংশ নিয়েছে রাঙ্গুনিয়া পৌরসভা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক সিদ্দিক আবু বক্কর সিদ্দিক সিদ্দিক বক্কর সিদ্দিক দিদার, উত্তর কাটছে ৫ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও আই এফ এম এর সাধারণ সম্পাদক  মুহাম্মদ এসকান্দর হোসেন, উত্তর ঘাটচেক ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বাবু মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাবুল-সহ অনেকে।

নিজ উদ্যোগে দোকান বন্ধ রাখবে রাঙ্গুনিয়া রাণীরহাট দোকানদার মালিক ব্যবসায়ীরা                                                                    

              
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া –
আগামী ১০ তারিখে সরকারি ভাবে দোকান ও শপিংমহল খোলার যে সিন্ধান্ত ছিলো,ঐ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন রানির হাট বাজার ব্যবসায়ীরা,দোকান খোলবে না বলে ঐক্যমত পোষণ করেছেন।
শনিবার সকাল ১০টায় রাঙ্গুনিয়া রানীরহাট রাজানগর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজানগর ইসলামপুর নেতৃবৃন্দ  ও ব্যবসীয়তের এক বৈঠকে এই সিদ্ধান্ত উপনীত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন  রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক,১নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার,উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ১নং রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার রানির হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেকান্দর হোসেন চৌধুরী, সহ-সভাপতি আরিফুল হক চৌধুরী সোহেল, ইউপি সদস্য আব্দুল বারেক,এরশাদুর রহমান, জসিম উদ্দিন  মাতব্বর, প্রমুখ৷

রাঙ্গুনিয়ায় এন এন কে ফাউন্ডেশনের উদ্যোগে ৩’শত পরিবারে পেল খাদ্য সামগ্রী।

জাহেদ হাছান তালুকদার -করোনা ভাইরাসের কর্মহীন ও গরীব অসহায়রা চরম খাদ্য সংকটে, রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা করেছে এন এন কে ফাউন্ডেশন।

শুক্রবার (৮মে) সকালে মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রাঙ্গুনিয়ার সাংসদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়। ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন -স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার, পৌর মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা আ,লীগের সহ সভাপতি আবদুল মোনাফ সিকদার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান নুরুল্লাহ,ফাউন্ডেশনের স্বনির্ভর ইউনিয়ন আ,লীগের সভাপতি ইদ্রিচ মেম্বার, পৌরসভা আ,লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, উপজেলা আ,লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক আবু তাহের, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছের উদ্দিন রিয়াজ, সহ সভাপতি সাজেদুল ইসলাম রাসো, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সামু, প্রমুখ।

রাঙ্গুনিয়ায় আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরাম পাকা ধান কাটার কার্যক্রম চালাচ্ছে

জাহেদ হাছান তালুকদার- করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে গরিব কৃষক, আর তাদের পাকা ধান কেটে দিচ্ছে মইনীয়া যুব ফোরামের স্বেচ্ছাসেবী সদস্যরা। ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ এ স্লোগানে সংগঠন দুটির প্রতিষ্ঠাতা ও মাইজভান্ডার দরবার শরিফের  সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারীর (মা.জি.আ.) নির্দেশে এই কার্যক্রম চালানো হচ্ছে।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও মইনীয়া যুব ফোরাম রাঙ্গুনিয়া উপজেলা ১ নং ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে বার আউলিয়ার বড় বিলে শুক্রবার (৮ মে) সকালে ৭ তম বারের কর্মসূচী চালায়। এদিন সেহেরির পর থেকে সকাল ১১টার মধ্যে ৫ একর জমির ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দেওয়া হয়। সেই  সাথে ধান মাড়াইসহ সার্বিক সহযোগিতা করা হয়। এই কাজে অংশ নিয়েছেন সংগঠনের ৫০ জন স্বেচ্ছাসেবক।

কার্যক্রমে অংশ গ্রহন করেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন রুবেল, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ বিভাগীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইউসুফ খান, মইনীয়া যুব ফোরাম চট্রগ্রাম উত্তর জেলার সহ প্রচার সম্পাদক মুহাম্মদ জামাল, মইনীয়া যুব ফোরাম চট্রগ্রাম উত্তর জেলার সদস্য মুহাম্মদ আরিফ, মইনীয়া যুব ফোরাম চট্রগ্রাম উত্তর জেলা আই, সি, টি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তাফা রুমেল, মইনীয়া যুব ফোরাম পোমরা শাখার সাধারন সম্পাদক মুহাম্মদ দিদার, ধর্মীয় সম্পাদক মৌলানা সারওয়ার আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ মোরশেদুল আলম, সিনিয়র সদস্য প্রকৌশলী কায়সার হামিদ,মোহাম্মদ রেজাউল, রাকিব, রাজু , আবু বক্কর মুন্না, জাহেদ, মহিন উদ্দীন, বাদশা, ইমন, প্রমুখ।

সংগঠন নেতৃবৃন্দ জানায়, করোনায় অসহায় হয়ে পড়েছে সাধারণ কৃষক। শ্রমিক সংকটে চরম বিপাকে পড়া এসব কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ হাতে নেয় মইনীয়া যুব ফোরামের স্বেচ্ছাসেবী সদস্যরা। রাঙ্গুনিয়া শাখার ব্যবস্থাপনায় ইতিমধ্যে এই কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষকের এই সংকট কাটিয়ে না উঠা পর্যান্ত ধান কাটা অব্যাহত রাখা হবে বলে জানায় সংগঠনের নেতৃবৃন্দ।

রাঙ্গুনিয়া ২’শত ইমাম-মুয়াজ্জিন ও বৌদ্ধ সম্প্রদায়কে ত্রাণ দিলেন পুলিশ সুপার

প্রতিবেদন -জাহেদ হাছান তালুকদার

চট্টগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ২০০ ইমাম ও মুয়াজ্জিন ও বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে পুলিশ সুপার। ২’শত খাদ্য সামগ্রী গুলো ১০০ ইমাম মুয়াজ্জিন ও ১০০ বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে দেওয়া হয়।

বুধবার (৬ মে) দুপুরে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু করেন  পুলিশ সুপার এস এম রশিদুল হক।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক,অতিরিক্ত পুলিশ সুপার (উওর) মসিউদ্দৌলাহ রেজা, রাঙ্গুনিয়া সার্কেল অফিসার আবুল কালাম আজাদ, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মুহাম্মাদ সাইফুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কি প্রমুখ।

পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক সকলে করোনা  প্রতিরোধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো। করোনা ভাইরাসের কারণে যে সমস্ত গরিব অসহায় কর্মহীন মানুষ কষ্টে আছে তাদের মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এসব চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

Design a site like this with WordPress.com
Get started