জাহেদ হাছান তালুকদার–পদুয়া দশমাইল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মুক্তিযুদ্ধ বাজারে বিশাল মানববন্ধনের প্রতিবাদের বিষয় ছিল যে ফেসবুক আইডি দিয়ে আল্লাহ ও রাসূল (সাঃ)কে নিয়ে যে খারাপ এবং কটুক্তি মূলক মন্তব্য করেছেন সেই আইডির বিরুদ্ধে শুরু হয়েছে প্রতিবাদের ঝড় এবং সেই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ জুলাই) বিকালে পদুয়া দশমাইল মুক্তিযোদ্ধা বাজারে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধনে প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাওলানা ইদ্রিসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফারুক শাহ এবং অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন আলেম সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধি এলাকাবাসীসহ বিভিন্ন মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া ওলামা পরিষদের কেন্দ্রীয় নেতা নাজমুল হক,মাওলানা নরুল আজিম,মাওলানা মুবিন, ইসলামী জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নাছির,সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, রাঙ্গুনিয়া ওলামা পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা দিলদার বিন কাসেম প্রমুখ।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যকালে বক্তারা বলেন— এই কুলাঙ্গার আমাদের প্রিয় নবী ও আল্লাহকে নিয়ে খারাপ মন্তব্য যে ফেসবুক আইডি দিয়ে করেছে তাকে আগামী ২৪ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য মানববন্ধন থেকে আহ্বান জানানো হয়।

মানববন্ধনে আরো বলেন যদি এই ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার না করে এবং শাস্তির ব্যবস্থা না করে এই বাংলার জমিনে ইনশাআল্লাহ আমরা তার বিচার করব এবং আমাদের ওলামা পরিষদ কেন্দ্রীয়ভাবে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে যাবে। বক্তারা আরও বলেন রাঙ্গুনিয়ায় মুসলিম, হিন্দু,বদ্ধৌ, খ্রিষ্টান, সকলেই আমরা স্বাধীনতার পর থেকে একসাথে বসবাস করে আসতেছি আজ পর্যন্ত আমরা কখনোই অন্য ধর্মের লোকদের উপর হামলা বা জুলুম করেছি বলে কেউ বলতে পারবে না কিন্তু একটি কুচক্র মহল মিথ্যা ও বানোয়াট কথা বলে বেড়াচ্ছে আমার তাদের এই মিথ্যা বানোয়াট কথা বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে তাদের মিথ্যা বানোয়াট থেকে সরে আসার জন্য অনুরোধ করছি।


