যুবনেতা লোকমান জিহাদীর ঈদুল আযহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয় দেশ,প্রবাসী ভাই ও প্রিয় সেনানী ভাইদের শুভেচ্ছা জানিয়েছেন যুবনেতা জনাব লোকমান জিহাদী।

উত্তর রাংগুনিয়া,চট্রগ্রামের দ্বিতীয় বৃহত্তম জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দঃ) এর প্রতিষ্ঠাতা আহবায়ক, আন্জুমানে খোদ্দামুল মুসলেমিন ওমান কেন্দ্রীয় পরিষদ সহ সাংগঠনিক সাম্পাদক, আন্জুমানে খোদ্দামুল মুসলেমিন বারকা প্রদেশ এর সাধারণ সাম্পাদক,রাংগুনিয়া প্রবাসী কল্যান পরিষদ ওমান এর প্রতিষ্ঠাতা সচিব ও বর্তমান যুগ্ন মহাসচিব, বাংলাদেশ ইসলামী যুবসেনা রাংগুনিয়া উপজেলার সাবেক যুগ্ন আহবায়ক,গাউসিয়া কমিটি বাংলাদেশ রাংগুনিয়া উপজেলা (উত্তর)সাবেক দপ্তর সাম্পাদক যুবনেতা জনাব লোকমান জিহাদী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয় দেশবাসী, প্রবাসী ও প্রিয় সেনানী ভাইদের শুভেচ্ছা জানিয়েছেন।

রাঙ্গুনিয়া হোসনাবাদের চেয়ারম্যান অসহায়দে ঘরে ঘরে পৌঁছে দিল প্রধানমন্ত্রীর উপহার

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়া উপজেলা হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন এর ব্যতিক্রম উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আ.লীগের যুগ্ম সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি পক্ষে ভি.জি.এফ এর চাল বিতরণ করেছেন।
হোসনাবাদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর এ-উপহার নিজ হাতে পৌঁছে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন।

রবিবার(১৮জুলাই)সকালে হোসনাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে ভি.জি.এফ চাল বিতরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন। পরে তিনি হোসবাদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘাগড়া খীলমোগল, জান মোহাম্মদ পাড়া, নজুরু পাড়া, খনর খীল, গোদার পার, দক্ষিণ নিশ্চিন্তাপুর মাইজ পাড়া, মোগলের হাট, লালশাহ পাড়া, বাদশা মাঝির গোনা এলাকায় গিয়ে মোট ৩৯৫জনের ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া একব্যক্তি বলেন, করোনা মহামারীর শুরু থেকে আমাদেরকে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং রাঙ্গুনিয়া সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি মহোদয়ের পক্ষ থেকে বিভিন্ন সময় সহায়তা পেয়েছি আজ হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজে এসে আমাদের ঘরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দিয়েছে। আমি আমার জীবনেও ভাবিনি যে চেয়ারম্যান এসে আমার ঘরে চাল দিয়ে যাবে। আমরা আগে চালের জন্য পরিষদের মাঠে কড়া রোদে দাঁড়িয়ে থাকতে হতো কিন্তু আজ ঘরে চাল পেয়ে আমি অত্যন্ত খুশি হলাম। এসময়ে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী উপহার দেওয়া চাল ঘরে ছেড়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি মহোদয় সহ হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি।

জানতে চাইলে হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের প্রিয় অভিভাবক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি মহোদয়ের নির্দেশনায় করোনা মহামারীতে ৩৯৫জনকে একসাথে সমাগম না করে আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সাধারণ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার ওয়ার্ড আ.লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বারদের সহযোগিতায় আমি নিজেই ঘরে পৌঁছে দিয়েছি। আমি আমার ইউনিয়নের সাধারণ মানুষকে করোনা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এ উদ্যোগ নিয়েছি। আমার দরজা আমার ইউনিয়নের সাধারণ মানুষের জন্য সব সময় খোলা ছিলা এবং করোনা মহামারীতে আমি সাধারণ মানুষের মাঝে সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।

করোনার এই মহামারীর ছোবল থেকে সাধারণ মানুষকে বাঁচতে এমন উদ্যোগ খুবই প্রশংসনীয় যার ফলে সরকার ও ইউনিয়ন পরিষদের সেবার প্রতি আস্থা বাড়ছেন বলে মনে করছেন সচেতন মহলরা।

রাঙ্গুনীয়াবাসীর জন্য লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স গাড়ী উপহার দিচ্ছেন ড.হাছান মাহমুদ এমপি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের পারিবারিক প্রতিষ্ঠান এন এন,কে  ফাউন্ডেশনের পক্ষ থেকে রাঙ্গুনিয়া বাসীর জন্য একটি উন্নতমানের লাশবাহী ফ্রিজিং এম্বুলেন্স সার্ভিস এর একটি গাড়ি উপহার দিচ্ছেন।
এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী’র ব্যক্তিগত সহকারি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ।
তিনি জানান –এই পর্যন্ত তিনটি গাড়ি আমরা রাঙ্গুনিয়া বাসী পেলাম। আশা করি আগামীকাল ২৪/০৫/২০২১ ইং রাঙ্গুনীয়ায় চলে আসবে।

রাঙ্গুনিয়ায় ইছামতী নদীসহ অন্যান্য জলাশয়ের দূষণ এবং এলাকার পরিবেশ সুরক্ষিত রাখতে”চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম’র স্মারকলিপি প্রদান”

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রাণকেন্দ্র রোয়াজারহাটের পাশ দিয়ে বয়ে চলা ইছামতী নদীর দূষণ ও ভরাট রোধ করতে এবং এর পাশাপাশি উপজেলার অন্যান্য জলাশয়ের দূষণ ও দখল রোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ইউএনও ও উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র’কে স্মারকলিপি প্রদান।

রোববার(২৩মে) সকালে চবি রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরামের নেতৃবৃন্দরা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়রের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রাব্বি ও সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, স্মারকলিপির প্রেক্ষিতে শীঘ্রই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সম্মিলিত প্রয়াসে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের এমন সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন তিনি। পৌরসভার মেয়র শাহজাহান সিকদার বলেন, ইছামতী নদীসহ অন্যান্য জলাশয় এবং এলাকার পরিবেশ সুরক্ষিত রাখতে দ্রুত বৈঠকের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা হবে। 
উল্লেখ্য, গত ২০ মে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাটে “ইছামতী নদী বাঁচাও, পরিবেশ ও শস্য ভাণ্ডার বাঁচাও, ভরাট-দূষণ রোধ করি, পরিবেশ রক্ষা করি ” স্লোগানে স্লোগানে আবহমান রাঙ্গুনিয়ার পরিবেশের ধারক ইছামতী নদীর দূষণ ও ভরাট রোধ করে নদী রক্ষা ও পরিবেশ বাঁচাতে জনসচেতনতা তৈরিতে মানববন্ধন করা হয়।

রাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

রাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. বশির (৩৪)। তিনি সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। রোববার (১৬ মে) রাতে সরফভাটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৭ মে) সকালে তাঁকে জেলহাজতে প্রেরণ হয়েছে।

রাঙ্গুনিয়া থানার এএসআই মো. ইলিয়াস বলেন, যৌতুক নিরোধ আইনে আসামীর এক বছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দেন বিজ্ঞ আদালত।

রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

রাঙ্গুনিয়া উপজেলার  ধর্মীয় সংগঠন রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের আয়োজনে শেষ রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১৩মে)বিকেলে রাজানগর আর.এ বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি মুহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রসেনার সভাপতি ও সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য এইচ এম শহিদুল্লাহ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইসলামপুর ইউপি সদস্য ও সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ ফজলুল করিম, উপদেষ্টা মুহাম্মদ রুবেল, মুহাম্মদ, স্ট্যান্ডিং কমিটির সদস্য মুহাম্মদ হোসাইন, উপদেষ্টা মুহাম্মদ আইয়ুব, এস এই নুরুল ইসলাম, সহ-সভাপতি আহমদ নুর,সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক  নেজাম উদ্দিন জুয়েল, প্রচার সম্পাদক হাছান মাহমুদ জুয়েল, সহ-অর্থ সসম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক জাশেদুল ইসলাম প্রমুখ।

রাঙ্গুনিয়া ইসলামপুরে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভিজিএফ বিতরণ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পক্ষে দরিদ্র ও অসহায় প্রায় ৫০০ পরিবারে মাঝে মানবিক সহয়তা (আর্থিক) ভিজিএফ এর (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।
বুধবার(১২মে)সকালে ইউনিয়ন পরিষদের এইসব বিতরণের কার্যক্রম অনুষ্ঠানিকভাবে শুরু করেন উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,ও রাজনগর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। এইসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোঃ কামাল উদ্দিন চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী,-সহ উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।

রাঙ্গুনিয়ায় শীল সমিতির সাবেক সহ-সভাপতি মাস্টার দুলাল কান্তি শীলের শোকসভা অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি প্রয়াত মাস্টার দুলাল কান্তি শীল এর শোক সভা অদ্য ১১ মে মঙ্গলবার সমিতির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ডাঃ রুপন কান্তি শীলের সঞ্চালনায় ও সমিতির সভাপতি নির্মল চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য ও শোকাঞ্জলী পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক দ্বিপায়ন সুশীল।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সদস্য মাস্টার অজিত কুমার শীল, পরিমল বিকাশ শীল, রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক দীলিপ দাশগুপ্ত, রাঙ্গুনিয়া আর্দশ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমলেন্দু  বিকাশ ধর, সমিতির যুগ্ম সম্পাদক সুভাষ শীল, দপ্তর সম্পাদক দীলিপ কুমার শীল, অর্থ সম্পাদক প্রকাশ কুমার শীল, ধর্ম সম্পাদক স্বপন শীল, সদস্য জিৎ শর্মা, সুজিত শীল, শান্তি শীল, প্রফুল্ল শীল প্রমুখ।

রাঙ্গুনিয়ায় ছাত্রসেনাকে অার্থিক সহায়তা দিল ইউনাইটেড রাঙ্গুনিয়া সমিতির ওমান

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-

রাঙ্গুনিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনাইটেড রাঙ্গুনিয়া সমিতি সালতানাত অফ ওমান এর পক্ষ থেকে উপজেলা আহলে সুন্নত ওয়াল জামা’আতের ব্যবস্থাপনায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলার অধীনস্থ ইউনিয়ন সমূহের ছাত্র কল্যাণ তহবিলে অার্থিক অনুদান হস্তান্তর করা হয়েছে।

সোমবার(১১মে)বিকেলে মরিয়মনগর চৌমুহনীস্থ ইফলামী ফ্রন্টের দলিয় কার্যালয়ে অার্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠান উপজেলা আহলে সুন্নত ওয়াল জামা’আতের সভাপতি মাওলানা হাফেজ রুহুল আমিন আল-কাদেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সম্পাদক মুহাম্মদ শাহ শাওন এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা উত্তর আহলে সুন্নাত ওয়াল আত’আতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আলকাদেরী,
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দক্ষিণ মধ্যম ছাত্রসেনার সভাপতি এইচ এম ফরিদ, বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা করিম উদ্দিন হাছান, ইউনাইটেড রাঙ্গুনিয়া সমিতি সুলতানা ওমান এর উপদেষ্টা সদস্য ইঞ্জিনিয়ার নুরুল আবছার, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ জালাল আহমদ সিকদার,
ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা আব্দুল কুদ্দুস, আবু তৈয়ব, উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি মাওলানা আব্দুল খালেক তালুকদার, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রসেনার নেতাকর্মীরা।

ইউনাইটেড রাঙ্গুনিয়া সমিতি সালতানাত অফ ওমানের এর উপদেষ্টা সদস্য ইঞ্জিনিয়ার নুরুল আবছার বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে গত বছর করোনা মহামারীর কারণে দুস্ত অসহায়দের মাঝে নগত অর্থ ১লক্ষ ৫হাজার টাকা বিতরণ করা হয়েছে এবং আজ সংগঠনের পক্ষ থেকে উপজেলার সকল ইউনিয়ন ছাত্রসেনার কর্মীদের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ষাট হাজার টাকা নগত অর্থ বিতরণ করা হয়েছে।

রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া মারকায আল ইমাদি,র পক্ষ ইফতার সামগ্রী বিতরণ।

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের  আলম শাহ পাড়া কামিল মাদ্রাসার পাশে অবস্হিত মারকায আল ইমাদি রাঙ্গুনিয়া শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার(৬মে) সকালে মাদ্রাসা মাঠে দুই শতাধিক মাদ্রাসার এতিম ছাত্র ও স্হানীয় গরিব অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জসিমউদ্দিন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর জাহাঙ্গীর আলম, প্রকৌশলী অধিদপ্তর,রাঙ্গুনিয়া শাখার প্রধান ইঞ্জিনিয়ার দিদারুল আলম দিদার, মারকায আল ইমাদি রাঙ্গুনিয়া শাখার প্রশাসনিক কর্মকতা মাওলানা শামসুল আলম চৌধুরি, মাওলানা নুরুল আবছার প্রমুখ।

Design a site like this with WordPress.com
Get started