
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত তৈয়্যবিয়া কে এ সুন্নিয়া নূরানী মহিলা মাদ্রাসায় নতুন বছরের বই বিতরণ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪জানুয়ারি) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাগড়াকুল তৈয়্যবিয়া কে এ সুন্নিয়া নূরানী মহিলা মাদ্রাসার মাঠে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী শফিউল আহমদ সওদাগরের সভাপতিত্বে বই বিতরণ ও অভিভাবক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতছড়িগাউসিয়া কলন্দরিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোজাম্মেল হক নঈমী কলন্দরী, ব্যবসায়ী ও সংগঠক মুহাম্মদ দিদারুল আলম, ইসলামপুর ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ আজিজুর রহমান তালুকদার, বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য কামাল উদ্দিন, মাদ্রাসা দাতা সদস্য আহমদ কবির, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আব্দুল খালেক, ওয়ার্ড আ.লীগ নেতা তৌহিদুল ইসলাম, প্রবাসী মাহাবুবুল আলম, ব্যবসায়ী আনোয়ার হোসেন তালুকদার, শামসুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম রেজা মামুন, মো.মুবির উদ্দিন, শিক্ষিকা উম্মে আইমন আখি, পারজানা আক্তার, নুসরাত জাহান খোশব, শাখাওয়ার হোসেন, রাজিব, জয়, বিজয় প্রমুখ।
অভিভাবক সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অতিথিরা ।




